২৭ অক্টোবর ২০২৩, ৬:১৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

হামাসের তহবিল সংগ্রহ রুখতে উপসাগরীয় দেশগুলির সাহায্য চাইল যুক্তরাষ্ট্র

হামাসের জন্য বাইরে থেকে আসা তহবিলের যোগসূত্র বিচ্ছিন্ন করার বিষয়ে উদ্যোগ বাড়াতে চলতি সপ্তাহে টেররিস্ট ফাইনান্সিং টার্গেটিং সেন্টারের (টিএফটিসি) এক জরুরি অধিবেশনে যুক্তরাষ্ট্র তার মধ্যপ্রাচ্যের মিত্রদের আহ্বান জানিয়েছে।

প্রসঙ্গত,৭ অক্টোবরে ইসরাইলেরবেসামরিক নাগরিকদের উপর ব্যাপক হামলা চালিয়েছে এই হামাস গোষ্ঠীই।

যুক্তরাষ্ট্র ১৯৯৭ সালে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে। ইসরাইল, মিশর, ইউরোপীয় ইউনিয়ন এবং জাপানও হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে।

হামাসের কাছে অর্থের জোগান বন্ধ করতে টিএফটিসির সদস্য দেশগুলিকে তাদের প্রভাব কাজে লাগাতে বলেছে যুক্তরাষ্ট্রের রাজস্ব দফতর। গাজা ভূ-খণ্ড নিয়ন্ত্রণ করে হামাস। গাজায় প্রায় ২৩ লক্ষ ফিলিস্তিনির বাস। দুই সপ্তাহের বেশি সময় ধরে এই ফিলিস্তিনিরা ইসরাইলের অব্যাহত গোলাবর্ষণের মধ্যে দিন কাটাচ্ছে।

সন্ত্রাসবাদ ও আর্থিক গোয়েন্দা সংক্রান্ত ট্রেজারির আন্ডার সেক্রেটারি ব্রায়ান নেলসন এই গোষ্ঠীর কাছে মঙ্গলবার প্রকাশিত পূর্বে প্রস্তুত এক বিবৃতিতে বলেন, “আমাদের দৃষ্টিকোণ থেকে হামাস ও তার সন্ত্রাসবাদের বিরুদ্ধে নিষ্ক্রিয় থাকা কার্যত ফিলিস্তিনের মানুষের প্রতি দায়িত্ব পালন না করা।”

তাঁর কথায়,“আর্থিক অবস্থান থেকে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে, নিজেদের সন্ত্রাসবাদী অভিযানকে সাহায্য করতে মানবিক ত্রাণ-সহায়তাকে ভিন্নভাবে ব্যবহার করেছে হামাস এবং এইভাবে গাজা ভূ-খণ্ডে কয়েক দশক ধরে অর্থনৈতিক সংকটকে বাড়িয়ে তুলেছে তারা। আমাদের প্রকাশ্যে এই ক্রিয়াকলাপের নিন্দা করতে হবে।”

টিএফটিসি-তে রয়েছে বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাষ্ট্র।

তাঁর বক্তব্যে নেলসন বলেন, “আমরা এমন একটা বিশ্বকে মেনে নিতে পারি না যেখানে আর্থিক ব্যবস্থার অপব্যবহার করে নিজেদের সন্ত্রাসবাদী কর্মকাণ্ড চালিয়ে যেতে হামাস ও অন্যান্য সন্ত্রাসী সংগঠনগুলির তহবিল-সংগ্রহকারীরা বাস করে এবং বিনা শাস্তিতে নিজেদের ক্রিয়াকলাপ চালিয়ে যায়। যুক্তরাষ্ট্র এ রকম বিশ্ব মেনে নেবে না।”

বাংলা সংবাদের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘের নতুন মহাসচিব নির্বাচনে ৮ জনের প্রতিদ্বন্দ্বিতা

যুক্তরাষ্ট্রের ঋণ ৪০ ট্রিলিয়ন ডলার ছাড়াল, মাথাপিছু বোঝা প্রায় ১ লাখ ১৭ হাজার ডলার

ইতিহাস গড়লেন আয়েশা ওয়াহাব, যুক্তরাষ্ট্রের কংগ্রেসে প্রথম আফগান-আমেরিকান

কিমের সঙ্গে বৈঠকে ট্রাম্পের আগ্রহ, জবাবে ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে বেআইনি ও ‘অর্থনৈতিক সন্ত্রাসবাদ’ বলল তেহরান

ইরান সংঘাতে ৭৫০ জনের বেশি মার্কিন সেনা আহতের তথ্য

অবৈধ অভিবাসীদের কর সুবিধা ঠেকাতে নতুন প্রস্তাব আইআরএসের

যুক্তরাষ্ট্রের ঋণ ছাড়াল ৪০ লাখ কোটি ডলার, বাড়ছে অর্থনৈতিক সংকটের শঙ্কা

মার্কিন সিনেটে প্রথম মুসলিম সদস্য হওয়ার পথে আবদুল এল-সাইদ

গ্রিন কার্ডধারীদের জন্য সতর্কতা, ৩ ভুলে তৈরি হতে পারে জটিলতা

১০

কানাডা-যুক্তরাষ্ট্র বাণিজ্য সমঝোতা, শুল্ক স্থগিতের ঘোষণা ট্রাম্পের

১১

প্রবাসে সম্প্রীতি ও আনন্দের বন্ধন, মিশিগানে গোলাপগঞ্জবাসীর বার্ষিক বনভোজন

১২

ওয়ারেনে খানকায়ে ইমদাদিয়া মিশিগানের উদ্যোগে মাহফিলে ঈদে মিলাদুন্নবী ২১ আগস্ট

১৩

মিশিগানে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল সম্পন্ন

১৪

মিশিগানে সিলেট সদর-দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশনের প্রাণবন্ত বনভোজন অনুষ্ঠিত

১৫

গৃহহীন সাবেক সেনাদের জন্য ২৯ মিলিয়ন ডলারের সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

১৬

ইরানকে ‘সাদা পতাকা’ তুলে আত্মসমর্পণের আহ্বান ট্রাম্পের

১৭

নিউইয়র্কে বালাগঞ্জ ও ওসমানীনগর প্রবাসীদের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

১৮

বড়লেখায় ৪০ কৃষকের মধ্যে ৭৫ লাখ টাকা কৃষিঋণ বিতরণ

১৯

ওমানকে বোমা হামলার হুমকি দিয়ে নতুন বিতর্কে ট্রাম্প

২০