৪ ডিসেম্বর ২০২৩, ১:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দৃষ্টিনন্দন বাংলাটাউন সাইন কেন বারবার আক্রান্ত?

দৃষ্টিনন্দন বাংলাটাউন সাইন কেন বারবার আক্রান্ত?

মিশিগানে বসবাসরত বাংলাদেশি-আমেরিকান লোকজনের আবেগ যেখানে সম্পৃক্ত, ডেট্রয়েট-হ্যামট্রামিক শহরের বাংলাদেশ এভিনিউ তথা কনান্ট এভিনিউতে অবস্থিত বাংলাটাউন সাইনটি বার বার দুষ্কৃতকারীদের দ্বারা আক্রান্ত হচ্ছে। জেইন ফিল্ড সংলগ্ন এই সাইনটি মিশিগানে বেড়াতে আসা লোকজনের নিকট বেশ পরিচিতি পেয়েছে। ডেট্রয়েট শহরের মেয়র মাইক ডুগান ২০১৭ সালের ২০ অক্টোবর আনুষ্ঠানিকভাবে সাইনটি জনসাধারণের জন্য উন্মুক্ত করেন। এখানে আরো উল্লেখ্য যে, ২০১৫ সালের ৬ নভেম্বর মিশিগান অঙ্গরাজ্যের তৎকালীন গভর্ণর রিক স্নাইডার এক অনাড়ম্বর অনুষ্টানে এই এলাকাকে বাংলাটাউন হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি প্রদান করেন। কিন্তু সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে বাংলাটাউন সাইনটি বিনষ্ট করার চেষ্টা করা হচ্ছে। কে বা কারা এই কাজটি করছেন তা চিহিৃত না হলেও এটা পরিষ্কার বাংলাদেশের প্রতি বিদ্বেষ থেকে এই কাজটি করা হচ্ছে। তাই বাংলাদেশ বিদ্বেষী এই চক্রকে দ্রুত চিহিৃত করা প্রয়োজন সেইসাথে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। দেশপ্রেমিক মানুষের হৃদয়ে রক্তক্ষরণ সৃষ্টিকারীদের পরিচয় উন্মোচন হোক এবং উপযুক্ত শাস্তি সুনিশ্চিত হোক এই আশাবাদ ব্যক্ত করি।
নষ্ট করা সাইনটি দ্রুত পরিষ্কারের উদ্যোগ নেন কমিউনিটির জনপ্রিয় মুখ নাজেল হুদা এবং তাঁকে সহযোগিতা করেন সাইফুর। বাংলা সংবাদের পক্ষ থেকে তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ। আমাদের লাখো শহীদের রক্তে রঞ্জিত লাল-সবুজ পতাকায় কেউ আঘাত করলে আমাদের হৃদয় ক্ষত-বিক্ষত হয়, আর পরিচর্যা করলে তাদের প্রতি বাড়ে শ্রদ্ধা। নাজেল হুদা সাইনটি দ্রুত পরিষ্কার করার পাশাপাশি বাংলাটাউন সাইনের পাশে সিসি ক্যামেরা লাগানোর দাবি তুলেছেন এই দাবিটি এখন সময়ের দাবি। বাংলাদেশি কমিউনিটির লোকজনের প্রাণের চাওয়া যথাযথ কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেবে এবং দুষ্কৃতকারীদের চিহিৃত করে শাস্তি আওতায় আনবে।

মিশিগানের রাজনৈতিক অঙ্গনে বাড়ুক সম্পৃক্ততা

হ্যামট্রামিক সিটি কাউন্সিলে দুই বাংলাদেশির জয়লাভ নিশ্চয়ই আমাদের জন্য খুবই আনন্দের কেননা নিজেদের ব্যক্তিরা উচ্চ পদে আসীন হলে যৌক্তিক দাবিগুলো সহজে আদায় করা সম্ভব হয়। বাংলা সংস্কৃতির অনেক বিষয়ে মিশিগানে আমরা এখনো অনেক উদাসীন। তাই নিজেদের অধিকার আদায়ের লড়াইয়ে নিজেদের মানুষ একান্ত প্রয়োজন। গত ৭ নভেম্বর অনুষ্ঠিত হলো হ্যামট্রামিক সিটির সাধারণ নির্বাচন। সেখানে দুই বাংলাদেশি-আমেরিকান জয়লাভ করেছেন এরমধ্যে একজন বর্তমান সিটি প্রশাসনের মেয়র প্রোটেম হিসেবে দায়িত্বে থাকা কামরুল হাসান। তিনি টানা চতুর্থবারের মতো মিশিগানের হ্যামট্রামিক সিটির সাধারণ নির্বাচনে জয়লাভ করেছেন। অপরজন মোহতাসিন সাদমান। যিনি প্রথমবারের মতো হ্যামট্রামিক সিটির সাধারণ নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হলেন।
আমাদের প্রত্যাশা দুই বাংলাদেশি-আমেরিকানের হাত ধরে হ্যামট্রামিকের সার্বিক উন্নয়ন সাধিত হবে। সেইসাথে আশাবাদী মিশিগানের রাজনৈতিক অঙ্গনে আরও বাংলাদেশি-আমেরিকান লোকজনের সম্পৃক্ততা বৃদ্ধি পাবে।

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হোক বাংলাদেশের নির্বাচন

বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২০২৪ সালের ৭ জানুয়ারি। ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর, বাছাই ১-৪ ডিসেম্বর, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ও শুনানি ৬-১৫ ডিসেম্বর এবং ১৭ ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৮ ডিসেম্বর।
বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা বিদ্যমান বেশ কয়েক বছর ধরে। ক্ষমতাসীন আওয়ামী লীগ চাচ্ছে তারা ক্ষমতায় থেকেই নির্বাচন আয়োজন করবে। অন্যদিকে বিএনপি ও সমমনা দলগুলো চাচ্ছে সরকারের পদত্যাগ ও নির্বাচন কমিশন পুনর্গঠন করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন। এই বিষয়টির সমাধান হওয়ার পূর্বে নির্বাচন কমিশনের এমন উদ্যোগ দেশের রাজনৈতিক পরিস্থিতি কোনদিকে ঠেলে দেবে বলা মুশকিল।
বাংলাদেশে শান্তিপূর্ণভাবে অবাধ, সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হোক এটাই প্রত্যাশা।
বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অন্যান্য দেশের হস্তক্ষেপ কাম্য নয়। স্বাধীন গণতান্ত্রিক দেশের জনগণই ঠিক করবেন দেশের ভবিষ্যত।
উন্নয়নের অগ্রযাত্রা বাংলাদেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিক কামনা করি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১০

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১১

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১২

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৩

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৪

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৫

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৬

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

১৭

ছয় বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছাড়ার হার সর্বোচ্চ

১৮

প্রথমবার প্রকাশ্যে মহাকাশে অস্ত্র মোতায়েনের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের

১৯

নবীনদের বরণ, গ্র্যাজুয়েটদের বিদায়: ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে বিজিএসএ’র যাত্রা শুরু

২০