বাংলা সংবাদ ডেস্ক
৩১ ডিসেম্বর ২০২৪, ১১:৩৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ফেডারেল সরকার ব্যবস্থা ও রাজনৈতিক দলের গণতন্ত্রায়নের দাবি: সংবিধান ও নির্বাচন কমিশনের কাছে প্রস্তাবনা

রাজনৈতিক দলের গণতন্ত্রায়ণ, মনোনয়ন বাণিজ্য ও নির্বাচনে কালো টাকা ব্যবহার বন্ধে নির্বাচন সংস্কার কমিশনের কাছে সুনির্দিষ্ট সুপারিশ পেশ করেছে অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ। এছাড়া দ্বৈত নাগরিকদের সংসদ সদস্য নির্বাচনে বাধা তুলে দিয়ে প্রবাসীদের প্রতি বৈষম্য নিরসনের প্রস্তাবও করেছে বিশ্ববিদ্যালয়টির পক্ষ থেকে।

 

সম্প্রতি কয়েক দফা কর্মশালা ও সেমিনার আয়োজনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ও বাহিরের বিশেষজ্ঞদের সমন্বয়ে এই প্রস্তাবনা গুলো তৈরি করা হয়। মঙ্গলবার ৩১ ডিসেম্বর সকালে জাতীয় সংসদ ভবনে সংবিধান সংস্কার কমিশন ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনে অতীশ দীপংকর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগ দ্বারা সংস্কার প্রস্তাব দাখিল ও সংস্কার পর্যালোচনাভিত্তিক সভা অনুষ্ঠিত হয়। এই সময় উপস্থিত ছিলেন অতীশ দীপংকর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম, আইন বিভাগের চেয়ারম্যান আ ম মো: সাঈদ, আইন বিভাগের প্রভাষক সিফাত হোসেন, আইন বিভাগের প্রভাষক মেহেনাজ বিনতে আমিন এবং আইন বিভাগের শিক্ষার্থীবৃন্দ।

 

প্রথম পর্বের নির্বাচন সংস্কার প্রস্তাব এর উপর পর্যালোচনাভিত্তিক সভা অনুষ্ঠিত হয় নির্বাচন সংস্কার কমিশনের সভা রুমে। সভায় উপস্থিত ছিলেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার। সভায় নির্বাচন সংস্কার বিষয়ক বিশদ আলোচনা করা হয়। আইন বিভাগের চেয়ারম্যান আ ম মো: সাঈদ বলেন ” ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি মনে করি মনোনয়ন প্রদানের ক্ষেত্রে প্রার্থীদের ১ শতাংশ হারের শর্তটি বাতিল করা যুক্তিযুক্ত।

 

 

 

 

অতীশ দীপংকর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম জনগণের মতামত ও ইচ্ছার প্রতিফলনের আলোকে নির্বাচন ব্যবস্থা সংস্কার হওয়া উচিৎ মর্মে মতামত ব্যক্ত করেন। এছাড়াও প্রার্থীদের নূন্যতম শিক্ষাগত যোগ্যতা, দ্বৈত নাগরিকত্ব, প্রবাসীদের ভোট, রাজনৈতিক দলের অভ্যন্তরে গণতন্ত্র চর্চা ইত্যাদি বিষয় ও উঠে আসে। দ্বিতীয় পর্বে সংবিধান সংস্কার কমিশনে এককেন্দ্রিক সরকারের পরিবর্তে ফেডারেল সরকার ব্যবস্থা প্রবর্তনসহ স্থানীয় সরকার ক্ষমতায়ন ও রাষ্ট্রের মালিক হিসেবে জনগণের সর্বোচ্চ ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে কয়েক দফা সংস্কার প্রস্তাবনা কমিশনের কাছে জমা দেয়া হয়।

 

দ্বৈত নাগরিকত্ব প্রসঙ্গে প্রস্তাবনা

সংবিধানের ৬৬(২) (গ) উপধারায় দ্বৈত নাগরিকত্বের বিষয়ে সংসদ সদস্যদের নির্বাচনের অযোগ্য ঘোষণা অংশটি রোহিত করে প্রস্তাবিত সংশোধনীতি বলা হয়, “যেহেতু দেশ থেকে মেধা পাচার হয়ে যাচ্ছে, এবং যেহেতু কয়েক মিলিয়ন প্রবাসী দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন, রাষ্ট্রের নীতি নির্ধারণে ও শাসন ক্ষমতায় তাদের অংশীদারিত্ব নিশ্চিত করনে সংসদ সদস্য নির্বাচনের ক্ষেত্রে দ্বৈত নাগরিকত্বকে অযোগ্যতা ঘোষণার শর্তটি রহিত করা যেতে পারে। যেহেতু প্রবাসী কিংবা দ্বৈত নাগরিকরা ভোট দেওয়ার অধিকার রাখেন, সেহেতু তারা নির্বাচিত হবারো  অধিকার রাখিবেন। বিশ্বের যে দেশগুলি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা মন্ত্রীদের জন্য দ্বৈত নাগরিকত্বের অনুমতি দেয়: লেবানন, ফ্রান্স, কানাডা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড ইত্যাদি। তবে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষেত্রে দ্বৈত নাগরিকত্বে পরিহারের শর্ত যোগ করা যেতে পারে

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিয়ারবর্নে শিশু যৌন নিপীড়নমূলক উপাদান সংক্রান্ত মামলায় ১৯ বছর বয়সী যুবক গ্রেপ্তার

১

শিশুদের টিকটক ব্যবহারে কড়াকড়ি, যুক্তরাষ্ট্রে ১০০ মিলিয়ন ডলারের সমঝোতাশিশুদের

২

ট্রাম্প ভোট গণনার সময় নির্বাচনের ফল পাল্টানোর চেষ্টা করতে পারেন

৩

শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে হ্যামট্রাম্যাক থেকে নতুন ফ্রি বাস সেবা

৪

জন্মসূত্রে নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ

৫

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

৭

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

৮

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

৯

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

১০

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

১১

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

১২

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১৩

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

১৪

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১৫

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১৬

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১৭

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১৮

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৯

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

২০