৮ জুন ২০২৪, ৪:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

স্ট্রেস কমাতে যা খাবেন

প্রতিবছর এপ্রিল মাসটি অবসাদ প্রতিরোধে সচেতনতাবিষয়ক মাস হিসেবে পালিত হয়। আধুনিক জীবনে এই এক ক্ষতিকর অনুষঙ্গ স্ট্রেস, হতাশা বা অবসাদ। জীবনে অতিমাত্রায় স্ট্রেস থাকলে তা ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ার বিপর্যস্ত করে দিতে পারে। ফিজিক্যাল কিংবা ইমোশনাল যেকোনও ধরনের স্ট্রেস মানুষের শরীরের জন্য ক্ষতিকর। শারীরিক অনেক ধরনের অসুখ-বিসুখের কারণ হয় স্ট্রেস। যেমন: হার্টের সমস্যা, মাথাব্যথা, আলসার, চেহারায় বয়সের ছাপ, উচ্চ রক্তচাপ, রোগ-প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে যাওয়া সহ বিভিন্ন সমস্যা দেখা দেয়।

স্ট্রেস কমানোর জন্য কিছু খাবার খুব কার্যকরী। আসুন জেনে নেই স্ট্রেস কমায় এমন কিছু খাবারের কথা।

 

প্রোটিন

ডিমের সাদা অংশ, মাছ, চর্বি ছাড়া মাংস যেমন মুরগির মাংস, ডাল, সাগুদানা, পনির, শুকনো খেজুর- এই খাবারগুলোতে প্রচুর পরিমাণে অ্যামিনো অ্যাসিড আছে, যা স্ট্রেস কমাতে সাহায্য করে।

ভিটামিন বি
ছোলা, পালং শাক, কলা, ওটস, কাজু, তিল, মিষ্টি আলু, আলমন্ড মিল্ক এই খাবারগুলোতে আছে ভিটামিন বি। শরীর থেকে সেরোটনিন নিঃসরণ করে ভিটামিন বি। এই খাবারগুলো বিপাকে সাহায্য করে। ফুলকপি, বাদাম, স্ট্রবেরি, আনারস, সবুজ টমেটো, লেটুস নিয়মিত খেতে হবে। কারণ এগুলোতে রয়েছে ভিটামিন বি ও ভিটামিন সি। যা ক্লান্তি কাটাতে সাহায্য করে। স্ট্রেস ঝেড়ে ফেলতেও এই খাবারগুলো উপকারি।

 

জিঙ্ক
মসুর ডাল, চীনাবাদাম, মাশরুম, সয়াবিন, লাল আটার রুটি, সামুদ্রিক মাছ, গরু-খাসির কলিজায় জিঙ্ক থাকে। প্রতিদিন আমাদের শরীরের জন্য ১৫ মিলিগ্রাম জিঙ্ক প্রয়োজন হয়। খাদ্য তালিকায় জিঙ্কের অভাব হলে স্ট্রেস তৈরি হয়। শরীরে জিঙ্কের ঘাটতি পূরণের জন্য নিয়মিত এই খাবারগুলো খাওয়া উচিত।

 

ম্যাগনেসিয়াম
কলা, সবুজ শাক, লাউ, বেদানায় রয়েছে ম্যাগনেশিয়াম। অ্যাড্রিনাল গ্ল্যান্ডের কার্যকলাপ সক্রিয় রাখতে ম্যাগনেশিয়াম জাতীয় খাবার খাওয়া প্রয়োজন। যা মানসিক চাপ কমাতে সাহায্য করে।

 

অন্যান্য খাবার
লেবু, পেয়ারা, কমলালেবু, সবুজ শাকসবজি, ডার্ক চকলেট, গাজর, তিলের বীজ ও নারকেল নিয়মিত খাবেন। অতিরিক্ত স্ট্রেস থেকে ফ্রি-র‌্যাডিক্যালসের সমস্যা দেখা দিতে পারে। এই খাবারগুলো স্ট্রেস কমাতে সহায়তা করে।

 

যা খাবেন না
অতিরিক্ত স্ট্রেসের সময় ফাস্টফুড খাবেন না। এ সময় খাওয়ার গন্ডগোল থেকে ওজন বেড়ে যেতে পারে। তাই প্রতিদিনের খাদ্য তালিকায় ফল, সবজি, প্রোটিন, কার্বোহাইড্রেট ও ফ্যাট জাতীয় খাবার ঠিক পরিমাণে না থাকলে স্ট্রেস আরও বেড়ে যেতে পারে।

 

আমাদের অনেকের মধ্যে একটি ভুল ধারণা আছে, বেশি পরিমাণে খেলে স্ট্রেস থেকে মুক্তি পাওয়া যায়। কিন্তু আসল ব্যাপার হল, খুব বেশি পরিমাণে খেলে স্ট্রেস কমানোর বদলে তা বাড়িয়ে তোলে। তাই স্ট্রেস বেশি হলে পরিমাণমত খাবার খান ও ব্যায়াম করুন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১০

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১১

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১২

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১৩

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

১৪

২৫০ বছর টিকবে কি যুক্তরাষ্ট্র? প্রশ্ন তুলেছেন ৩৮% মার্কিনি

১৫

মিশিগানে সাবেক এমপি ফরিদ চৌধুরী সরণে দোয়া মাহফিল সম্পন্ন

১৬

ফ্রিল্যান্সিংয়ের নামে ফাঁদ প্রতারকের টোপে পড়ে সর্বস্ব খোয়াচ্ছেন তরুণ-তরুণীরা

১৭

প্রথমবারের মতো ভ্যাকসিন তৈরি করল এআই, রোগ প্রতিরোধে নতুন আশা

১৮

চার্জে দিয়ে মোবাইল ফোন ব্যবহার করা কতটা নিরাপদ?

১৯

আদালতের সিদ্ধান্তের পর কেনেডি সেন্টার থেকে বাদ ট্রাম্পের নাম

২০