বাংলা সংবাদ ডেস্ক
৬ জানুয়ারী ২০২৫, ১:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিশাল রান করেও রংপুরকে থামাতে পারেনি সিলেট

ঢাকা পর্বে মাত্র একটি ম্যাচ খেলেছিল সিলেট স্ট্রাইকার্স। সিলেট গিয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলেও জয়ের দেখা পেলো না স্থানীয় দলটি। হারলেও কথা ছিল, কিন্তু ২০৫ রান করেও হারতে হবে, হয়তো কল্পনাও করেনি আরিফুল হকের দল। সিলেটের করা ২০৫ রানের বিশাল স্কোর মূলত রংপুর রাইডার্স পাড়ি দিয়েছে ইংলিশ ওপেনার অ্যালেক্স হেলসের দুর্দান্ত সেঞ্চুরির ওপর ভর করে।

 

৫৪ বলে সেঞ্চুরি পূরণ করার পর ৫৬ বলে ১১৩ রানে অপরাজিত ছিলেন হেলস। ২০৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে হেলস আর সাইফ হাসানের ব্যাটে এক ওভার হাতে রেখেই ৮ উইকেটের বিশাল ব্যবধানে জয় তুলে নিলো রংপুর রাইডার্স। ৪ ম্যাচ খেলে সবগুলোতে জয় নুরুল হাসান সোহানের দলের। ৮ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে তারা। ২০৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম ওভারের শেষ বলে দলীয় ২ রানের মাথায় আউট হন রংপুরের ওপেনার, তরুণ ব্যাটার আজিজুল হাকিম।

 

তানজিম হাসান সাকিবের বলে রিটার্ন ক্যাচ দেন তিনি। এরপর অ্যালেক্স হেলস আর সাইফ হাসান মিলে সিলেটের বোলারদের নাকের পানি-চোখের পানি এক করে ছাড়েন। ১৮৬ রানের অনবদ্য এক জুটি গড়ে তানজিম হাসান সাকিবের বলেই বিচ্ছিন্ন হন তারা। ৪৯ বলে ৮০ রান করে আউট হন সাইফ হাসান। ৩১ বলে ফিফটি করেছিলেন তিনি। সাইফের ইনিংসি সাজানো ছিল ৩ বাউন্ডারি এবং ৭ ছক্কার সমাহারে। শেষ দিকে, ১৯তম ওভারের শেষ ২ বলে পরপর ২টি ছক্কা মেরে রংপুরকে জয় এনে দেন হেলস।

 

৫৬ বলে ১০ চার আর ৭ ছক্কায় ১১৩ রানে অপরাজিত থাকেন এই ইংলিশ ব্যাটার। ৪ বলে ৮ রান করে অপরাজিত থাকেন ইফতিখার আহমেদ। ২ উইকেট নেন তানজিম সাকিব। এর আগে সিলেট ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টস জিতে প্রথমে সিলেটকে ব্যাট করতে পাঠায় রংপুর রাইডার্স। টস হেরে ব্যাট করতে নেমে রনি তালুকদার ও জাকির হাসানের দুটি হাফ সেঞ্চুরি, অ্যারোন জোনস ও জাকের আলি ঝড়ে ৪ উইকেট হারিয়ে ২০৫ রান করেছিলো সিলেট। ৫৪ রান করেন রনি তালুকদার, ৫০ রান করেন জাকির হাসান। ১৯ বলে ৩৮ রান করেন অ্যারোন জোন্স ও ৫ বলে ২০ রান করেন জাকের আলি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে হ্যামট্রাম্যাক থেকে নতুন ফ্রি বাস সেবা

১

জন্মসূত্রে নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ

২

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

৩

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

৪

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

৫

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

৬

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

৭

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

৮

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

৯

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১০

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

১১

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১২

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১৩

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১৪

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১৫

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৬

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৭

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৮

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৯

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

২০