বাংলা সংবাদ ডেস্ক
২ জানুয়ারী ২০২৫, ১১:৪৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সিংহে ভরা জঙ্গল থেকে ৫ দিন পর ৮ বছরের শিশুকে জীবিত উদ্ধার!

ঘটনাটি জিম্বাবুয়ের। দেশটির মাতুসাডোনা গেম পার্ক নামে একটি জঙ্গলে হারিয়ে যায় আট বছরের এক শিশু। ওই জঙ্গল সিংহ এবং হাতি দিয়ে ভরা। সেখান থেকে পাঁচ দিন পর তাকে জীবিত উদ্ধার করা হয়েছে।

 

ম্যাশোনাল্যান্ড পশ্চিমের এমপি মুতসা মুরোম্বেজি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছেন, টিনোতেন্ডা পুডু নামের ওই শিশু বাড়ি থেকে ২৩ কিলোমিটার দূরে ‘বিপজ্জনক’ মাতুসাডোনা গেম পার্কে হারিয়ে যায়। স্থানীয় নায়ামিনিয়ামি সম্প্রদায়ের সদস্যরা অনুসন্ধান শুরু করে। অনুসন্ধান দল টিনোতেন্ডার দৃষ্টি আকর্ষণের জন্য পার্কের বাইরে প্রতিদিন ড্রাম বাজাতো। মাটুসাডোনা গেম পার্কে প্রায় ৪০টি সিংহ রয়েছে। আফ্রিকান পার্কস অনুসারে, এক সময়ে সেখানে আফ্রিকার সর্বাধিক সিংহ ছিল।

 

পঞ্চম দিনে টিনোতেন্ডা পার্কের ভেতরে রেঞ্জারদের গাড়ির শব্দ শুনতে পেয়ে সেদিকে দৌঁড়ে যায়। তবে অল্পের জন্য সে গাড়িটিকে হারিয়ে ফেলে। সৌভাগ্যবশত, রেঞ্জাররা ফিরে আসেন এবং তারা মাটিতে শিশুর তাজা পায়ের ছাপ দেখতে পান। দলটি এবার নতুন উদ্যমে টিনোতেন্ডাকে খুঁজতে শুরু করে। খুঁজে না পাওয়া পর্যন্ত এলাকাটি অনুসন্ধান করেন। মুতসা মুরোম্বেজি জানান, ছেলেটি তার বন্য জ্ঞান এবং বেঁচে থাকার দক্ষতা ব্যবহার করে পাঁচ দিন টিকেছিল। এই কয়দিন সে বন্যফল খেয়েছিল এবং পানির জন্য একটি লাঠি দিয়ে শুকনো নদীর তলদেশে ছোট কূপ খনন করেছিল। রাতে সে পার্কে থাকা উঁচু পাথরের খাঁজে ঘুমিয়ে থাকতো।

 

সূত্র: দ্য মিরর, বিবিসি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গেমস্টপের ৫৫.৫ বিলিয়ন ডলারের প্রস্তাব ফিরিয়ে দিল ইবে

আইসের ‘নো-বন্ড’ নীতি বাতিল, জামিনে মুক্তির সুযোগ পাচ্ছেন অভিবাসীরা

মৌলভীবাজার শহরে ছয় তলা ভবন থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জরুরি সেবায় কাটছাঁট নয়, ১২৪.৭ বিলিয়ন ডলারের বাজেট আনলো নিউইয়র্ক সিটি

কোভিডকালে ট্যাক্স ফাইলিংয়ে জরিমানা দেওয়া ব্যক্তিদের রিফান্ডের সম্ভাবনা

ফেন্টানাইল চক্রে জড়িত অভিযোগ, ভারতীয় প্রতিষ্ঠানসহ ১৩ জনকে নিষিদ্ধ করল যুক্তরাষ্ট্র

ভিসা আবেদনের ব্যাংক স্টেটমেন্টে বাধ্যতামূলক করা হচ্ছে ‘কিউআর কোড’

ইরান সংঘাতের ব্যাখ্যা দিতে গিয়ে কংগ্রেসে তোপের মুখে পেন্টাগন প্রধান

পাকিস্তানের বিপক্ষে ধারাবাহিক সাফল্য, নাহিদের নৈপুণ্যে মিরপুরে রেকর্ডের দিন

সবার আগে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করে চমক দিল বসনিয়া

১০

‘লাইফ সাপোর্টে’ চলছে ইরান যুদ্ধবিরতি, দাবি ট্রাম্পের

১১

জর্জিয়ায় শেখ রহমানের পুনর্নির্বাচনী প্রচারণায় বাংলাদেশি কমিউনিটির ব্যাপক সাড়া

১২

স্বস্তি পেতে পারেন লাখো চালক, নিউইয়র্কে অটো বিমা খাতে বড় পরিবর্তন

১৩

বাংলা সাহিত‍্য পরিষদের আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান স্বাধিনতা দিবস উদযাপন

১৪

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আদালতের নির্দেশ লঙ্ঘনের অভিযোগ বাড়ছে

১৫

এবার ‘নীরব কৌশলে’ চলছে ট্রাম্প প্রশাসনের অভিবাসী বিরোধী অভিযান

১৬

মিশিগানের বাঙালি কমিউনিটির গর্ব, ১.৫ মিলিয়ন ডলারের বৃত্তি নিয়ে হার্ভার্ডে অনন্যা

১৭

মহামারির প্রভাব এখনো ভিসা ব্যবস্থায়, বিপাকে যুক্তরাষ্ট্রগামী লাখ লাখ অভিবাসীরা

১৮

নিউইয়র্কে ভাড়া ফ্রিজের দাবিতে বিক্ষোভ, দুই বছরের লিজেও স্থগিতের সম্ভাবনা

১৯

বিশ্বকাপ বয়কট করলে বড় কূটনৈতিক সুযোগ হারাবে ইরান

২০