বাংলা সংবাদ ডেস্ক
১৮ জানুয়ারী ২০২৫, ২:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যোগ করা সময়ে নুনিয়েজের জোড়া গোল, লিভারপুলের স্বস্তির জয়

ব্রেন্টফোর্ড ০ : ২ লিভারপুল

একটি গোল পেতে কত কষ্ট করতে হয়! আজ লিভারপুল-ব্রেন্টফোর্ডের খেলা দেখতে দেখতে যে কারও মনে হতে পারে এই কথা। প্রথম ৯০ মিনিটে ৩৫ শট নিয়ে কোনো গোল আদায় করতে পারেনি লিভারপুল। অবশেষে যোগ করা সময়ের প্রথম মিনিটে ভাঙল ডেডলক, ডারউইন নুনিয়েজের পা থেকে লিভারপুল পেল স্বস্তির গোল। এই গোলের পর এক মিনিটের ব্যবধানে লিভারপুলকে আরও এক গোল এনে দেন ৬৫ মিনিটে বদলি হিসেবে মাঠে নামা নুনিয়েজ। তাঁর জোড়া গোলেই অনেক কষ্টের পর ২-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে অ্যানফিল্ডের ক্লাবটি। টানা দুই ড্রয়ের পর অবশেষে লিগে জয়ের দেখা পেল তারা।

 

ব্রেন্টফোর্ডের মাঠে আজ প্রথম মিনিট থেকেই গোলের জন্য ঝাঁপিয়ে পড়ে লিভারপুল। দুই প্রান্ত এবং মাঝমাঠ দিয়ে একের পর এক আক্রমণে তটস্থ করে তোলে প্রতিপক্ষের রক্ষণকে। কিন্তু আক্রমণের পর আক্রমণের ঝড় তুলেও গোল পাওয়া হচ্ছিল না পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দলটি। গোল না পাওয়ায় ম্যাচ যতই এগিয়েছে আরও বেশি আগ্রাসী হয়ে উঠেছে লিভারপুল। অতিথিদের এমন অলআউট আক্রমণের সুযোগ নিয়ে প্রতি আক্রমণে যাওয়ার চেষ্টা করেছে ব্রেন্টফোর্ড। গোলের একাধিক সুযোগও পেয়েছিল তারা। কিন্তু ফিনিশিংয়ের ব্যর্থতায় শেষ পর্যন্ত পাওয়া হয়নি কাঙ্ক্ষিত গোলটি। অন্য দিকে একের পর এক ব্যর্থ আক্রমণের পরও হাল ছাড়েনি লিভারপুল। ধারাবাহিকভাবে প্রতিপক্ষের রক্ষণে চাপ তৈরি করে গেছে তারা। যার ফলাফল ম্যাচের শেষ দিকে পাওয়া নুনিয়েজের জোড়া গোল।

 

২-০ গোলে পাওয়া এই জয়ে পয়েন্ট তালিকায় শীর্ষ স্থান আরও সুদৃঢ় করেছে আর্নে স্লটের দল। ২১ ম্যাচে ১৫ জয়, ৫ ড্র ও ১ হারে লিভারপুলের পয়েন্ট ৫০। সমান ম্যাচে দুইয়ে থাকা আর্সেনালের পয়েন্ট ৪৩। লিভারপুলের বিপক্ষে হেরে ২৮ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে আছে ব্রেন্টফোর্ড।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অ্যাসাইলাম প্রার্থীদের জন্য নতুন শর্ত, বার্ষিক ফি না দিলে আবেদন বাতিল

কেবল নিউজের জনক ও সিএনএনের প্রতিষ্ঠাতা টেড টার্নারের মৃত্যু

যুক্তরাষ্ট্রে নিহত দুই বাংলাদেশি শিক্ষার্থী পাচ্ছেন মরণোত্তর ডক্টরেট ডিগ্রি

ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী থেকে ওহাইও গভর্নর দৌড়ে রিপাবলিকান প্রার্থী

জলপথ সচল করতে জাতিসংঘে হরমুজ নিয়ে প্রস্তাব

বড়লেখায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬

যুক্তরাষ্ট্রে স্পিরিট এয়ারলাইন্স বন্ধ, চরম ভোগান্তিতে হাজারো যাত্রী

চীনা নাগরিকদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বড়লেখা থানার মো. মনিরুজ্জামান খান

মিশিগানে আমেরিকান ডাইভার্সিটি ব্যাডমিন্টন টুর্নামেন্টে রেকর্ড ভিড়, কোর্টজুড়ে বৈচিত্র্যের উৎসব

১০

বঙ্গবন্ধু আন্তর্জাতিক বই মেলা-২০২৬ এ সংহতি প্রকাশে মিশিগানের প্রাক্তন ছাত্রলীগ কর্মীবৃন্দ

১১

আন্তর্জাতিক চিকিৎসকদের জন্য স্বস্তি, ৩৯ দেশের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার যুক্তরাষ্ট্রের

১২

মিশিগানে বাংলাদেশি কমিউনিটি অগ্রযাত্রায় রয়েছে বিপুল সম্ভাবনা, আছে বহুমুখী সংকট

১৩

ট্রাম্পের ট্রাভেল ব্যানে যুক্তরাষ্ট্রে ওপিটি সংকটে আন্তর্জাতিক শিক্ষার্থীরা

১৪

মিশিগানের হল্যান্ড শহরে বাংলা বর্ষবরণ উৎসব ১৪৩৩ উদযাপন

১৫

বড়লেখায় ১ কোটি ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ, আটক ১

১৬

৪৫ হাজার ৪০৮ কোটি টাকায় বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কেনার চুক্তি

১৭

অপরাধ প্রমাণিত হলে হতে পারে মৃত্যুদণ্ড বাংলাদেশি দুই শিক্ষার্থীর সন্দেহভাজন খুনির জামিন হয়নি

১৮

চারদিনব্যাপী বর্ণিল আয়োজন নিউ ইয়র্কে বাংলা বইমেলা

১৯

বাড়ছে সহিংসতা ও বিতর্ক ‘গুপ্ত’ ইস্যুতে রাজনীতি উত্তপ্ত

২০