বাংলা সংবাদ ডেস্ক
১৮ জানুয়ারী ২০২৫, ৩:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এক দশকে ২০০ রোগীকে ‘যৌন নিপীড়ন’, মার্কিন চিকিৎসককে পেশা ছাড়ার নির্দেশ

যৌন নিপীড়নের অভিযোগে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের গ্র্যান্ড জুরি একজন চিকিৎসককে অভিযুক্ত করেছেন। এ চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ, এক দশকের বেশি সময়ে দুই শতাধিক রোগীর ওপর যৌন নিপীড়ন চালিয়েছেন তিনি। অভিযুক্ত চিকিৎসকের নাম ডেরিক টড। যৌন নিপীড়নের অভিযোগ তুলে কয়েকজন রোগী তাঁর বিরুদ্ধে মামলা করেছেন।

 

অভিযোগে উল্লেখ করা হয়, ডেরিক টড প্রয়োজন ছাড়াই রোগীদের শ্রোণীদেশের থেরাপি দিয়েছেন এবং স্তন ও জননেন্দ্রীয়ের পরীক্ষা করেছেন। ২০১০ সালের দিকে এমন যৌন নিপীড়ন শুরু করেন তিনি। এ বিষয়ে মিডলসেক্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নির দপ্তর গত বৃহস্পতিবার একটি বিবৃতিতে বলেছে, এদিন টডকে দুই নারীর যৌন নিপীড়নের মামলায় দুই দফা ধর্ষণে অভিযুক্ত করা হয়েছে। এদিকে গতকাল শুক্রবার টড আদালতের শুনানিতে নিজেকে নির্দোষ দাবি করেছেন। মামলায় ১০ হাজার ডলার মুচলেকায় জামিনে রয়েছেন তিনি।

 

গ্র্যান্ড জুরি চিকিৎসক টডকে ভুক্তভোগীদের কাছ থেকে দূরে থাকার ও তাঁদের সঙ্গে কোনো যোগাযোগ না করার নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে তাঁর পাসপোর্ট ও চিকিৎসাসংক্রান্ত সব অনুমতিপত্র জমা দেওয়ার এবং চিকিৎসা পেশায় যুক্ত না থাকা ও পাসপোর্ট বা অনুপতিপত্রের জন্য নতুন করে আবেদন না করার নির্দেশ দেওয়া হয়েছে। ডিস্ট্রিক্ট অ্যাটর্নি দপ্তরের একজন মুখপাত্র এ তথ্য জানান। এ দপ্তর থেকে আরও বলা হয়েছে, ২০২২ সালের ডিসেম্বর ও ২০২৩ সালের জুনে ওই দুই নারীকে ধর্ষণ করেন টড। তাঁর কর্মকাণ্ড নিয়ে আরও তদন্ত চলমান রয়েছে।

 

বোস্টনের আইনি পরামর্শক প্রতিষ্ঠান লুবিন অ্যান্ড মেয়ারের আইনজীবী উইলিয়াম থম্পসন বলেন, টডের বিরুদ্ধে ফৌজদারি মামলা বাড়তে পারে। এরই মধ্যে তাঁর বিরুদ্ধে ১৮০ জনের বেশি যৌন নিপীড়নের অভিযোগ এনেছেন। উইলিয়াম থম্পসন আরও বলেন, ‘চিকিৎসক টডের বিরুদ্ধে ফৌজদারি মামলার সবে শুরু। তিনি এমন একজন চিকিৎসক, যিনি তাঁর ক্ষমতার অপব্যবহার করেছেন। তিনি রোগীদের আস্থার সুযোগ নিয়েছেন। টড বোস্টন শহরের ব্রিগহাম অ্যান্ড উইমেন হাসপাতালের সাবেক চিকিৎসক। তাঁর বিরুদ্ধে মামলায় হাসপাতাল কর্তৃপক্ষ ছাড়াও অপর কয়েকজনকে বিবাদী করা হয়েছে। কেননা টডের যৌন নিপীড়নের ঘটনাগুলো জেনেও তাঁরা তা রোধে ব্যবস্থা নিতে ব্যর্থ হন। টডের নিপীড়নের শিকার ব্যক্তিদের মধ্যে কিশোরী থেকে শুরু করে ষাটোর্ধ্ব নারীরা রয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচনে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের ওল্ডহামে মতবিনিময় সভা

১

নোবেল শান্তি পুরস্কার ঘোষণার পর আইসিসিকে ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞা

২

যুক্তরাষ্ট্রে ‘মেডিকেয়ার ফর অল’ ব্যবস্থায় সমর্থন বেড়ে জরিপের ইতিহাসে সর্বোচ্চ

৩

৭ কোটি শিশুর ‘ট্রাম্প অ্যাকাউন্ট’ প্রস্তুত,ক্লেইম করতে হবে অভিভাবকদের

৪

ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে বিবিসিসিআইয়ের মতবিনিময় সভা

৫

বিদেশি শিক্ষার্থীদের কাজের অনুমতিতে ৭০ হাজার ডলারের ফি প্রস্তাব ট্রাম্পের

৬

ব্রাডফোর্ডে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচনী প্রচারে গুলজার-কুদ্দুস-মনির প্যানেল

৭

বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির নতুন কমিটি গঠনের দায়িত্ব আহ্বায়ক কমিটির

৮

আমেরিকান নাগরিকত্ব বাতিলের উদ্যোগ, ৪০ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্প প্রশাসনের

৯

সাবেক মেজরের মৃত্যুদণ্ড কার্যকর করতে ট্রাম্পের অনুমোদন

১০

বাংলাদেশিদের মার্কিন ভিজিট ভিসায় সর্বোচ্চ ২০ হাজার ডলার বন্ড

১১

দুই দিনব্যাপী দুর্গোৎসবে সাজবে টাইমস স্কয়ার, আয়োজন ১০ ও ১১ অক্টোবর

১২

বিদেশি কর্মীদের জন্য বড় স্বস্তি, এইচ-১বি ভিসার ১ লাখ ডলারের ফি স্থগিত

১৩

মার্কিন প্রবেশপথে বদল আসছে, পাসপোর্ট স্ট্যাম্পের বদলে গুরুত্ব পাবে I-94

১৪

৩০ ডলারে কেনা চিত্রকর্ম বিক্রি হলো সাড়ে ১৩ লাখ ডলারে

১৫

যুক্তরাষ্ট্রে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে বৈধ অভিবাসন কমেছে ৯৬ শতাংশ

১৬

কর রিটার্নে নাগরিকত্বের তথ্য দেওয়ার প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

১৭

২ কোটির বেশি প্রবীণের জন্য এককালীন ৯০ ডলারের ঘোষণা ট্রাম্পের

১৮

জ্যাকসন হাইটসে প্রকাশ্যেই ভুয়া পাসপোর্ট ও গ্রিন কার্ড বিক্রি

১৯

সাইবার সিকিউরিটি প্রশিক্ষণে নতুন ব্যাচ নিচ্ছে USA Consulting Tech

২০