১৬ মে ২০২৩, ১০:৩৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মাথায় কত প্রশ্ন জাগে !

মিশিগানের সিটি কাউন্সিল এবং অন্যান্য পদের নির্বাচনে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি আমেরিকান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। স্বভাবতই প্রশ্ন জাগে এসব প্রার্থীদের যোগ্যতা নিয়ে! হয়তোবা তাদের অনেকেই যোগ্য, কিন্তু জনগণ তাদের যোগ্যতা জানবে কিভাবে? জানতে ইচ্ছে হয় তারা কমিউনিটির জন্য কি করেছে বা কি করার যোগ্যতা রাখে।

কমিউনিটির সাধারণ জনগণের সাহায্যের জন্য অনেক কিছু করার রয়েছে। আমাদের অনেক সমস্যা রয়েছে, যেমনঃ

  • অনেক বাসাতে বয়স্ক লোকজন রয়েছেন, তাদের বিভিন্ন সময় রাইড প্রয়োজন হয়।
  • বয়স্কদের কম্পিউটার এবং নতুন প্রযুক্তি শেখানোর জন্য প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া প্রয়োজন। অনলাইনে বিভিন্ন জিনিস কিভাবে আবেদন করতে হয়, সেজন্য বয়স্কদের সাহায্য প্রয়োজন।
  • মিশিগানের নতুন আগমনকারীদের জন্য ride প্রয়োজন।
  • নতুন আগমনকারীদের জন্য health insurance থেকে শুরু করে বিভিন্ন রকম সাহায্যের প্রয়োজন।
  • বাংলাদেশী ব্যবসায়ীদের customer service এবং মার্কেটিং জ্ঞানের প্রয়োজন।
  • একই দেশে থেকে, একই সুযোগ সুবিধা ভোগ করে বাংলাদেশী ব্যবসায়ীরা, Arabic, Polish এবং আরও অন্যান্য জাতীর ব্যবসার তুলনায় কেন এত পিছিয়ে রয়েছেন?
  • বাংলাদেশী দোকানগুলোতে শুধুমাত্র বাংলাদেশী ছাড়া অন্য দেশের লোকেরা আসে না কেন? অথচ, আরবী, চাইনিজ, ভিয়েতনামীসহ অন্য দেশীয় দোকানগুলোতে দুনিয়ার সব দেশী লোকেরা যায়।
  • মিশিগানের Churchগুলোর পার্কিং এত বড়, অথচ বাংলাদেশীদের দ্বারা পরিচালিত সবগুলো মসজিদের পার্কিংগুলো এত সীমিত কেন?
  • Arabic এবং Polishসহ অনেক জাতির বড় বড় cultural center রয়েছে, বাংলাদেশীদের নাই কেন?
    বাংলাদেশ থেকে অনেক যুবক যুবতী ডাক্তারী পাশ করে এসে এদেশে কিভাবে ডাক্তার হবে তার নির্দেশনা প্রয়োজন। বাংলাদেশী অনেক ডাক্তারদের সমস্যা হচ্ছে।
  • ইদানিং অনেক বাংলাদেশী ছাত্র ছাত্রীরা মিশিগানের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি হয়ে বাংলাদেশ থেকে ভিসা নিয়ে এসেছেন। তারা বাসস্হান পাচ্ছেন না, সুবিধামত চাকরী পাচ্ছে না, তাদের ব্যাপক সাহায্যের প্রয়োজন।এরকম হাজারো সমস্যা রয়েছে। আমি বলছি না, এসব প্রার্থীরা সবকিছুর সমাধান দিয়ে দিবে, কিন্তু অন্তপক্ষে এসব সমস্যার সমাধানকল্পে তাদের চিন্তা, তাদের উপদেশ, তাদের কর্মপন্হা, তাদের নেতৃত্ব এসব তারা বলতে পারে, পথ দেখাতে পারে, কাজ করতে পারে।

