এম জি কিবরিয়া
২২ জানুয়ারী ২০২৫, ৫:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শ্রদ্ধাঞ্জলি: স্মৃতিতে চির অমলিন রুহুল হুদা মুবিন

আমি যখন ছোট ছিলাম, কম বয়সে কেউ মারা গেলে বড়োদের বলতে শুনতাম, ভালো মানুষরা নাকি বেশিদিন বেঁচে থাকে না? আল্লাহপ্রিয় বান্দাদের এই ভরা পৃথিবী থেকে দ্রুত নিয়ে যান নিজের কাছে। ভুল-ত্রুটিসহ, পরম সমাদরে রেখে দেন তাদের চিরশান্তির বেহেশতে।” আমাদের প্রিয় মুবিন ভাইয়ের ক্ষেত্রেও এমনটাই হয়েছে। আশা করি, এরকমই হবে। কারণ মুবিন ভাই, আমার জানা মতে, একজন ভালো মানুষ ছিলেন। মুবিন ভাইয়ের অনুজ শাহী ভাইয়ের লেখা এক স্মৃতিকথা পড়ে জানলাম, মুবিন ভাই ইমাম সাহেবকে ফজরের নামাযে সব সময় সূরা মোজ্জাম্মিল পড়তে বলতেন। সূরা মোজ্জাম্মিলের শেষাংশে আল্লাহ তাহাজ্জুদ নামাজের জন্য তাগাদা দিয়েছেন এবং বলেছেন, “(মনে রাখবে) যা কিছু ভালো ও উত্তম কাজ, তোমরা আগে ভাগেই নিজেদের জন্যে আল্লাহর কাছে পাঠিয়ে রাখবে, তাই তোমরা তার কাছে (সংরক্ষিত দেখতে) পাবে। পুরস্কার ও এর বর্ধিত পরিমাণ হিসেবে তা অতি উত্তম।

 

শাহী ভাইয়ের লেখা থেকে জানা গেলো, সূরা মোজ্জাম্মিলের শেষাংশের সাথে মুবিন ভাই তার জীবনের শেষ বছরগুলো অসাধারণভাবে মিলিয়ে নিয়েছিলেন। মৃত্যুর কয়েক বছর আগে থেকে তিনি কাউকে একরকম না জানিয়ে বাংলাদেশ এবং কাতারের দুইজন হুজুরের কাছে অনলাইনে তালিম নিয়ে পবিত্র কোরআনের শেষ কয়েক পারা মুখস্ত করে ফেলেছিলেন। এমনকি ক্যান্সারে আক্রান্ত হওয়ার পরেও তিনি হুজুরদের একাউন্টে টাকা পাঠাতেন। তাছাড়া তিনি তার জীবনটাকে ইসলামের কাজে নিবেদিত করেছিলেন। মিশিগানের ওয়ারেন সিটিতে বাসার কাছে ভাইদের নিয়ে ‘সেন্টার ফর দাওয়াহ্ এন্ড রিসার্চ, বা সংক্ষেপে সিডিআর’ প্রতিষ্ঠা করেছিলেন। মসজিদ কেন্দ্রিক এই প্রতিষ্ঠানে শিশু-কিশোরদের কোরআন-হাদিস শেখানোর পাশাপাশি বিভিন্ন সমাজসেবা মূলক কর্মসূচি অব্যাহত ছিল। মুবিন ভাই সিডিআর মসজিদের সভাপতি ছিলেন। আমার আমেরিকা সফরকালে সিডিআর মসজিদে নামাজ পড়ার সৌভাগ্য হয়েছে। চমৎকার মসজিদ। নামাজের সময় প্রচুর মুসল্লির সমাগম হত। আশা করি, মুবিন ভাইয়ের ভালো কাজগুলো হাশরের মাঠে তার জন্য নাজাতের উসিলা হবে।

 

