১০ নভেম্বর ২০২২, ২:০০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে জয় পেলেন ৪ বাংলাদেশি

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে
শেখ রহমান, নাবিলাহ ইসলাম, মোঃ মাসুদুর রহমান এবং আবুল খান (বাম থেকে ডানে)। ছবি: সংগৃহীত

মঙ্গলবার (৮ নভেম্বর) অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বিভিন্ন রাজ্য থেকে চার বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী নির্বাচিত হয়েছেন।

বিজয়ী চার বাংলাদেশি আমেরিকান প্রার্থী হলেন: জর্জিয়া রাজ্যের সিনেটর শেখ রহমান ও নাবিলাহ ইসলাম; কানেকটিকাট রাজ্যের সিনেটর মোঃ মাসুদুর রহমান এবং নিউ হ্যাম্পশায়ার হাউস অফ রিপ্রেজেন্টেটিভ আবুল খান।

জর্জিয়া রাজ্যে তৃতীয়বারের মতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বাংলাদেশি আমেরিকান শেখ রহমান।

তাছাড়া, প্রথমবারের মতো জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে জয়ী হয়েছেন নাবিলাহ ইসলাম।

এদিকে, মোঃ মাসুদুর রহমান কানেকটিকাট রাজ্যের সিনেট নির্বাচনেও প্রথমবারের মতো জয়ী হয়েছেন।

এই তিন জন প্রার্থী জো বাইডেনের ডেমোক্রেটিক পার্টির পক্ষে নির্বাচনে অংশ নেন।

অন্যদিকে, নিউ হ্যাম্পশায়ার হাউস অব রিপ্রেজেন্টেটিভের পদে টানা পঞ্চমবারের মতো জয়ী হয়েছেন বাংলাদেশি আমেরিকান রিপাবলিকান প্রার্থী আবুল খান।

নির্বাচনে চার বাংলাদেশির জয়ে যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আনন্দ বিরাজ করছে।

আরও পড়ুনঃ মিশিগানের অর্থনীতিকে সমৃদ্ধ করার প্রচেষ্টা অব্যাহত থাকবে: গ্রিচেন হুইটমার

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হোয়াইট হাউসের নেতৃত্বে পরিবর্তন, চিফ অব স্টাফ হলেন স্টিফেন মিলার

১

যুক্তরাষ্ট্রের নির্বাচনে আইপ্যাকের ব্যয় ৮৪ মিলিয়ন ডলার, ৫৫ মিলিয়নই বিফলে

২

বৈশ্বিক শেয়ারবাজারে বড় ধস, যুক্তরাষ্ট্রে ক্ষতি ২.৫ ট্রিলিয়ন ডলার

৩

আটক অভিবাসীদের অবস্থান প্রকাশে বাধা, ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে চার সংস্থার মামলা

৪

কংগ্রেসে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাম্প কি শুল্ক ও অভিবাসন নীতি ধরে রাখতে পারবেন?

৫

বিজয় ভাষণে জেডি ভ্যান্সকে কেন ‘হাবিবি’ বললেন আবদুল আল-সাঈদ

৬

মিশিগানে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির নতুন কমিটির অভিষেক ১৫ নভেম্বর

৭

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে নতুন ইতিহাস গড়লেন ১০ প্রার্থী

৮

গ্রিনকার্ড ও ওয়ার্ক পারমিটের আবেদনে কঠোর হচ্ছে ইউএসসিআইএস

৯

স্পিকার পদে কৃষ্ণাঙ্গ নেতৃত্ব, নতুন ইতিহাসের অপেক্ষায় যুক্তরাষ্ট্র

১০

‘ট্রাম্পই এখনো প্রেসিডেন্ট’, সোশ্যাল মিডিয়ায় হোয়াইট হাউস

১১

মার্কিন কংগ্রেসে নিয়ন্ত্রণ পেয়ে ডেমোক্র্যাটদের সামনে যেসব সুযোগ

১২

কমলগঞ্জে প্রবাসীর বাড়িতে চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য, ক্ষতি ৩ লাখ টাকা

১৩

সহজে পালনীয় নবীজির ২০টি সুন্নত

১৪

নিত্যজীবনের ১০টি অবহেলিত সুন্নত

১৫

মার্কিনকর্মীদের সৌদি আরব ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের

১৬

বাড়বে শীত: আগাম প্রস্তুতিই নিরাপত্তার প্রধান শর্ত

১৭

রোড ক্র্যাশ নিরসন: শুধু আইন নয়, সকলকেই দায়িত্ব নিতে হবে

১৮

মিডটার্ম ইলেকশনে ব্যালটে নেই ট্রাম্প, তবু পরীক্ষাটা তাঁরই

১৯

আন্তর্জাতিক আর্থিক কাঠামোর সংস্কার প্রয়োজন: আইরিন খান

২০