বাংলা সংবাদ ডেস্ক
২৮ মার্চ ২০২৫, ১২:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইস্তাম্বুলের মেয়র ইমামোগলুকে গ্রেপ্তারের ঘটনা নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ

ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোগলুকে গ্রেপ্তার এবং বিক্ষোভকারীদের আটকের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের কাছে নিজেদের উদ্বেগের কথা তুলে ধরেন রুবিও। তিনি বলেন, ‘আমরা তুরস্কের মতো ঘনিষ্ঠ মিত্র দেশে এ ধরনের অস্থিতিশীলতা চাই না।

 

গতকাল বৃহস্পতিবার তুরস্কের চলমান পরিস্থিতি সম্পর্কে রুবিও সাংবাদিকদের বলেন, ‘আমরা খেয়াল করছি। এরই মধ্যে আমরা উদ্বেগ প্রকাশ করেছি। কোনো দেশেই আমরা এ ধরনের অস্থিতিশীলতা চাই না। বিশেষ করে আমাদের ঘনিষ্ঠ কোনো মিত্র দেশে তো কোনোভাবেই নয়। আরেক প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অন্যরা যেসব প্রতিবেদন দেখছেন, আমরাও সেই একই খবর দেখছি। চলমান বিক্ষোভ এবং কিছু খবর নিয়ে আমরা নিশ্চিতভাবে উদ্বিগ্ন।

 

গত মঙ্গলবার ওয়াশিংটনে রুবিও ও ফিদান বৈঠক করেন। বৈঠকের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে রুবিও লেখেন, ‘তুরস্কে সাম্প্রতিক গ্রেপ্তারের ঘটনা ও বিক্ষোভ নিয়ে আমি উদ্বেগ প্রকাশ করেছি।’ কিন্তু নাম প্রকাশে অনিচ্ছুক তুরস্কের এক কূটনীতিক বলেন, এভাবে কিছু বলা হয়নি। তুরস্ক যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সদস্য। সেই হিসেবে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র। ট্রাম্পের প্রথম মেয়াদে ওয়াশিংটন-আঙ্কারার মধ্যে মোটামুটি সুসম্পর্ক ছিল। কিন্তু ইউক্রেন যুদ্ধ শুরুর পর রাশিয়ার সঙ্গে সম্পর্ক বাড়ায় বাইডেন প্রশাসনের সঙ্গে এরদোয়ান প্রশাসনের সম্পর্কের অবনতি হয়। এখন নতুন ট্রাম্প প্রশাসন আঙ্কারার সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করতে চাইছে।

 

১৯ মার্চ একরেম ইমামোগলুকে আটক করা হয়। তাঁকে গ্রেপ্তারের প্রতিবাদে রাজধানী আঙ্কারা, ইস্তাম্বুলসহ তুরস্কের বিভিন্ন শহরে বিক্ষোভ শুরু হয়। এখনো প্রতিদিন বিক্ষোভ হচ্ছে। একই সঙ্গে ধরপাকড়ও অব্যাহত রয়েছে। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়েরলিকায়া জানিয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত ১ হাজার ৮৭৯ বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে ২৬০ জনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। তাঁদের বিচার চলছে। আটক ও গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে শিক্ষার্থী, সাংবাদিক, আইনজীবী, বিরোধীদলীয় নেতা-কর্মীসহ সমাজের নানা গোষ্ঠীর মানুষ রয়েছেন।

 

ইমামোগলুকে ২৩ মার্চ আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়। তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তারের দিনই ইমামোগলুকে পরবর্তী নির্বাচনে নিজেদের প্রেসিডেন্ট প্রার্থী ঘোষণা করে রিপাবলিকান পিপলস পার্টি (সিএইচপি)। সব ঠিক থাকলে আগামী নির্বাচনে তাঁর এরদোয়ানের প্রতিদ্বন্দ্বিতা করার কথা। কয়েকটি জরিপে তিনি এরদোয়ানের চেয়ে এগিয়ে রয়েছেন। সরকারের দাবি, দুর্নীতির দায়ে ইমামোগলুকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে গ্রেপ্তারে সরকারের কোনো হাত নেই, তা সম্পূর্ণ বিচার বিভাগীয় বিষয়। কিন্তু সিএইচপির দাবি, রাজনৈতিক কারণে জনপ্রিয় নেতা ইমামোগলুকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার তুরস্কের ইস্তাম্বুলের অন্তর্বর্তী মেয়র নির্বাচিত হয়েছেন নুরি আসলান। তিনি কারাবন্দী মেয়র একরেম ইমামোগলুর মেয়াদের বাকি সময় দায়িত্ব পালন করবেন। আসলানও সিএইচপির সদস্য।

 

এদিকে আজ শুক্রবার ইমামোগলুর এক আইনজীবীকে আটকের খবর পাওয়া গেছে। সিএইচপির এমপি তুরান তাসকিন ওজার এক্সে লিখেছেন, ইমামোগলুর আইনজীবী মেহমেত পাহলভিয়ানকে ‘মনগড়া কারণ দেখিয়ে’ আটক করা হয়েছে। তিনি তাঁর দ্রুত মুক্তির দাবি জানিয়েছেন। অপরাধমূলক কাজ থেকে প্রাপ্ত সম্পদ পাচারের’ অভিযোগে ইমামোগলুর এক আইনজীবীকে আটক করা হয়েছে। মেহমেত পাহলভিয়ানকে আটকের বিষয়ে তুরস্কের স্বরাষ্ট্র ও বিচার বিভাগ তাৎক্ষণিক মন্তব্য করেনি।

 

সুত্র : রয়টার্স

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাস্তার সৈনিক নয়, সীমান্তে গিয়ে জিয়ার সৈনিক প্রমাণ করুন- বড়লেখায় নাসিরুদ্দিন পাটোয়ারী

মিশিগানের ওয়ারেনে BAM-এর আয়োজনে টাউন হল মিটিং অনুষ্ঠিত

মিশিগানে তিন দিন ব্যাপী বর্ণাঢ্য হ্যামটাউন সামার জ্যাম ফ্যাস্টিভাল সফল করা নিয়ে বিএমসিএফ এর প্রেস ব্রিফিং

ট্রাম্পের ছবি নিয়ে এলো যুক্তরাষ্ট্রের নতুন স্মারক পাসপোর্ট

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

১০

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

১১

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

১২

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

১৩

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

১৪

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

১৫

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

১৬

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১৭

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৮

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১৯

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

২০