২৩ এপ্রিল ২০২৩, ২:০২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে গর্ভপাত পিল সংগ্রহের সুযোগ আপাতত বহাল থাকছে

যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট গর্ভপাতের ওষুধ মিফেপ্রিস্টোন সংগ্রহের সুযোগ বহাল রেখেছে। সুপ্রিম কোর্ট-এর সিদ্ধান্ত আসলো এমন এক সময়ে. যখন এই ড্রাগের ব্যবহারকে চ্যালেঞ্জ করে দায়ের করা একটি মামলা চলছে নিম্ন আদালতে।

ভয়েস অফ আমেরিকা বাংলা এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বাইডেন প্রশাসন এবং ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ড্যানকো ল্যাবরেটরিজের পক্ষ থেকে নারীদের, এই ওষুধ ব্যবহারের অনুমতি অব্যাহত রাখার জন্য জরুরি অনুরোধ মঞ্জুর করে হাইকোর্ট শুক্রবার সন্ধ্যায় একটি সংক্ষিপ্ত আদেশ জারি করে। এই আদেশে টেক্সাসের এক ফেডারেল বিচারকের প্রাথমিক নিষেধাজ্ঞা স্থগিত রাখা হয়েছে। এই মাসের শুরুতে গর্ভপাতের এই ওষুধের ওপর কড়াকড়ি আরোপ করে আদেশ দিয়েছিলেন সেই ফেডারেল বিচারক।

নয় সদস্যের আদালতের দুই বিচারপতি- রক্ষণশীল ক্লারেন্স টমাস এবং স্যামুয়েল আলিটো এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন।

নিম্ন আদালতের সিদ্ধন্ত চ্যালেঞ্চ করে প্রশাসন যখন আবেদন করেছে, তখন বাইডেন প্রশাসনের অনুরোধ অনুমোদন করে ওষুধটি সহজলভ্য রাখবে, নাকি এর সীমিত ব্যবহারের অনুমতি দেবে, এ বিষয়ে সিদ্ধান্তের জন্য আদালত নিজের জন্য শুক্রবার মধ্যরাতের সময়সীমা নির্ধারণ করে।

একটি গর্ভপাত বিরোধী গোষ্ঠী এবং চিকিৎসকরা যুক্তি তুলে ধরে যে যুক্তরাষ্ট্রের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) ২০০০ সালে এই ওষুধ যথাযথভাবে অনুমোদন করেনি।আর, সংস্থাটি এই ওষুধের ঝুঁকি ও সুবিধাদি পুরোপুরি মূল্যায়ন করেনি। এর পর, ৭ এপ্রিল নিম্ন টেক্সাসের ফেডারেল বিচারক আদেশ জারি করেন।

এই মামলায় আবরো আপিল করা হবে বলে ধারনা করা হচ্ছে। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট-এ এবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারেক্রবার হাইকোর্টের রায়ে বলা হয়েছে, আপিল বলবত থাকায়, অন্তত আগামী বছর পর্যন্ত মিফেপ্রিস্টোন-এর সহজলভ্যতা অব্যাহত থাকবে।

দেশব্যাপী মোট গর্ভপাতের প্রায় অর্ধেকের বেলায় মিফেপ্রিস্টোন ব্যবহৃত হয়। গত ২০০০ সালে প্রথম অনুমোদিত হওয়ার পর থেকে প্রায় ৫০ লক্ষ নারী মিফেপ্রিস্টোন ব্যবহার করেছেন। প্রধান চিকিৎসা সংস্থাগুলো বলছে, এটি নিরাপদ বলে শক্তিশালী রেকর্ড রয়েছে। ড্রাগটি সাধারণত অকাল প্রসব ব্যবস্থাপনায় ব্যবহৃত হয়।

আরও পড়ুনঃ গ্রিচেন হুইটমার ‘বন্দুক নিয়ন্ত্রণ বিল’ আইনে স্বাক্ষর করেছেন

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হ্যামট্রামিকের প্রথম বাংলাদেশি মেয়র হিসেবে শপথ নিলেন মুহিত মাহমুদ

১

ট্রাম্পের সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে মোদির নাম প্রচারে মাসে ৭৫ হাজার ডলার দিত ভারত

২

চীনা ‘গুপ্তচরের’ সঙ্গে সম্পর্কের কথা স্বীকার এনভিডিয়া সিইওর, তদন্ত শুরু

৩

মধ্যবর্তী নির্বাচনে হারের কারণ হিসেবে অভিবাসন নীতিকে দায়ী করলেন ট্রাম্প

৪

হোয়াইট হাউসের নেতৃত্বে পরিবর্তন, চিফ অব স্টাফ হলেন স্টিফেন মিলার

৫

যুক্তরাষ্ট্রের নির্বাচনে আইপ্যাকের ব্যয় ৮৪ মিলিয়ন ডলার, ৫৫ মিলিয়নই বিফলে

৬

বৈশ্বিক শেয়ারবাজারে বড় ধস, যুক্তরাষ্ট্রে ক্ষতি ২.৫ ট্রিলিয়ন ডলার

৭

আটক অভিবাসীদের অবস্থান প্রকাশে বাধা, ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে চার সংস্থার মামলা

৮

কংগ্রেসে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাম্প কি শুল্ক ও অভিবাসন নীতি ধরে রাখতে পারবেন?

৯

বিজয় ভাষণে জেডি ভ্যান্সকে কেন ‘হাবিবি’ বললেন আবদুল আল-সাঈদ

১০

মিশিগানে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির নতুন কমিটির অভিষেক ১৫ নভেম্বর

১১

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে নতুন ইতিহাস গড়লেন ১০ প্রার্থী

১২

গ্রিনকার্ড ও ওয়ার্ক পারমিটের আবেদনে কঠোর হচ্ছে ইউএসসিআইএস

১৩

স্পিকার পদে কৃষ্ণাঙ্গ নেতৃত্ব, নতুন ইতিহাসের অপেক্ষায় যুক্তরাষ্ট্র

১৪

‘ট্রাম্পই এখনো প্রেসিডেন্ট’, সোশ্যাল মিডিয়ায় হোয়াইট হাউস

১৫

মার্কিন কংগ্রেসে নিয়ন্ত্রণ পেয়ে ডেমোক্র্যাটদের সামনে যেসব সুযোগ

১৬

কমলগঞ্জে প্রবাসীর বাড়িতে চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য, ক্ষতি ৩ লাখ টাকা

১৭

সহজে পালনীয় নবীজির ২০টি সুন্নত

১৮

নিত্যজীবনের ১০টি অবহেলিত সুন্নত

১৯

মার্কিনকর্মীদের সৌদি আরব ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের

২০