বাংলা সংবাদ ডেস্ক
২২ অক্টোবর ২০২৪, ২:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেট অনলাইন প্রেসক্লাবের নতুন সদস্যদের পরিচিত সভা

সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ বলেছেন, টেকসই বাংলাদেশ বিনির্মাণে সর্বক্ষেত্রে সংস্কার অপরিহার্য। ছাত্রজনতার গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে অনেক পরিবর্তন নিয়ে আসতে হবে। বিপ্লবোত্তর অর্জনকে টেকসইরূপে গড়ে তোলে এটিকে জনগণের আস্থা ও নির্ভরশীলতার জায়গায় নিয়ে যেতে হবে। এক্ষেত্রে সাংবাদিক ও গণমাধ্যমের বড় ভূমিকা রাখা প্রয়োজন। বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশে সব জায়গায় সংস্কার প্রয়োজন, আমাদের চিন্তা চেতনায়ও সংস্কার আনতে হবে। এখন আমাদের মুল লক্ষ্য হওয়া উচিত দূর্নীতির মুলোৎপাটন। আর এক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।

 

মঙ্গলবার সন্ধ্যায় সিলেট অনলাইন প্রেসক্লাবের নতুন সদস্যদের পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক আরো বলেন, সিলেটের ইতিহাস ঐতিহ্য নতুন করে সংরক্ষন করতে হবে।সত্য মিথ্যার পার্থক্য খোঁজে সাংবাদিকদের বস্তুনিষ্ট তথ্য বের করে আনতে হবে। আংশিক রিপোর্ট নয় ,পূর্ণাঙ্গ সংবাদ প্রতিবেদন রাষ্ট্র, জনগণ ও সমাজের উপকার নিয়ে আসবে। এসময় সিলেট অনলাইন প্রেসক্লাব এর নতুন সদস্যদের অভিনন্দন ও ধন্যবাদ জানিয়ে তিনি পুরনো সদস্যদের সাথে পারস্পারিক আস্থাশীল ও দায়িত্বশীল হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন জেলা প্রশাসক।

 

সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদের সভাপতিত্বে প্রেসক্লাবের ড. রাগীব আলী মিলনায়তনে আয়োজিত সভাটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- দৈনিক শুভ প্রতিদিন এর সম্পাদক রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট জেলা তথ্য অফিসের উপ পরিচালক মো. সালাহ্ উদ্দিন, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ওমর সানি আকন।

 

সভায় বক্তব্য রাখেন- সিলেট অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মুহিত দিদার, সহ সভাপতি জহিরুল ইসলাম মিশু, সহ-সাধারণ সম্পাদক মাসুদ আহমদ রনি, কোষাধ্যক্ষ তাওহীদুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ কামাল আহমদ, পাঠাগার ও দপ্তর সম্পাদক মবরুর আহমদ সাজু, ভিউজ বাংলাদেশ এর এর সিলেট প্রতিনিধি দেবব্রত রায় দিপন। শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন ক্লাব সদস্য ক্বারি আব্দুল বাসিত। নতুন সদস্যদের মধ্যে অনুভূতি ব্যাক্ত করেন- নতুন সদস্য নুরুল ইসলাম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে হ্যামট্রাম্যাক থেকে নতুন ফ্রি বাস সেবা

১

জন্মসূত্রে নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ

২

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

৩

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

৪

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

৫

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

৬

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

৭

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

৮

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

৯

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১০

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

১১

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১২

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১৩

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১৪

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১৫

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৬

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৭

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৮

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৯

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

২০