ইশতিয়াক রুপু
২ এপ্রিল ২০২৫, ৫:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিশিগান সীমান্তে মাদক আটক

২১ মার্চ শুক্রবার আমেরিকা-কানাডা সীমান্তের ডেট্রয়েট শহরের পার্শ্ববর্তী দুদেশের সীমান্ত-সংযোগকারী অ্যাম্বাসাডর ব্রিজ সংলগ্ন চেক পয়েন্টে কানাডা থেকে আগত একটি লরি থেকে বিপুল পরিমাণ মাদক আটক করে ইউএস বর্ডার ও কাস্টমস কর্তৃপক্ষ।

 

বাণিজ্যিক মালামাল পরিবহনে নিযুক্ত বড় আকারের লরিটি অনুসন্ধান করে কর্তব্যরত মাঠ কর্মকর্তারা প্রায় ১১৬ পাউন্ড নিষিদ্ধ কোকেন উদ্ধার করেন, যা ৫০টি ইটসাইজের খণ্ডে বিভক্ত ছিল। কানাডিয়ান বংশোদ্ভূত লরি চালককে তাৎক্ষণিকভাবে আটক করা হয়। ইতিমধ্যে চালকের বিরুদ্ধে মামলা রুজু করে বিভাগীয় তদন্ত শুরু করেছে কাস্টমস কর্তৃপক্ষ। ইউএস বর্ডার ও কাস্টমস কর্তৃপক্ষের ডিরেক্টর অব ফিল্ড অপারেশনস, মাইটি সি. রেবন জানান, “এই ধরনের আন্তদেশীয় মাদক চোরাচালান পুরোপুরি নির্মূল করতে আমরা শক্ত অবস্থানে আছি। এসব মাদক আমেরিকান সমাজজীবনকে ক্রমাগত ক্ষতিগ্রস্ত করছে।”
তিনি কর্তব্যরত সকল সদস্যদের এই প্রশংসনীয় কাজের জন্য ধন্যবাদ জানান।

 

প্রসঙ্গত, ডিরেক্টর মাইটি সি. রেবন আরও জানান, চলতি ২০২৫ সালের মার্চ, ১৩০০ পাউন্ড ওজনের আরেকটি কোকেনের চালান কর্তৃপক্ষের কাছে ধরা পড়ে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

১০

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

১১

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

১২

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৩

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১৪

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১৬

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১৭

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১৮

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১৯

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

২০