খেলাধুলা ডেস্ক
৭ অগাস্ট ২০২৪, ১:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফেভারিট যুক্তরাষ্ট্রের জার্মান পরীক্ষা

প্যারিস অলিম্পিক ফুটবলে নারী বিভাগের দুটি সেমিফাইনাল মাঠে গড়াবে আজ। বাংলাদেশ সময় রাত দশটায় প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র ও জার্মানি। রাত একটায় স্তাদে ডি মার্শেইয়ের অরেঞ্জ ভেলোড্রম স্টেডিয়ামে ব্রাজিলের প্রতিপক্ষ স্পেন। ১৯৯৬ সালে আটালান্টা অলিম্পিকে প্রথম বারের মত নারী ফুটবল শুরু হয়। প্রথম আসরেই স্বর্ণ পদক জেতে যুক্তরাষ্ট্র। সেই থেকে সর্বোচ্চ চারবার অলিম্পিকে স্বর্ণ জিতেছে যুক্তরাষ্ট্রের মেয়েরা। এবারো ফেবারিট হিসেবেই শুরু করেছে যুক্তরাষ্ট্র।

 

গ্রুপ পর্বে তিন ম্যাচের সবগুলো জিতে গ্রুপ সেরা হয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিলো তারা। কোয়ার্টার ফাইনালে এশিয়ার প্রতিনিধি জাপানের বিপক্ষে প্রবল প্রতিরোধের মুখে পড়ে যুক্তরাষ্ট্র। নির্ধারিত সময়ের খেলা গোলশূণ্য থাকার পর অতিরিক্ত সময়ের গোলে জয় নিয়ে সেমিতে উঠে আসে মার্কিনিরা।এবার স্বর্ণ পদকের লড়াইয়ের মঞ্চে যেতে তাদের সামনে জার্মান বাধা। ২০১৬ রিও অলিম্পিক গেমসের স্বর্ণ পদক জয়ী জার্মানিও আছে দারুন ছন্দে। যদিও প্রথম পর্বে দু’দলই ছিলো একই গ্রæপে। গ্রæপ পর্বের সেই লড়াইয়ে জার্মানিকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছিলো যুক্তরাষ্ট্র। তবে সেমির লড়াইয়ে জার্মানদের হালকাভাবে নিচ্ছেনা মার্কিন মেয়েরা। প্রথম পর্বে জাম্বিয়া আর অস্ট্রেলিয়াকে হারিয়ে গ্রুপে রানার্স আপ হয়ে কোয়ার্টারে ওঠে জার্মানি। কোয়ার্টার ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন কানাডার বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াই করে শেষ পর্যন্ত টাইব্রেকারে জিতে সেমিতে আসে তারা। এদিকে দ্বিতীয় সেমিতে মুখোমুখি হবে প্রথম পর্বে একই গ্রæপে থাকা ব্রাজিল ও স্পেন।

 

অলিম্পিক ফুটবলে নারী বিভাগে এখনও পদকের মুখ দেখেনি স্পেন। যদিও নারী বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন স্প্যানিশ মেয়েরা বর্তমান সময়ে চমৎকার ফুটবল খেলছে। গ্রæপ পর্বে ব্রাজিলকে হারানোসহ তিন ম্যাচ জিতে সেরা হয়েই কোয়ার্টারে আসে স্পেন। কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে ঘাম ঝরানো জয়ে সেমিতে আসে তারা। অন্যদিকে প্রথম পর্ব থেকেই বিদায়ের শঙ্কায় পড়েছিলো ব্রাজিল। সেখান থেকে ঘুরে দাড়িয়েছে সেলেসাওরা। কোয়ার্টার ফাইনালে স্বাগতিক ফ্রান্সকে হারিয়েছে ব্রাজিলের মেয়েরা। অলিম্পিকে নারী ফুটবলে এখনও স্বর্ণ পদক জিততে পারেনি ব্রাজিল। ২০০৪ ও ২০০৮ সালে ফাইনালে উঠেও রৌপ্য পদক নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের। এবার ব্রাজিল নারী ফুটবলের কিংবদন্তি মার্তার হাত ধরে সফল হতে চায় তারা। এজন্য তাদের পার হতে হবে স্পেন বাধা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের ছবি নিয়ে এলো যুক্তরাষ্ট্রের নতুন স্মারক পাসপোর্ট

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

১০

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

১১

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

১২

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

১৩

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১৪

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১৬

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১৭

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১৮

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১৯

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

২০