বাংলা সংবাদ ডেস্ক
২৩ নভেম্বর ২০২৪, ১:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সড়কের বাজার ইউনাইটেড কলেজ এর উদ্যোগে সুধী সমাবেশ অনুষ্ঠিত

সমন্বিত শিক্ষা প্রসারে মাইলফলক ভূমিকা রাখবে সড়কের বাজার ইউনাইটেড কলেজ বলেছেন অধ্যাপক সিরাজুল হক

 

কানাইঘাট সরকারি কলেজ-এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক সিরাজুল হক বলেছেন, আমাদের নৈতিক মূল্যবোধসম্পন্ন ও আধুনিক যুগ-জিজ্ঞাসার জবাব দিতে সক্ষম এমন মানুষ দরকার। কিন্তু আজকের শিক্ষাব্যবস্থা এমন মানুষ উপহার দিতে ব্যর্থ হচ্ছে। আমি মনে করি, সড়কের বাজার ইউনাইটেড কলেজ আধুনিক ও মূল্যবোধসম্পন্ন তথা সমন্বিত শিক্ষা প্রসারে মাইলফলক ভূমিকা রাখবে। এ প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় যারা অগ্রণী ভূমিকা পালন করছেন, তাদের চিন্তাধারা আমাকে আশাবাদী করে তুলেছে।

 

আধুনিক ও মূল্যবোধসম্পন্ন মানুষ গড়ার প্রত্যয় নিয়ে সদ্য প্রস্তাবিত সড়কের বাজার ইউনাইটেড কলেজ-এর উদ্যোগে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।কলেজ-এর শিক্ষাকার্যক্রম বাস্তবায়ন এবং বৃহত্তর সড়কের বাজার এলাকার বিশিষ্ট ব্যক্তি ও অভিভাবকদের সঙ্গে পরামর্শ ও মতবিনিময় উপলক্ষে আয়োজিত এ সুধী সমাবেশ শনিবার (২৩ নভেম্বর) সকাল ১১ ঘটিকায় বাজারস্থ শাহজাহান কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়।

 

১নং লক্ষ্মীপ্রসাদ ইউপির সাবেক চেয়ারম্যান ডাক্তার ফয়াজ উদ্দিনের সভাপতিত্বে ও শাহবাগ উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী প্রধান শিক্ষক মুহাম্মদ বশির আহমদের সঞ্চালনায় সুধী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও রাজনীতিবিদ হাফিজ মাওলানা আনোয়ার হোসাইন খান, কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা ফয়জুল্লাহ বাহার, রাজনগর দারুস সুন্নাহ ফাজিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা বদরুল হোসাইন, বিয়ানীবাজার কামিল মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা আবু ছিদ্দিক, কানাইঘাট সরকারি কলেজের প্রভাষক শিহাব উদ্দিন। সমাবেশে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং বৃহত্তর সড়কের বাজার এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ জুবায়ের আহমদ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

চা শ্রমিকদের গণবিক্ষোভ, দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি

শুধু সন্তান জন্মের জন্য বছরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান কত মানুষ

চাকরি হারালেই ৬০ দিন সময় নয়, যুক্তরাষ্ট্রে ভিসাধারীদের জন্য নতুন পরিবর্তনের প্রস্তাব

চুল গজাতে পেয়ারা পাতা—আসলেই কি কাজ করে?

মার্কিন নাগরিকত্ব নীতিতে আবারও ট্রাম্পের কড়াকড়ি, মানলেন না আদালতের রায়

৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক

হ্যাকিং বিতর্কে মেটার এআই, বাড়ছে সাইবার ঝুঁকির আশঙ্কা

ইসরাইল ইস্যুতে অবস্থান, যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ায় কি প্রভাব পড়বে

চাঁদের বুকে আছড়ে পড়ল ইলন মাস্কের প্রতিষ্ঠানের রকেট

১০

আনন্দঘরে বিপুল আনন্দ

১১

‘জুলাইকার’ এই বিতর্কের জন্য আদালত থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১২

জুলাই যোদ্ধাদের যথাযথ মর্যাদা দেওয়া না হলে সেটা জাতির জন্য লজ্জার হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১৩

মিশিগানে ডেমোক্র্যাট সিনেট প্রাইমারিতে জয়ী আবদুল আল-সাইয়েদ, ব্যর্থ কোটি কোটি ডলারের প্রচারণা

১৪

মিশিগানে দক্ষিণ সুরমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত

১৫

বিশ্বজুড়ে কূটনৈতিক পুনর্বিন্যাস, ৫ অঞ্চলে মিশন বন্ধ করছে যুক্তরাষ্ট্র

১৬

মিশিগানে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির বনভোজনে প্রাণের উচ্ছ্বাস

১৭

মিশিগানে ডেমোক্র্যাটদের প্রাইমারিতে আল-সাইয়েদকে হারাতে কেন এত মরিয়া ইসারায়েলি লবি এআইপ্যাক

১৮

মুনা দাওয়াহ কনফারেন্স ২০২৬ সম্পর্কে প্রেস ব্রিফিং

১৯

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

২০