বাংলা সংবাদ ডেস্ক
২৭ মার্চ ২০২৫, ১:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গাড়ি আমদানিতে এবার ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমদানিকৃত গাড়ি এবং গাড়ির যন্ত্রাংশের ওপর ২৫ শতাংশের নতুন আমদানি কর আরোপের ঘোষণা দিয়েছেন। ট্রাম্পের এই নতুন সিদ্ধান্ত বিশ্বব্যাপী বাণিজ্য যুদ্ধকে আরও বিস্তৃত করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

 

ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আগামী ২ এপ্রিল থেকে কার্যকর হবে সর্বশেষ ঘোষিত এই শুল্ক। পরবর্তী দিন থেকেই যানবাহন আমদানিকারী ব্যবসার ওপর এই শুল্কারোপ শুরু হবে। এদিকে, আগামী মে মাসে বা তারও পরে যন্ত্রাংশের ওপর শুল্কারোপ করা হতে পারে। এদিকে ট্রাম্প শুল্কারোপের ঘোষণা দিয়ে দাবি করে বলেন, এই পদক্ষেপের ফলে গাড়ি শিল্পের “অসাধারণ প্রবৃদ্ধি” ঘটবে। একইসঙ্গে এটি যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান এবং বিনিয়োগকে আরও উৎসাহিত করবে বলেও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

 

তবে বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রে এই পদক্ষেপের মাধ্যমে উল্লেখযোগ্য পরিমাণে গাড়ি উৎপাদন সাময়িকভাবে বন্ধ হয়ে যাবে। দাম বৃদ্ধি পাবে। এছাড়াও মিত্র দেশের সঙ্গেও সম্পর্কের টানাপোড়েন দেখা দেবে। গত বছর যুক্তরাষ্ট্র কমপক্ষে ৮০ লাখ গাড়ি আমদানি করেছে, যা বাণিজ্যে অন্তত ২৪০ বিলিয়ন মার্কিন ডলার এবং মোট গাড়ি বিক্রয়ের প্রায় অর্ধেক।

 

যুক্তরাষ্ট্রে গাড়ির শীর্ষ বিদেশি সরবরাহকারী হচ্ছে মেক্সিকো। এরপরই রয়েছে দক্ষিণ কোরিয়া, জাপান, কানাডা এবং জার্মানি। ট্রাম্পের সর্বশেষ এই পদক্ষেপ বিশ্বব্যাপী গাড়ি বাণিজ্য এবং সরবরাহ শৃঙ্খলকে ভেঙে ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে অনেক মার্কিন গাড়ি কোম্পানি মেক্সিকো এবং কানাডায়ও তাদের কর্মকাণ্ড পরিচালনা করে থাকে। যা এই তিন দেশের মধ্যে দীর্ঘস্থায়ী মুক্ত বাণিজ্য চুক্তির শর্তাবলীর অধীনে প্রতিষ্ঠিত।

 

হোয়াইট হাউস জানিয়েছে, এই আদেশ কেবল প্রস্তুত গাড়ির ক্ষেত্রেই নয়, বরং গাড়ির যন্ত্রাংশের ক্ষেত্রেও প্রযোজ্য হবে, যা প্রায়শই অন্যান্য দেশ থেকে যুক্তরাষ্ট্রে সংযোজনার আগে পাঠানো হয়। এই অবস্থায় বুধবার জেনারেল মোটরসের শেয়ার অন্তত ৩ শতাংশ কমে গেছে। এদিকে, এক সংবাদ সম্মেলনে পথ পরিবর্তন করার কোনও সম্ভাবনা আছে কিনার বিষয়ে জিজ্ঞাসা করা হলে ট্রাম্প বলেন, “না। এটি স্থায়ী। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রে যদি আপনার গাড়ি তৈরি করেন সেক্ষেত্রে কোনও শুল্ক নেই।

 

জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা বলেছেন, ট্রাম্পের ঘোষিত শুল্কের প্রতিক্রিয়ায় তার সরকার সমস্ত বিকল্পই টেবিলে রাখবে। জাপান বিশ্বে বেশ কয়েকটি প্রধান মোটরগাড়ি শিল্পের জায়ান্টদের আবাসস্থল এবং পূর্ব এশিয়ায় দ্বিতীয় বৃহত্তম গাড়ি রপ্তানিকারক দেশ হিসেবে পরিচিত।

 

সুত্র : বিবিসি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিযানে নতুন ইতিহাস গড়ে দেশে ফিরছে মার্কিন রণতরি ‘ইউএসএস ফোর্ড

ডেমোক্রেটিক পার্টি লিডার ড. নাজ হাসান শাহীনের আমন্ত্রণে সভা ও ডিনারপার্টি অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রের স্মারক পাসপোর্টে যুক্ত হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের ছবি

বাংলাদেশের মিডিয়া জগতের কিংবদন্তী কলম সৈনিক সৈয়দ আবদাল আহমেদ প্রধান তথ্য কর্মকতা হলেন প্রবাসী সাংবাদিক তুহিনের অভিনন্দন

নিউইয়র্কের আকাশে এয়ার ট্যাক্সি, ভবিষ্যৎ পরিবহনে বড় পরিবর্তনের ইঙ্গিত

যুক্তরাষ্ট্রে বিজ্ঞান খাতে আলোড়ন, বোর্ডের সব সদস্য বরখাস্ত

প্রবাসীর বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির চেষ্টাকালে ডাকাত নিহত

ট্যাক্স রিফান্ড বৃদ্ধি ও বাজারে উত্থান নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন প্রচার

শিক্ষার্থী সুরক্ষায় কড়া নজরদারি, ডেট্রয়েট স্কুলে মুখ শনাক্তকরণ প্রযুক্তি চালু

বর্নিল আয়োজনে মিশিগানে বৈশাখী উৎসব উদযাপন

১০

যুক্তরাষ্ট্রে এইচ-১বি ভিসা তিন বছরের জন্য বন্ধের প্রস্তাব, অনিশ্চয়তায় লাখো বিদেশি কর্মী

১১

মিশিগানে বিএনপির মেয়াদোত্তীর্ণ কমিটি নিয়ে নেতাকর্মীদের ক্ষোভ প্রকাশ, নতুন নেতৃত্বের দাবিতে সংবাদ সম্মেলন

১২

মেট্রো ডেট্রয়েটে বাংলাদেশি কমিউনিটির উত্থান, অর্থনীতি ও আবাসনে নতুন শক্তি

১৩

বন্ড বাজারে বড় বিনিয়োগ, মার্চে ৫১ মিলিয়ন ডলার খরচ ট্রাম্পের

১৪

হোয়াইট হাউসে হামলার ঘটনায় বিশ্বজুড়ে উদ্বেগ, বার্তা দিলেন রাষ্ট্রপ্রধানরা

১৫

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ দেখতে যাওয়ায় রেড অ্যালার্ট জারি মানবাধিকার সংগঠনের

১৬

বড়লেখায় কালবৈশাখীর তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি

১৭

শিশুদের ম্যালেরিয়া চিকিৎসার ওষুধে প্রথমবার অনুমোদন দিল ডব্লিউএইচও

১৮

যুক্তরাষ্ট্রে অভিবাসী ভিসা বন্ধের তালিকায় বাংলাদেশসহ ৭৫ দেশ

১৯

ফ্লোরিডায় দুই ডক্টরাল শিক্ষার্থীর মৃত্যু, লিমনের রুমমেটের বিরুদ্ধে খুনের অভিযোগ

২০