২৮ সেপ্টেম্বর ২০২৩, ৬:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গাড়ি ড্রাইভিংয়ে আমাদেরকে আরও সচেতন হতে হবে

ম্যাডিসন হাইটসে মারাত্মক হিট অ্যান্ড রানের অভিযোগে অভিযুক্ত হয়েছেন রাইয়ান চৌধুরী (৩২)। ওকল্যান্ড কাউন্টির প্রসিকিউটর কারেন ডি. ম্যাকডোনাল্ড ওয়ারেন থেকে রায়ান চৌধুরীর বিরুদ্ধে মারাত্মক হিট অ্যান্ড রানের অভিযোগ আনেন। গত ১৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) রাত ১০টায় এ ঘটনা ঘটে। চৌধুরীর বিরুদ্ধে দুর্ঘটনার ঘটনাস্থল ত্যাগ করার অভিযোগ আনা হয়েছে।

সম্প্রতি মিশিগানের ডেট্রয়েট এবং হ্যামট্রামিক সিটির বিভিন্ন স্থানে কয়েকটি গাড়ি দুর্ঘটনা ঘটে। কয়েক মাস পূর্বে মিশিগান জুড়ে গাড়ি চালনায় নতুন একটি আইন পাশ হয়। উদ্দেশ্য অনিয়ন্ত্রিত ড্রাইভিং হ্রাস করা এবং দুর্ঘটনা রোধ করা। এর আগে, মিশিগান ড্রাইভারদের চলন্ত গাড়ি চালানোর সময় টেক্সট বার্তা প্রেরণের জন্য তাদের ফোন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছিল। আইনে বিশেষভাবে বলা হয়েছে, চালকরা কল পাঠাতে বা গ্রহণ করতে, টেক্সট মেসেজ পাঠাতে বা গ্রহণ করতে, ভিডিও দেখতে বা কোনও সামাজিক নেটওয়ার্কিং সাইটে অ্যাক্সেস, পড়তে বা পোস্ট করতে তাদের ফোন ব্যবহার করতে পারবেন না। অথচ এই আইন অনেকেই তোয়াক্কা করছে না। বেপরোয়া যান চলাচল দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এক্ষেত্রে মোবাইল ফোনের ব্যবহারকেই অনেকে দায়ী করছেন। সেইসাথে ড্রাইভিং লাইসেন্স প্রদানকারী সংস্থার দূর্বলতার কথাও বলছেন অনেকে। অর্থলিপ্সু কিছু প্রতিষ্ঠান অর্থের বিনিময়ে অযোগ্যদেরকে ড্রাইভিং লাইসেন্স প্রদান করছে এমন অভিযোগ রয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, সারা বিশ্বে প্রতি বছর সড়ক দুর্ঘটনায় ১৩ লাখ মানুষ মারা যায়।
সড়ক দুর্ঘটনায় মৃত্যু শুধু একটি পরিবারে গভীর শোক, ক্ষত সৃষ্টি করে না, আর্থিকভাবেও পঙ্গু করে ফেলে ঐ পরিবারকে। কোনো কোনো দুর্ঘটনায় পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিটি প্রাণ হারান। তখন ঐ পরিবারের যে কী অবস্থা হয় তা বলার অপেক্ষা রাখে না। আর যারা পঙ্গুত্ব বরণ করেন তাদের অবস্থা হয় খুবই শোচনীয়।
তাই এখনই সচেতন হোন। নিজের এবং অন্যের নিরাপত্তার জন্য নিরাপদ ড্রাইভিং বেছে নিন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১০

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১১

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১২

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৩

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৪

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৫

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৬

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

১৭

ছয় বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছাড়ার হার সর্বোচ্চ

১৮

প্রথমবার প্রকাশ্যে মহাকাশে অস্ত্র মোতায়েনের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের

১৯

নবীনদের বরণ, গ্র্যাজুয়েটদের বিদায়: ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে বিজিএসএ’র যাত্রা শুরু

২০