বাংলা সংবাদ ডেস্ক
৫ মার্চ ২০২৫, ১:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে থাকবে এবার হাফটাইম শো

ফুটবল কি কেবল খেলার উত্তেজনাই যথেষ্ট, নাকি এখন সময়ের দাবি হয়ে উঠেছে অতিরিক্ত বিনোদন? মাঠের লড়াই কি দর্শকদের ধরে রাখার জন্য যথেষ্ট, নাকি বিশ্বকাপের মতো ঐতিহাসিক টুর্নামেন্টেও লাগবে সুপার বোলের মতো শো-তামাশা? এই বিতর্কের মাঝেই ফিফা ঘোষণা দিল, ২০২৬ বিশ্বকাপ ফাইনালে প্রথমবারের মতো থাকছে একটি সুপার বোল স্টাইলের হাফটাইম শো। কারও কাছে এটি ফুটবলের আধুনিকায়নের প্রতীক, আবার কেউ একে দেখছেন খেলার আসল রোমাঞ্চ থেকে মনোযোগ সরানোর অপ্রয়োজনীয় প্রচেষ্টা হিসেবে।

 

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো নিশ্চিত করেছেন, ২০২৬ বিশ্বকাপ ফাইনালে থাকবে এক অনন্য চমক—একটি সুপার বোল-স্টাইল হাফটাইম শো! মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া এই আসরের শিরোপা নির্ধারণী ম্যাচে ফুটবল ও বিনোদনের অনন্য সংমিশ্রণ দেখা যাবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে।

ইনফান্তিনো তিনি তার ইনস্টাগ্রামে লিখেছেন,

 

আমি নিশ্চিত করতে পারি, নিউইয়র্ক-নিউ জার্সির বিশ্বকাপ ফাইনালে প্রথমবারের মতো হাফটাইম শো হতে চলেছে। এটি হবে বিশ্বকাপের ইতিহাসে এক স্মরণীয় মুহূর্ত এবং বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসরের সঙ্গে মানানসই এক অনন্য আয়োজন।

 

সাধারণত ফুটবলে হাফটাইম ব্রেক থাকে ১৫ মিনিটের, কিন্তু এই নতুন ফরম্যাটের কারণে তা বাড়তে পারে। লাতিন আমেরিকার কোপা আমেরিকায় ২০২১ সালে শাকিরার পারফরম্যান্সের কারণে ম্যাচের বিরতি বেড়ে ২৬ মিনিট হয়েছিল। এবার বিশ্বকাপেও ফুটবলের সঙ্গে বিনোদনের এই নতুন অধ্যায় যুক্ত হতে চলেছে। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম, যা বিশ্বকাপ চলাকালীন ‘নিউ ইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়াম’ নামে পরিচিত হবে, এই ঐতিহাসিক মুহূর্তের স্বাক্ষী হবে। ৮২,৫০০ দর্শক ধারণ ক্ষমতাসম্পন্ন এই স্টেডিয়াম ১৯ জুলাই, ২০২৬-এ ফুটবল ও বিনোদনের এক অবিস্মরণীয় সন্ধ্যা উপহার দেবে।

 

যুক্তরাষ্ট্রের ক্রীড়া সংস্কৃতিতে সুপার বোলের হাফটাইম শো দীর্ঘদিন ধরেই আলোড়ন তুলছে। ২০২৪ সালে কেনড্রিক লামার ও এসজেডএ-এর পারফরম্যান্স দারুণ সাড়া ফেলেছিল। এবার বিশ্বকাপেও কি সেই একই উন্মাদনা দেখা যাবে? কোন তারকা হাফটাইম শো মাতাবেন? এই চমকের জন্য অপেক্ষায় থাকুন!

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অ্যাসাইলাম প্রার্থীদের জন্য নতুন শর্ত, বার্ষিক ফি না দিলে আবেদন বাতিল

কেবল নিউজের জনক ও সিএনএনের প্রতিষ্ঠাতা টেড টার্নারের মৃত্যু

যুক্তরাষ্ট্রে নিহত দুই বাংলাদেশি শিক্ষার্থী পাচ্ছেন মরণোত্তর ডক্টরেট ডিগ্রি

ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী থেকে ওহাইও গভর্নর দৌড়ে রিপাবলিকান প্রার্থী

জলপথ সচল করতে জাতিসংঘে হরমুজ নিয়ে প্রস্তাব

বড়লেখায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬

যুক্তরাষ্ট্রে স্পিরিট এয়ারলাইন্স বন্ধ, চরম ভোগান্তিতে হাজারো যাত্রী

চীনা নাগরিকদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বড়লেখা থানার মো. মনিরুজ্জামান খান

মিশিগানে আমেরিকান ডাইভার্সিটি ব্যাডমিন্টন টুর্নামেন্টে রেকর্ড ভিড়, কোর্টজুড়ে বৈচিত্র্যের উৎসব

১০

বঙ্গবন্ধু আন্তর্জাতিক বই মেলা-২০২৬ এ সংহতি প্রকাশে মিশিগানের প্রাক্তন ছাত্রলীগ কর্মীবৃন্দ

১১

আন্তর্জাতিক চিকিৎসকদের জন্য স্বস্তি, ৩৯ দেশের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার যুক্তরাষ্ট্রের

১২

মিশিগানে বাংলাদেশি কমিউনিটি অগ্রযাত্রায় রয়েছে বিপুল সম্ভাবনা, আছে বহুমুখী সংকট

১৩

ট্রাম্পের ট্রাভেল ব্যানে যুক্তরাষ্ট্রে ওপিটি সংকটে আন্তর্জাতিক শিক্ষার্থীরা

১৪

মিশিগানের হল্যান্ড শহরে বাংলা বর্ষবরণ উৎসব ১৪৩৩ উদযাপন

১৫

বড়লেখায় ১ কোটি ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ, আটক ১

১৬

৪৫ হাজার ৪০৮ কোটি টাকায় বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কেনার চুক্তি

১৭

অপরাধ প্রমাণিত হলে হতে পারে মৃত্যুদণ্ড বাংলাদেশি দুই শিক্ষার্থীর সন্দেহভাজন খুনির জামিন হয়নি

১৮

চারদিনব্যাপী বর্ণিল আয়োজন নিউ ইয়র্কে বাংলা বইমেলা

১৯

বাড়ছে সহিংসতা ও বিতর্ক ‘গুপ্ত’ ইস্যুতে রাজনীতি উত্তপ্ত

২০