বাংলা সংবাদ ডেস্ক
১৮ অগাস্ট ২০২৫, ৩:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জেলেনস্কি-ট্রাম্প বৈঠকের আগমুহূর্তে ইউক্রেনে রুশ হামলায় প্রাণহানি ১৪

ইউক্রেনজুড়ে সোমবার রুশ হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে। এর মধ্যে একটি হামলা খারকিভ শহরের একটি আবাসিক ভবনে চালানো হয়। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের প্রস্তুতি শুরু হওয়ার আগে এসব হামলা হয়।

 

এদিন খারকিভে ভোরের দিকের ড্রোন হামলায় একটি পাঁচতলা আবাসিক ভবনের অংশবিশেষ ধসে পড়ে এবং অন্তত তিনটি তলায় আগুন ধরে যায় বলে গভর্নর ওলেগ সিনেগুবভ টেলিগ্রামে জানিয়েছেন।

 

ইউক্রেনের জরুরি পরিষেবা প্রকাশিত ভিডিওতে উদ্ধারকর্মীদের ধ্বংসস্তূপে আটকে পড়া এক বাসিন্দাকে বের করার চেষ্টা করতে দেখা গেছে। এ ছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী ইগর ক্লাইমেনকো সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, ওই হামলায় দুই শিশুসহ সাত বেসামরিক নাগরিক নিহত ও অন্তত ২৩ জন আহত হয়েছে।

 

রুশ সীমান্তবর্তী এ শহরটিতে এর কয়েক ঘণ্টা আগে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও আঘাত হানে, যাতে অন্তত ১১ জন আহত হয় বলে জানিয়েছেন মেয়র ইগর তেরেখভ। এ ছাড়া জাপোরিঝিয়া অঞ্চলে এক হামলায় তিনজন নিহত ও ২৩ জন আহত হয়েছে বলেও জানান ক্লাইমেনকো।

 

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্কে রুশ গোলাবর্ষণে দোব্রোপিল্লিয়া ও কস্তিয়ানতিনিভকা এলাকায় চারজন নিহত হয়েছে বলে আঞ্চলিক প্রসিকিউটররা জানিয়েছেন। এসব এলাকা এখনো ইউক্রেনের নিয়ন্ত্রণে রয়েছে।

 

এ ছাড়া রাশিয়া সোমবার ভোরে দক্ষিণাঞ্চলীয় ওডেসা অঞ্চলেও ড্রোন হামলা চালায়, এতে একটি জ্বালানি স্থাপনায় আগুন ধরে যায় বলে গভর্নর ওলেগ কিপার জানান। এমন সময়ে এসব হামলা চালানো হলো, যখন জেলেনস্কি ও তার ইউরোপীয় মিত্ররা যুদ্ধের সাড়ে তিন বছর পর অবসান ঘটানোর লক্ষ্যে ওয়াশিংটনে বৈঠকে অংশ নিতে যাচ্ছেন।

 

জেলেনস্কির আগমনের আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, শান্তি চুক্তির অংশ হিসেবে ইউক্রেন দখলকৃত ক্রিমিয়া উপদ্বীপ পুনর্দখল করতে পারবে না কিংবা ন্যাটোতে যোগ দিতে পারবে না। জেলেনস্কি বারবার চাপের মুখে ক্রিমিয়া ছেড়ে দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। দক্ষিণাঞ্চলীয় এ উপদ্বীপটি ২০১৪ সালে রাশিয়া দখল করে নেয়।

 

গত কয়েক মাস ধরে যুদ্ধক্ষেত্রে অগ্রসর হওয়া রাশিয়া প্রস্তাব দিয়েছে, ইউক্রেন যদি দনবাস অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করে নেয় তবে খেরসন ও জাপোরিঝিয়া অঞ্চলের যুদ্ধক্ষেত্রে বিরতি দেওয়া হবে। এ অঞ্চলের প্রধান শহরগুলো এখনো কিয়েভের নিয়ন্ত্রণে রয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১০

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১১

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১২

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৩

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৪

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৫

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৬

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

১৭

ছয় বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছাড়ার হার সর্বোচ্চ

১৮

প্রথমবার প্রকাশ্যে মহাকাশে অস্ত্র মোতায়েনের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের

১৯

নবীনদের বরণ, গ্র্যাজুয়েটদের বিদায়: ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে বিজিএসএ’র যাত্রা শুরু

২০