বাংলা সংবাদ ডেস্ক
২৮ অক্টোবর ২০২৪, ৪:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ক্যান্সারের বিস্তার ঠেকানোর নতুন উপায়

সম্প্রতি ক্যান্সারের বিস্তার ঠেকানোর জন্য নতুন উপায় খুঁজে পাওয়ার দাবি করেছেন বিজ্ঞানীরা।

‘মেটাস্ট্যাটিক’ ক্যান্সারের ফলে শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে ক্যান্সার, যেটি মানুষের এ রোগে মৃত্যুর প্রধান কারণ। বিজ্ঞানীরা জানেন কীভাবে মূল টিউমারটি ছেড়ে শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে এই ‘মেটাস্ট্যাটিক’ ক্যান্সার কোষ। তবে এতদিন স্পষ্ট ছিল না, কেন এইসব কোষের কিছু পরিণত হয় নতুন টিউমারে আর কিছু একইরকম থেকে যায়। কখনও কখনও কয়েক বছর লাগে এসব কোষ টিউমারে পরিণত হতে।

 

ইঁদুরের ওপর পরীক্ষায় এক প্রাকৃতিক ‘ইমিউন রেসপন্স’ বা প্রতিরোধ সক্ষমতা আবিষ্কার করেছে নিউ ইয়র্কের ‘মন্টেফিয়োর আইনস্টাইন কম্প্রিহেনসিভ ক্যান্সার সেন্টার’ বা এমইসিসিসি। তারা দেখেছেন, এই প্রতিরোধ সক্ষমতা শরীরে ঘুরে বেড়ানো বা ছড়িয়ে পড়া বিভিন্ন ক্যান্সার কোষকে নতুন টিউমার গঠনে বাধা দেয়।

গবেষণায় উঠে এসেছে, দেহের ফুসফুসে পাওয়া ‘অ্যালভোলার ম্যাক্রোফেজ’ নামের নির্দিষ্ট কিছু ইমিউন কোষ এসব ক্যান্সার কোষকে সুপ্ত বা নিষ্ক্রিয় অবস্থায় রাখতে সাহায্য করে। এ গবেষণায় স্তন ক্যান্সারের কোষের উপর নজর দেন গবেষকরা, যা মূলত ফুসফুসে ছড়িয়ে পড়ে।

ক্যান্সারের যেসব কোষ মূল টিউমার ছেড়ে দেহের অন্য অঙ্গে ছড়িয়ে পড়ে সেসব কোষ বা ‘ডিসমিনেটেড ক্যান্সার সেল’ বা ডিসিসি হিসাবে পরিচিত। এর মধ্যে কিছু কোষ অবিলম্বে দেহে নতুন টিউমার গঠন শুরু করে ও বাকিরা দেহের কোনও ক্ষতি না করে বহু বছর ধরে সুপ্ত অবস্থায় থাকে। ড. আগুয়েরে-ঘিসোর গবেষণা দলটি আবিষ্কার করেছে, মানব ফুসফুসে থাকা বিভিন্ন ‘অ্যালভোলার ম্যাক্রোফেজ’ এসব ক্যান্সার কোষকে সুপ্ত অবস্থায় রাখার জন্য দায়ী। এইসব ইমিউন কোষ দেহের ফুসফুসে বাস করে এবং ব্যাকটিরিয়া ও ক্ষতিকারক পদার্থ থেকে শরীরকে রক্ষা করে।

 

সমীক্ষায় দেখা মিলেছে, টিজিএফ-β২ নামের এক প্রোটিন ব্যবহার করে বিভিন্ন ক্যান্সার কোষে সংকেত পাঠায় ‘অ্যালভোলার ম্যাক্রোফেজ’, যা এসব ক্যান্সার কোষকে সক্রিয় হতে ও নতুন টিউমার গঠনে বাধা দেয়। দেহের প্রতিটি অঙ্গের বিশেষ ধরনের অর্থাৎ নিজস্ব ইমিউন বা প্রতিরোধক কোষ রয়েছে, যেমন অ্যালভোলার ম্যাক্রোফেজ। এ গবেষণা থেকে ইঙ্গিত মেলে, দেহের অন্যান্য বিভিন্ন অঙ্গের ক্ষেত্রেও একই কাজ করতে পারে এসব ইমিউন কোষ, যা বিভিন্ন ক্যান্সার কোষকে সুপ্ত রাখে ও মেটাস্ট্যাসিস ঠেকায়। ইঁদুরের উপর করা এ পরীক্ষায় গবেষণা দলটি দেখেছে, অ্যালভোলার ম্যাক্রোফেজ অপসারণ করার কারণে ক্যান্সার কোষ আরও সক্রিয় হয়ে ওঠে, ফলে বেড়ে যায় টিউমার। অন্যদিকে দেহে এসব ম্যাক্রোফেজ উপস্থিত থাকার ফলে ক্যান্সারের বিস্তার ঠেকাতে তা সাহায্য করেছে।

 

গবেষকদের অনুমান, বিভিন্ন ক্যান্সার কোষকে ‘সক্রিয়’ ও ছড়িয়ে পড়া থেকে ঠেকাতে নতুন চিকিৎসা পদ্ধতি তৈরিতে ব্যবহার করা যেতে পারে এসব ইমিউন কোষ কীভাবে কাজ করে তা আরও ভালভাবে বোঝার মাধ্যমে। এসব ইমিউন কোষ থেকে প্রাপ্ত নানা সংকেতকে শক্তিশালী করার মাধ্যমে দেহের বিভিন্ন ক্যান্সার কোষকে সুপ্ত রাখতে ও মেটাস্টেসিসকে পুরোপুরি বন্ধ করা যাবে বলে দাবি গবেষকদের।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১০

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১১

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১২

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১৩

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

১৪

২৫০ বছর টিকবে কি যুক্তরাষ্ট্র? প্রশ্ন তুলেছেন ৩৮% মার্কিনি

১৫

মিশিগানে সাবেক এমপি ফরিদ চৌধুরী সরণে দোয়া মাহফিল সম্পন্ন

১৬

ফ্রিল্যান্সিংয়ের নামে ফাঁদ প্রতারকের টোপে পড়ে সর্বস্ব খোয়াচ্ছেন তরুণ-তরুণীরা

১৭

প্রথমবারের মতো ভ্যাকসিন তৈরি করল এআই, রোগ প্রতিরোধে নতুন আশা

১৮

চার্জে দিয়ে মোবাইল ফোন ব্যবহার করা কতটা নিরাপদ?

১৯

আদালতের সিদ্ধান্তের পর কেনেডি সেন্টার থেকে বাদ ট্রাম্পের নাম

২০