২৫ অগাস্ট ২০২৫, ১১:২৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মার্কিনিদের সংখ্যাগরিষ্ঠ মত ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে: রয়টার্সের জরিপ

অধিকাংশ মার্কিনিই ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে। তাঁদের ৫৮ শতাংশ চান, জাতিসংঘের প্রতিটি দেশেরই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া উচিত। সম্প্রতি রয়টার্স/ইপসোসের জরিপে এমন তথ্য উঠে এসেছে। এদিকে পুরো গাজা সিটি দখল ও নিয়ন্ত্রণের উদ্দেশ্যে পরিকল্পিত স্থল অভিযানের প্রথম ধাপ শুরু করেছে ইসরায়েলের সেনাবাহিনী। ইতিমধ্যে শহরের উপকণ্ঠের নিয়ন্ত্রণ নিয়েছে তারা।

 

 

প্রতিবেদনে বলা হয়েছে, এই জরিপে ৩৩ শতাংশ মার্কিনি ফিলিস্তিন রাষ্ট্রের বিরোধিতা করেছেন। আর ৯ শতাংশ মানুষ এই জরিপে কোনো উত্তর দেননি। তাঁরা কেউই ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে বা বিপক্ষে নন।

 

 

ছয় দিন ধরে চালানো জরিপ গত সোমবার শেষ হয়। এখানে একটি দলীয় বিভাজন দেখা গেছে। যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটসদের ৭৮ শতাংশ ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ধারণার পক্ষে মত দিয়েছেন। অন্যদিকে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান দলের ৪১ শতাংশ ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির পক্ষে ভোট দিয়েছেন। অর্থাৎ ৫৩ শতাংশ রিপাবলিকান চান না, জাতিসংঘের সব দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিক।

 

 

যুক্তরাষ্ট্র ইসরায়েলের সবচেয়ে শক্তিশালী ও গুরুত্বপূর্ণ বন্ধুদেশ। তারা যুক্তরাষ্ট্রের ওপর অনেকাংশেই নির্ভরশীল। কারণ যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্রতিবছর বিলিয়ন ডলারের সামরিক ও আন্তর্জাতিক কূটনৈতিক সহায়তা পেয়ে থাকে ইসরায়েল। কিন্তু এই জরিপে দেখা গেছে, ইসরায়েলের প্রতি মার্কিনিদের সমর্থন কমে গেছে। এটি তাদের জন্য বেশ উদ্বেগজনক হতে পারে। কারণ ইসরায়েলকে যে শুধু ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে মোকাবিলা করতে হবে তা-ই নয়, তার আঞ্চলিক চিরশত্রু ইরানেরও মুখোমুখি হতে হবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১০

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

১১

২৫০ বছর টিকবে কি যুক্তরাষ্ট্র? প্রশ্ন তুলেছেন ৩৮% মার্কিনি

১২

মিশিগানে সাবেক এমপি ফরিদ চৌধুরী সরণে দোয়া মাহফিল সম্পন্ন

১৩

ফ্রিল্যান্সিংয়ের নামে ফাঁদ প্রতারকের টোপে পড়ে সর্বস্ব খোয়াচ্ছেন তরুণ-তরুণীরা

১৪

প্রথমবারের মতো ভ্যাকসিন তৈরি করল এআই, রোগ প্রতিরোধে নতুন আশা

১৫

চার্জে দিয়ে মোবাইল ফোন ব্যবহার করা কতটা নিরাপদ?

১৬

আদালতের সিদ্ধান্তের পর কেনেডি সেন্টার থেকে বাদ ট্রাম্পের নাম

১৭

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী সীমা আহমেদ’র সংবাদ সম্মেলন

১৮

সোশ্যাল সিকিউরিটি সংকটে নিউইয়র্কে বাড়ছে অবসরপ্রাপ্তদের উদ্বেগ

১৯

পাঁচ বছরে সর্বোচ্চ, মার্কিন নাগরিকত্ব ছাড়লেন প্রায় ৫ হাজার মানুষ

২০