বাংলা সংবাদ ডেস্ক
২৬ এপ্রিল ২০২৫, ৩:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কনস্যুলেট অফিসে প্রবাসী সেবায় বৈষম্য দূর করতে হবে

মেক্সিকোতে নবনিযুক্ত রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নিয়ে নিউইয়র্কে ফিরে কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করলেন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। গত ৪ এপ্রিল বিকেলে বাংলাদেশ কনস্যুলেটে এই সভার আয়োজন করা হয়। সভায় কনস্যুলেটে প্রবাসীদের সেবার মান আরও বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী।

তিনি বলেন, বিগত সরকারের আমলে নিউইয়র্ক কনস্যুলেট অফিসে প্রবাসী বাংলাদেশিরা সেবার ক্ষেত্রে বৈষম্যের শিকার হয়েছেন। আগামী দিনে যাতে তার পুনরাবৃত্তি না ঘটে, সেদিকে সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানান। এ সময় আবেগাপ্লুত হয়ে বিগত সরকারের অত্যাচারের চিত্রও তুলে ধরেন। পাশাপাশি কনস্যুলেট অফিসের কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, কোনো ধরনের তোষামোদ না করে মর্যাদার সাথে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানান। পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে যুক্তরাষ্ট্রে ব্যক্তিগত সফরে এসে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী এই ব্যতিক্রমী সভায় যোগ দেন এবং কমিউনিটি নেতাদের সাথে খোলামেলা মতবিনিময় করেন।
সভায় স্বাগত বক্তব্য রাখেন কনসাল জেনারেল নাজমুল হুদা।

মতবিনিময় সভায় বাংলা পত্রিকার সম্পাদক ও টাইম টিভির সিইও আবু তাহের, সাংবাদিক ইমরান আনসারী, শিবলী চৌধুরী কায়েস, রিমন ইসলাম, অ্যাটর্নি মঈন চৌধুরী, বিচারক সোমা সাঈদ প্রমুখ বক্তব্য রাখেন এবং প্রবাসীদের সেবায় সরকারের আরও করণীয় বিষয় তুলে ধরেন। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন— যুক্তরাষ্ট্র বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ডা. মজিবুর রহমান মজুমদার, কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ, জিল্লুর রহমান জিল্লু, মিজানুর রহমান ভূঁইয়া (মিলটন ভূঁইয়া), যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসিম ভূঁইয়া, বিএনপি নেতা আব্দুস সবুর, মোশাররফ হোসেন সবুজ, হাবিবুর রহমান সেলিম, মোহাম্মদ বদিউল আলম, মোহাম্মদ সোহরাব হোসেন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাকসুদুল হক চৌধুরী, সাইফুর খান হারুন, যুক্তরাষ্ট্র যুবদল নেতা আতিকুল হক আহাদ, মিজানুর রহমানসহ আরও অনেকে।

উল্লেখ্য, বাংলাদেশের শেখ হাসিনা সরকারের দীর্ঘ সময় ধরে চলা নানা জুলুম-অত্যাচার এবং মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো হোয়াইট হাউজ ও জাতিসংঘে তুলে ধরার ক্ষেত্রে, বিশেষ করে জুলাই-আগস্টের আন্দোলনে, শেখ হাসিনা সরকার পতনের আন্দোলনে প্রবাসীদের মধ্যে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, তাদের অন্যতম সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী। আন্দোলন পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার তাকে মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ করে। নতুন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নেওয়ার পর নিউইয়র্কে এটি ছিল তার প্রথম মতবিনিময় সভা কমিউনিটি নেতৃবৃন্দের সাথে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিমানবন্দর নিরাপত্তায় আইস মোতায়েনের ঘোষণা ট্রাম্পের

ট্রান্সফার শিক্ষার্থীদের জন্য দুই বছর ফ্রি টিউশন দিচ্ছে ওয়েন স্টেট ইউনিভার্সিটি

বৈশ্বিক দাসত্ব ও শোষন নির্মূলে জোরালো জোরালো আহবান জানাল বাংলাদেশ

বিএনপি পরিবার মিশিগান এর উদ্যোগে অ্যাডভোকেট এটিএম ফয়েজকে সংবর্ধনা

বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্য জোরদার ও অনলাইনে বিদ্বেষমূলক বক্তব্য প্রতিরোধে আন্ত: সংলাপের আহবান জানাল বাংলাদেশ

মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান, নিউইয়র্ক সহ বিভিন্ন রাজ্যে আনন্দ-চিত্তে ঈদুল ফিতর উদযাপন করলো প্রবাসী বাংলাদেশীরা

বাংলাদেশিদের ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন সতর্কবার্তা

মিশিগানে বাংলাদেশী স্টুডেন্ট কমিউনিটির সংবাদ সম্মেলন অনুষ্টিত

বিশ্বকাপ টিকিটের উচ্চমূল্য, ফিফার বিরুদ্ধে ক্ষোভ ও মামলা

ইরান যুদ্ধের দায় প্রতিরক্ষামন্ত্রীর ওপর চাপালেন ট্রাম্প

১০

ঈদের চতুর্থ দিনেও মাধবকুণ্ড জলপ্রপাতে পর্যটকদের ঢল

১১

সিলেটের ২৩ নম্বর ওয়ার্ডে ঈদ শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী মারজান হোসেন

১২

ঈদে বাংলাদেশ ভ্রমণে সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র

১৩

সেনেগালের শিরোপা বাতিল, চ্যাম্পিয়ন ঘোষণা মরক্কো

১৪

বিশ্বব্যাপী সব মার্কিন দূতাবাসে নিরাপত্তা পর্যালোচনার নির্দেশ ওয়াশিংটনের

১৫

বড়লেখা পৌরশহরে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৬

ইউটিউবেই মিলবে বিশ্বকাপের হাইলাইটস, ফিফার সঙ্গে চুক্তি সম্পন্ন

১৭

ওয়ারেন অ্যাথলেটিক্স ক্লাব মিশিগান ব্যাডমিন্টন কমিউনিটির জন্য বার্ষিক কমিউনিটি ইফতার আয়োজন করে

১৮

গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশন অব মিশিগান, এর বিশাল ইফতার মাহফিল – ২৬ অনুষ্ঠিত

১৯

মিশিগান বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

২০