    কিন্তু এসব কোনকিছুর ধারে কাছে না গিয়ে শুধু Facebook, WhatsApp আর বিভিন্ন সামাজিক মাধ্যমে নিজের ছবি, পোস্টার আর লাইভ দেখিয়েতো আর যাই হোক, কারে যোগ্যতার পরিচয় আমরা পাই না।

    নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আগে কমিউনিটিতে ভাল কিছু কাজ করিয়ে নিজের যোগ্যতা প্রমাণ করতে হবে। তাহলে প্রার্থীগণ জনগণের সামনে তাদের আবেদন রাখতে পারে, জনগণ অবশ্যই তাদের কাজের মুল্যায়ন করবে। ধন্যবাদ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের DEI নীতি ঠেকাতে আবেদন নাকচ, সরকারি চুক্তি নিয়ে মার্কিন প্রতিষ্ঠানে উদ্বেগ

১

বাংলাদেশে ফেসবুকের ব্যাপক জনপ্রিয়তা, মার্কিন ব্যবসা বাড়ানোর সম্ভাবনা দেখছেন রাষ্ট্রদূত

২

ফায়ারিং স্কোয়াডে মেজর নিদাল হাসানের মৃত্যুদণ্ড কার্যকর সরাসরি দেখাবে না যুক্তরাষ্ট্র

৩

৩ নভেম্বর নিউইয়র্কে সাধারণ নির্বাচন, নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা ২৪ অক্টোবর

৪

২০২৭ গ্রিন কার্ড লটারি চালুর নির্দেশ, বাংলাদেশিদের আবেদন নিয়ে ধোঁয়াশা

৫

ইলহান ওমরের বাসায় তল্লাশির পর মোবাইল জব্দ, পরিবারের সদস্যদেরও তলব

৬

যুক্তরাষ্ট্রে ঠিকানা পরিবর্তনের ১০ দিনের সময়সীমা, না জানালে বাড়তে পারে জটিলতা

৭

বাংলাদেশি-আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের দশম বার্ষিকী উদ্‌যাপন

৮

অর্থপাচার ও নিষেধাজ্ঞা আইন লঙ্ঘন: ১২০ কোটি ডলার জরিমানা ব্যাংক অব আমেরিকাকে

৯

প্রবাসে বাংলা সংস্কৃতি চর্চায় নিউইয়র্কে নাট্য ও মিডিয়া কর্মীদের মিলনমেলা

১০

নির্বাচন ঘিরে ট্রাম্পের প্রচারে ‘ভয়ের রাজনীতি’, সিএনএনের বিশ্লেষণ

১১

যুক্তরাষ্ট্রে অভিবাসীদের কাজের অনুমতি নবায়নের সুবিধা বাতিল

১২

মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পেছনে ইলন মাস্কের ২৭৬ মিলিয়ন ডলার

১৩

মার্কিন নির্বাচনে বাজির বিরুদ্ধে অধিকাংশ নাগরিক, জরিপে উদ্বেগ প্রকাশ

১৪

বিদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের পাসপোর্ট নিয়ে গুরুত্বপূর্ণ সতর্কতা

১৫

মিশিগানে নতুন মেডিকেইড নিয়ম, স্বাস্থ্যবিমা হারাতে পারেন ২ লাখ মানুষ

১৬

দ্বৈত নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে মার্কিন পাসপোর্ট ব্যবহার বাধ্যতামূলক

১৭

যুক্তরাষ্ট্রে অবসরভাতা বাড়ার সম্ভাবনা, ২০২৭ সালের COLA নিয়ে অপেক্ষা

১৮

আড়াইশ বছর পূর্তির পাসপোর্টে ট্রাম্পের ছবি, প্রশ্ন রাষ্ট্রীয় নিরপেক্ষতা নিয়ে

১৯

নিউইয়র্কে ৫ বছরের শিশুর সামনে আইসিইর গুলিতে আহত ১, ক্ষোভ মেয়র মামদানির

২০