মুবিন ভাইকে আমি হাইস্কুলের সময় থেকেই চিনতাম। শিশু-কিশোর সংগঠন ‘ফুলকুড়ি আসর’ সিলেটের কয়েকজন সংগঠক মুবিন ভাইদের দরগাহ মহল্লা বাসার দোতলায় ভাড়া থাকতেন। সেখান থেকে তারা ফুলকুড়ির কার্যক্রম পরিচালনা করতেন। সংগঠনটির সাথে সম্পৃক্ততার সুবাদে তাদের বাসায় মাঝে মাঝে যেতাম। সেই সুবাদে মুবিন ভাইকে চিনতাম। পরে ইংলিশ অনার্সে ভর্তি হওয়ার পর ডিপার্টমেন্টের সিনিয়র হিসাবেও তাকে পেলাম। মাঝে মাঝে উনার সাথে ইংরেজি সাহিত্যের বিভিন্ন বিষয়ে আলোচনা করে আনন্দ পেতাম। মুবিন ভাই সবসময় অত্যন্ত আন্তরিকভাবে হাসিমুখে কথা বলতেন। পরে শাহী ভাইয়ের সাথেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছিল। তাদের সাথে আমাদের পারিবারিক সম্পর্কটাও ছিল মজবুত। তাদের ডাঃ মালেকা বেগমের, আমার আম্মার সুসম্পর্ক ছিল। আমেরিকায় পাড়ি দেওয়ার আগ পর্যন্ত যোগাযোগ ছিলো। পরে আমিও উচ্চ শিক্ষার জন্য ইংল্যান্ড চলে গিয়েছিলাম। বিদেশের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা, গবেট-গহীনতা এবং কর্মব্যস্ততার কারণে দীর্ঘদিনের জন্য তাদের সাথে যোগাযোগটা হারিয়ে ফেললাম। তবে ভাগ্য ভালো, মুবিন ভাইয়ের সাথে আবারো দেখা হয়েছিল কয়েক বছর পরে লন্ডনে। কিন্তু সেটাই যে ছিলো শেষ দেখা- কে জানতো? প্রায় উনিশ বছর আগের কথা। লন্ডনের বাংলা টাউন হিসেবে পরিচিত ব্রিকলেনে বিশিষ্ট সাংবাদিক সাঈদ চৌধুরী ভাইয়ের মিডিয়া মহল অফিসে গিয়ে অপ্রত্যাশিতভাবে মুবিন ভাইয়ের সাথে দেখা। অনেকদিন পর বিদেশে তার দেখা হওয়াতে তখন ভালো লেগেছিল। কথার প্রসঙ্গে জানিয়েছিলেন, তিনি তখন লন্ডনে পড়াশোনা করছেন। এরপর আবার অনেক বছর যোগাযোগ ছিলো না।

 

মুবিন ভাইদের পরিবারটি সিলেটের একটি আদর্শ পরিবার ছিল। মুবিন ভাই-শাহী ভাইদের বাবা মরহুম এডভোকেট সুলতানুজ্জামান চাচা ছিলেন সিলেটের একজন অনামধন্য আইনজীবী। মুবিন ভাই-শাহী ভাইদের আম্মা ডাঃ মালেকা আন্টি একজন ভালো চিকিৎসক হিসেবে এবং মহিলাদের মাঝে ইসলাম প্রচারের কারণে সুপরিচিত ছিলেন। মুবিন ভাইয়ের মৃত্যুর পর মানসিকভাবে কিছুটা দুর্বল হয়ে পড়েছিলাম। তবে গত বছর আমার বড় মেয়েকে নিয়ে যখন মিশিগানে এসেছিলাম, আমাদেরকে আন্তরিক মেহমানদারি করেছিলেন। আমার মেয়ের মাথায় হাত বুলিয়ে দোয়া করেছিলেন। মুবিন ভাইয়ের মৃত্যুর কয়েক মাস আগে ফেসবুকে জেনেছিলাম, মুবিন ভাই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। মনে করেছিলাম ইনশাআল্লাহ তিনি সুস্থ হয়ে বাসায় ফিরবেন। স্বপ্নেও ভাবিনি তিনি চলে যাবেন। তাই কিছুদিন পরে তার জানাজায় গিয়েছিলাম। তখন সংকল্প করেছিলাম, আমেরিকায় আসলে মিশিগানে আসবো এবং মুবিন ভাইয়ের জানাজায় অংশগ্রহণ করবো। পরিশেষে এই দোয়াই করি, মুবিন ভাই এবং তার পরিবারসহ সকল মুমিনদের আল্লাহ ক্ষমা করে দিন। তাদের বেহেশতের বাসিন্দা হিসেবে কবুল করে নিন। আমিন।

অন্তরে চির ভাস্বর প্রিয় মুবিন ভাই.

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

১০

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

১১

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

১২

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৩

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১৪

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১৬

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১৭

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১৮

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১৯

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

২০