বাংলা সংবাদ ডেস্ক
৮ জানুয়ারী ২০২৫, ৩:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এবার দল কিনেছেন শাকিব খান, হারে তারা নাম্বার ওয়ান

বিপিএলের শুরু থেকে আলোচনায় থাকা শাকিব খানের ঢাকা ক্যাপিটালস হারের বৃত্ত থেকে বের হতেই পারছে না। আজ নিজেদের চতুর্থ ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে একাদশে ৬টি পরিবর্তন নিয়ে নেমেও ভাগ্য বদলাতে পারল না থিসারা পেরেরার দল।

 

ব্যাটিংয়ে ব্যর্থ ঢাকা ১১১ রানের পুঁজি পেয়েছিল। বল হাতে লড়াই করবে কী, উলটো প্রশ্নবিদ্ধ ওয়াইড আর নোবল মিলিয়ে অতিরিক্ত রানেই বিলিয়েছে ১৫ রান। তাতে ১৪তম ওভারেই ম্যাচ হেরে বসেছে ঢাকা। ছোট লক্ষ্যে নেমে ৪০ বল হাতে রেখেই ৭ উইকেটের বড় জয় পেয়েছে রংপুর রাইডার্স। টানা ৫ ম্যাচ জিতে শীর্ষে নিজেদের স্থান আরও পাকাপোক্ত করল রংপুর। এদিকে টানা ৪ ম্যাচ হেরে টেবিলের তলানিতে ঢাকা।

 

অল্প পুঁজিতে বল করতে এসে ইনিংসের প্রথম ওভারেই বিশাল এক নো বল করে বসেন ঢাকার আফগানিস্তানি স্পিনার আমির হামজা। ক্রিজের প্রায় আধা ফুট বাইরে পা পড়েছিল বাঁহাতি স্পিনারের। ম্যাচের প্রথম ওভারে ১টি ওয়াইড ও ১টি নো বলে ১০ রান দেন হামজা। এরপর মোস্তাফিজুর রহমান এসে আলেক্স হেলস ও আজিজুল হাকিমকে খানিকটা চাপে রাখেন। ইনিংসের চতুর্থ ওভারে ক্রিজে ধুঁকতে থাকা আজিজুল হাকিম ১৪ বলে ৫ রান করে মোস্তাফিজুর রহমানের বলে ক্যাচ দিয়ে ফেরেন।

 

চার ওভারের ওই পিরিয়ডে ১৭ রান দিয়ে ১ উইকেট নেওয়ায় মনে হয়েছিল ম্যাচে ফিরতে পারে ঢাকা। কিন্তু এরপর থেকেই মন খুলে রান বিলিয়েছে ঢাকার বোলাররা। পাওয়ার প্লের শেষ ওভারে আলেক্স হেলস আলাউদ্দিন বাবুকে ৪টি বাউন্ডারি মেরে নেন ২০ রান, তাতেই ম্যাচ থেকে একেবারেই ছিটকে পড়ে থিসারা পেরেরার দল। মাঝ ওভারে মোসাদ্দেক-আলাউদ্দিনরাও অতিরিক্ত রান দিয়েছেন। তবে আলেক্স হেলসকে ফিফটি করতে দেননি মোসাদ্দেক। ২৭ বলে ৪৪ রান করে ইংলিশ এই ব্যাটসম্যান ফিরে গেলেও ম্যাচ জিততে বেশি কষ্ট হয়নি রংপুরের। তবে হেলসকে আউট করার পরই লেগ সাইডের অনেক বাইরে দিয়ে ওয়াইডে চার দিয়েছেন বিপিএলের মাঝপথে ডাক পাওয়া এই অলরাউন্ডার।

 

শেষ দিকে খুশদিল শাহর ১১ বলে ২৩ রানের ক্যামিও ইনিংসে ১৪তম ওভারেই ৭ উইকেটে ম্যাচ জিতে নেয় রংপুর রাইডার্স।

 

এর আগে ব্যাট করতে নেমে পাওয়ার প্লেতে উড়ন্ত সূচনার ইঙ্গিত দিয়েও মাঝ ওভারের ব্যর্থতায় মাত্র ১১১ রানে গুটিয়ে যায় ঢাকা। দলটির বড় নামদের কেউই- লিটন দাস (৯), সাব্বির রহমান(২) ও থিসারা পেরেরার(০) মধ্যে কেউই দুই অংকের ঘরে যেতে পারেননি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে হ্যামট্রাম্যাক থেকে নতুন ফ্রি বাস সেবা

১

জন্মসূত্রে নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ

২

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

৩

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

৪

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

৫

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

৬

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

৭

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

৮

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

৯

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১০

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

১১

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১২

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১৩

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১৪

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১৫

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৬

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৭

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৮

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৯

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

২০