খেলাধুলা ডেস্ক
৭ অগাস্ট ২০২৪, ১:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

স্পেনকে হারিয়ে এবার ফাইনালে যুক্তরাষ্ট্রের সামনে হবে ব্রাজিল

প্যারিস অলিম্পিকসে মেয়েদের ফুটবল ইভেন্টে গ্রুপ পর্বের ছন্দহীনতা কাটিয়ে দারুণভাবে ছুটে চলছে ব্রাজিল। তারই ধারাবাহীকতায় এই স্পেনকে হারিয়ে ফাইনালে যায়গা করে নিয়েছে হলুদ জার্সিধারী দলটি। সোনার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ এই ইভেন্টে রেকর্ড চারবারের সোনাজয়ী যুক্তরাষ্ট্র।

 

মার্শেইয়ে মঙ্গলবার রাতে আসরের দ্বিতীয় সেমিফাইনালে স্পেনকে ৪-২ গোলে হারায় ব্রাজিল। এই জয়ে ২০০৮ সালের পর প্রথমবারের মতো এই ইভেন্টের ফাইনালে উঠল তারা। একই সাথে মধুর প্রতিশোধও নেওয়া হলো ব্রাজিলের। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে স্পেনের বিপক্ষে ২-০ গোলে হেরেছিল তারা। সেই ম্যাচে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখে দুই ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়া মার্তা খেলতে পারেননি সেমি-ফাইনালেও। রেকর্ড গোলদাতাকে ছাড়াই দাপুটে জয় তুলে নেয়ে ব্রাজিল। ফলে দলটির মতো আজও সোনা জয়ের স্বাদ না পাওয়ার কিংবদন্তি মার্তার সামনেও সুযোগ থাকছে হতাশার বৃত্ত ভাঙার।

 

তবে পথটা মোটেও সহজ নয় ব্রাজিলের জন্য। আগামী শনিবার পার্ক দে প্যারিস স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ প্রতিযোগিতার রেকর্ড চারবারের চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র। প্রথম সেমি-ফাইনালে সোফিয়া স্মিথের যোগ করা সময়ের গোলে জার্মানিকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে উঠে যুক্তরাষ্ট্র। ২০১২ সালের পর এই ইভেন্টের সোনার মুকুট ফিরে পাওয়ার পাশাপাশি রেকর্ডটাকে আরও সমৃদ্ধ করার হাতছানি এখন তাদের সামনে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে হ্যামট্রাম্যাক থেকে নতুন ফ্রি বাস সেবা

১

জন্মসূত্রে নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ

২

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

৩

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

৪

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

৫

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

৬

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

৭

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

৮

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

৯

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১০

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

১১

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১২

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১৩

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১৪

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১৫

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৬

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৭

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৮

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৯

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

২০