বাংলা সংবাদ ডেস্ক
২১ নভেম্বর ২০২৪, ২:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হবিগঞ্জে ভাতিজাদের হাতে চাচা খুন

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে ভাতিজাদের হাতে চাচা খুন হয়েছেন। বৃহস্পতিবার  উপজেলার গাজীপুর ইউনিয়নের হাপ্টার হাওর (সাদ্দাম বাজার) গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মো: রাজু মিয়া (৫৫)। তিনি একই গ্রামের মৃত বাহার উদ্দিনের ছেলে। রাজু স্থানীয় সাদ্দাম বাজারের সার-কীটনাশক ব্যবসায়ী বলে জানা গেছে।

পুলিশ জানায়, নিহত রাজু মিয়ার সাথে তার ভাই মৃত তোতা মিয়ার ছেলে মোঃ হাছান মিয়া, হোসেন মিয়া ও মুক্তার মিয়াদের সাথে দীর্ঘদিন ধরে বাড়ির জায়গা নিয়ে বিরোধ চলছিল। চাচা-ভাতিজার বাড়ির জায়গা বিরোধের বিষয়টি স্থানীয় চেয়ারম্যান-মেম্বারসহ এলাকার মাতব্বরদের উপস্থিতিতে মীমাংসার জন্য শালিস বৈঠক হয়, কিন্তু উভয় পক্ষের বিরোধ মেটেনি। বৃহস্পতিবার সকালে ছোট একটি জাম্বুরা গাছ কাটা নিয়ে চাচা ভাতিজার মধ্যে সংঘর্ষ হয়।

সংঘর্ষে ভাতিজাদের দেশীয় অস্ত্রের আঘাতে চাচা রাজু মিয়া মাথার তালুতে ও কপালের ডান পাশে গুরুতর আঘাত পান। স্বজনরা তাৎক্ষণিক রাজুকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এমএ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় রাজু মিয়া মারা যান। খবর পেয়ে বিকেলে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নজরুল ইসলামের নেতত্বে একদল পুলিশ  ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিছেন ওসি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে নিহত দুই বাংলাদেশি শিক্ষার্থী পাচ্ছেন মরণোত্তর ডক্টরেট ডিগ্রি

ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী থেকে ওহাইও গভর্নর দৌড়ে রিপাবলিকান প্রার্থী

জলপথ সচল করতে জাতিসংঘে হরমুজ নিয়ে প্রস্তাব

বড়লেখায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬

যুক্তরাষ্ট্রে স্পিরিট এয়ারলাইন্স বন্ধ, চরম ভোগান্তিতে হাজারো যাত্রী

চীনা নাগরিকদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বড়লেখা থানার মো. মনিরুজ্জামান খান

মিশিগানে আমেরিকান ডাইভার্সিটি ব্যাডমিন্টন টুর্নামেন্টে রেকর্ড ভিড়, কোর্টজুড়ে বৈচিত্র্যের উৎসব

বঙ্গবন্ধু আন্তর্জাতিক বই মেলা-২০২৬ এ সংহতি প্রকাশে মিশিগানের প্রাক্তন ছাত্রলীগ কর্মীবৃন্দ

আন্তর্জাতিক চিকিৎসকদের জন্য স্বস্তি, ৩৯ দেশের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার যুক্তরাষ্ট্রের

১০

মিশিগানে বাংলাদেশি কমিউনিটি অগ্রযাত্রায় রয়েছে বিপুল সম্ভাবনা, আছে বহুমুখী সংকট

১১

ট্রাম্পের ট্রাভেল ব্যানে যুক্তরাষ্ট্রে ওপিটি সংকটে আন্তর্জাতিক শিক্ষার্থীরা

১২

মিশিগানের হল্যান্ড শহরে বাংলা বর্ষবরণ উৎসব ১৪৩৩ উদযাপন

১৩

বড়লেখায় ১ কোটি ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ, আটক ১

১৪

৪৫ হাজার ৪০৮ কোটি টাকায় বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কেনার চুক্তি

১৫

অপরাধ প্রমাণিত হলে হতে পারে মৃত্যুদণ্ড বাংলাদেশি দুই শিক্ষার্থীর সন্দেহভাজন খুনির জামিন হয়নি

১৬

চারদিনব্যাপী বর্ণিল আয়োজন নিউ ইয়র্কে বাংলা বইমেলা

১৭

বাড়ছে সহিংসতা ও বিতর্ক ‘গুপ্ত’ ইস্যুতে রাজনীতি উত্তপ্ত

১৮

মেট্রো ডেট্রয়েটে বাংলাদেশি কমিউনিটির উত্থান, অর্থনীতি ও আবাসনে নতুন শক্তি

১৯

মে দিবস: শ্রমের মর্যাদা, ন্যায্যতা ও আমেরিকান চেতনার পুনঃপাঠ

২০