বাংলা সংবাদ ডেস্ক
২২ জানুয়ারী ২০২৫, ২:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ট্রাম্প-মোদির বৈঠক আয়োজনের চেষ্টা করছেন ভারত ও যুক্তরাষ্ট্রের কূটনীতিকেরা

যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে ফেব্রুয়ারিতে ওয়াশিংটনে বৈঠক আয়োজনের চেষ্টা করছেন দুই দেশের কূটনীতিকেরা। এ বিষয়ে অবগত ভারতীয় দুটি সূত্র রয়টার্সকে এই তথ্য জানিয়েছে।

 

চীনকে ঠেকাতে যুক্তরাষ্ট্রের কৌশলগত অংশীদার ভারত। ট্রাম্প প্রশাসনের সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সম্পর্ক বাড়াতে আগ্রহী নয়াদিল্লি। পাশাপাশি নিজেদের দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রের দক্ষ কর্মী ভিসা পাওয়া সহজ করতে চায় ভারত। দুই নেতার বৈঠক হলে সেখানে এ দুই বিষয় নিয়ে আলোচনা হবে বলে সূত্রগুলো জানিয়েছে। আলোচনা চললেও ফেব্রুয়ারি মাসেই যে ট্রাম্প ও মোদির বৈঠক হচ্ছে, তা এখনো নিশ্চিত নয়। সূত্রগুলো বলছে, চলতি বছরের শেষে ভারতে কোয়াডের বার্ষিক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। তখন কোয়াড তথা ভারত, অস্ট্রেলিয়া, জাপান ও যুক্তরাষ্ট্রের নেতারা ভারতে উপস্থিত থাকবেন। এই শীর্ষ সম্মেলন চলাকালে মোদি-ট্রাম্পের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হতে পারে, এই সম্ভাবনা আগে থেকে ছিল।

 

গত সোমবার (২০ জানুয়ারি) ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছেন। ট্রাম্প হোয়াইট হাউসে ফেরায় যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া ভারতীয় পণ্যে শুল্ক আরোপের শঙ্কা তৈরি হয়েছে। ট্রাম্প বলেছেন, ভারতে রপ্তানি করা যুক্তরাষ্ট্রের পণ্যে উচ্চ হারে শুল্ক আরোপ করা রয়েছে। পাল্টায় ভারতের পণ্যেও শুল্ক আরোপের পক্ষে অবস্থানের ইঙ্গিত দিয়েছেন তিনি। কিন্তু নয়াদিল্লির সূত্রগুলো বলছে, ওয়াশিংটনকে কিছু ছাড় দিতে প্রস্তুত ভারত। যুক্তরাষ্ট্রের আরও বেশি বিনিয়োগ আকর্ষণে প্রণোদনামূলক নানা সুবিধা দিতেও দরজা খোলা রাখছে দেশটি। ট্রাম্প প্রথম মেয়াদে ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে ভারত সফর করেছিলেন। সে সময় মোদির নিজের শহর আহমেদাবাদের একটি ক্রিকেট স্টেডিয়ামে এক লাখের বেশি মানুষ ট্রাম্পকে দেখতে জড়ো হয়েছিলেন। সেখানে তিনি ভারতকে বিরাট বাণিজ্য চুক্তি করার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

 

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনে ২০১৯ সালে ট্রাম্প ও মোদি একসঙ্গে একটি শোভাযাত্রায় অংশ নিয়েছিলেন। ‘হাউডি মোদি’ নামের ওই শোভাযাত্রায় প্রায় ৫০ হাজার মানুষ অংশ নেন, যাঁদের অধিকাংশই ছিলেন ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিক। যুক্তরাষ্ট্র ভারতের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। ২০২৩-২৪ অর্থবছরে দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ ১১৮ বিলিয়ন ডলার ছাড়িয়েছিল। এ সময় ভারতের বাণিজ্য উদ্বৃত্ত ছিল ৩২ বিলিয়ন ডলার। ট্রাম্প-মোদির সম্ভাব্য বৈঠকে আরও যেসব বিষয় নিয়ে আলোচনা হতে পারে, সেগুলোর মধ্যে প্রযুক্তি ও প্রতিরক্ষা খাতে অংশীদারত্ব বৃদ্ধি অন্যতম বলে জানিয়েছে সূত্রগুলো। দুই নেতার মধ্যে আলোচনার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে অভিবাসন। ট্রাম্প অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন। তবে দক্ষ বৈধ শ্রমিকদের বিষয়ে তিনি উদারহস্ত বলে জানিয়েছেন ট্রাম্প।

 

তথ্যপ্রযুক্তি খাতে বিপুলসংখ্যক পেশাদার কর্মীর জন্য পরিচিতি রয়েছে ভারতের। দেশটির এই কর্মীদের অনেকে বিভিন্ন দেশে কাজ করেন। তাঁদের একটি বড় অংশ যুক্তরাষ্ট্রের দক্ষ কর্মীদের জন্য প্রদত্ত ভিসা এইচ-ওয়ান বি–এর আওতায় দেশটিতে রয়েছে। ট্রাম্পের সোমবারের অভিষেক অনুষ্ঠানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর অংশ নিয়েছেন। তিনি যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার তাঁদের ওই বৈঠকে ‘অনিয়মিত অভিবাসন’বিষয়ক উদ্বেগগুলো নিয়ে আলোচনা হয়েছে বলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাস্তার সৈনিক নয়, সীমান্তে গিয়ে জিয়ার সৈনিক প্রমাণ করুন- বড়লেখায় নাসিরুদ্দিন পাটোয়ারী

মিশিগানের ওয়ারেনে BAM-এর আয়োজনে টাউন হল মিটিং অনুষ্ঠিত

মিশিগানে তিন দিন ব্যাপী বর্ণাঢ্য হ্যামটাউন সামার জ্যাম ফ্যাস্টিভাল সফল করা নিয়ে বিএমসিএফ এর প্রেস ব্রিফিং

ট্রাম্পের ছবি নিয়ে এলো যুক্তরাষ্ট্রের নতুন স্মারক পাসপোর্ট

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

১০

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

১১

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

১২

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

১৩

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

১৪

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

১৫

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

১৬

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১৭

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৮

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১৯

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

২০