২৬ এপ্রিল ২০২৫, ২:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘আর্টেমিস’ চুক্তিতে সই করার জন্য বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

‘আর্টেমিস’ চুক্তিতে সই করার জন্য বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গত ১০ এপ্রিল এক বিবৃতিতে এই অভিনন্দন জানান। মার্কিন পররাষ্ট্র দফতর এবং নাসা আর্টেমিস চুক্তির প্রচার এবং বাস্তবায়নের নেতৃত্ব দিয়ে থাকে।

 

বিবৃতিতে বলা হয়, ৮ এপ্রিল ঢাকায় বিনিয়োগকারী শীর্ষ সম্মেলনের এক অনুষ্ঠানে বাংলাদেশ আর্টেমিস চুক্তির ৫৪তম স্বাক্ষরকারী দেশ হিসেবে স্বীকৃতি লাভ করে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফ উদ্দিন, বাংলাদেশে নিযুক্ত মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি জ্যাকবসনের উপস্থিতিতে বাংলাদেশের পক্ষে আর্টেমিস চুক্তিতে সই করেন। বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ ৫০ বছরেরও বেশি সময় ধরে দীর্ঘস্থায়ী অংশীদারত্ব উপভোগ করছে, এবং ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অর্থনৈতিক উন্নয়ন এবং আঞ্চলিক নিরাপত্তার উন্নয়নে অংশীদারত্ব অব্যাহত রাখার জন্য উন্মুখ।

 

আর্টেমিস চুক্তিতে বাংলাদেশের স্বাক্ষর, শান্তিপূর্ণভাবে মহাকাশ অনুসন্ধান এবং ব্যবহারের দৃষ্টিভঙ্গি ভাগ করে নেওয়া দেশগুলোর একটি ক্রমবর্ধমান জোটে বাংলাদেশের যোগদানের আগ্রহকে প্রতিফলিত করে। ২০২০ সালে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং আরও সাতটি দেশ দায়িত্বশীল মহাকাশ অনুসন্ধান পরিচালনার জন্য ব্যবহারিক নীতিমালার একটি সেট হিসেবে আর্টেমিস চুক্তি প্রতিষ্ঠা করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিমানবন্দর নিরাপত্তায় আইস মোতায়েনের ঘোষণা ট্রাম্পের

ট্রান্সফার শিক্ষার্থীদের জন্য দুই বছর ফ্রি টিউশন দিচ্ছে ওয়েন স্টেট ইউনিভার্সিটি

বৈশ্বিক দাসত্ব ও শোষন নির্মূলে জোরালো জোরালো আহবান জানাল বাংলাদেশ

বিএনপি পরিবার মিশিগান এর উদ্যোগে অ্যাডভোকেট এটিএম ফয়েজকে সংবর্ধনা

বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্য জোরদার ও অনলাইনে বিদ্বেষমূলক বক্তব্য প্রতিরোধে আন্ত: সংলাপের আহবান জানাল বাংলাদেশ

মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান, নিউইয়র্ক সহ বিভিন্ন রাজ্যে আনন্দ-চিত্তে ঈদুল ফিতর উদযাপন করলো প্রবাসী বাংলাদেশীরা

বাংলাদেশিদের ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন সতর্কবার্তা

মিশিগানে বাংলাদেশী স্টুডেন্ট কমিউনিটির সংবাদ সম্মেলন অনুষ্টিত

বিশ্বকাপ টিকিটের উচ্চমূল্য, ফিফার বিরুদ্ধে ক্ষোভ ও মামলা

ইরান যুদ্ধের দায় প্রতিরক্ষামন্ত্রীর ওপর চাপালেন ট্রাম্প

১০

ঈদের চতুর্থ দিনেও মাধবকুণ্ড জলপ্রপাতে পর্যটকদের ঢল

১১

সিলেটের ২৩ নম্বর ওয়ার্ডে ঈদ শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী মারজান হোসেন

১২

ঈদে বাংলাদেশ ভ্রমণে সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র

১৩

সেনেগালের শিরোপা বাতিল, চ্যাম্পিয়ন ঘোষণা মরক্কো

১৪

বিশ্বব্যাপী সব মার্কিন দূতাবাসে নিরাপত্তা পর্যালোচনার নির্দেশ ওয়াশিংটনের

১৫

বড়লেখা পৌরশহরে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৬

ইউটিউবেই মিলবে বিশ্বকাপের হাইলাইটস, ফিফার সঙ্গে চুক্তি সম্পন্ন

১৭

ওয়ারেন অ্যাথলেটিক্স ক্লাব মিশিগান ব্যাডমিন্টন কমিউনিটির জন্য বার্ষিক কমিউনিটি ইফতার আয়োজন করে

১৮

গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশন অব মিশিগান, এর বিশাল ইফতার মাহফিল – ২৬ অনুষ্ঠিত

১৯

মিশিগান বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

২০