২৩ ফেব্রুয়ারী ২০২৪, ৭:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বড়লেখায় ভাষা শহীদদের প্রতি নিসচা’র শ্রদ্ধা নিবেদন: নানাবিধ কর্মসূচি গ্রহণ

অমর ২১ শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৪ উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখা। এছাড়াও প্রতিবারের মতো এবারো নানাবিধ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

একুশের প্রথম প্রহরে রাত ১২-০১ মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন নিসচা বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সহ-সভাপতি আব্দুল আজিজ, গোলাম কিবরিয়া, প্রচার সম্পাদক রেদওয়ান আহমদ, দপ্তর সম্পাদক এনাম উদ্দিন ও কার্যনির্বাহী সদস্য জাকারিয়া আহমদ প্রমুখ।

পরে উপজেলা প্রশাসনের সাথে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন শেষে তাঁদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

উল্লেখ্য, নিসচা বড়লেখা শাখার পক্ষ থেকে দপ্তর সম্পাদক এনাম উদ্দিন জানান, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৪ উপলক্ষে প্রতিবারের মতো এবারো ব্যাপক কর্মসূচির নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে, ২১ ফেব্রুয়ারি রাত ১২-০১ মিনিটে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, স্থানীয় কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ এবং কালো ব্যাজসহ কবরস্থানে ভাষাশহীদদের স্মরণে কবর জিয়ারত।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় দোয়া মাহফিল এবং কন্যাদায়গ্রস্ত পরিবহন শ্রমিক পরিবারের মেয়ের বিয়েতে মানবিক সহায়তা প্রদান, অস্বচ্ছল পরিবারের ৯ম শ্রেনীর মেধাবী ছাত্রীকে গাইড ব

ই/শিক্ষা উপকরণ প্রদান ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাইবার সিকিউরিটি প্রশিক্ষণে নতুন ব্যাচ নিচ্ছে USA Consulting Tech

১

আমেরিকান পাসপোর্টে বৈপ্লবিক পরিবর্তন: অনলাইনেই আবেদন, ছবি তোলা যাবে মোবাইলে

২

সেন্টার ফর এনআরবির উদ্যোগে ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা

৩

ইতিহাস গড়ল স্টারশিপ প্রথম কক্ষপথে পৌঁছে ২৬টি স্যাটেলাইট স্থাপন

৪

সৌদিতে বাংলাদেশি জনশক্তির সুযোগ কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

৫

নিউইয়র্কে সরকারি চাকরির আবেদন সহজ করতে ‘জবস এনওয়াইসি সেন্টার’

৬

বাংলাদেশকে সুখবর দিল যুক্তরাষ্ট্র

৭

জাতিসংঘের ৮১তম অধিবেশন, সভাপতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

৮

হলুদ পাতায় হেমন্ত, জাহাঙ্গীর চৌধুরী

৯

ভালোবাসার দেশ, ইশতিয়াক রুপু

১০

বাফেলোর শরৎ, হাবিব ফয়েজি

১১

​নিউইয়র্কে ২৫ মেয়রকে নিয়ে আরবান ২০ সম্মেলন সম্পন্ন

১২

গ্লোবাল বাংলাদেশি চেম্বার অফ কমার্সের যাত্রা শুরু

১৩

কম খরচে নিউইয়র্কে বাড়ি কেনার সুযোগ, মিলতে পারে ১ লাখ ডলার

১৪

মামদানির ‘ভিশন জিরো’ পরিকল্পনা, নিউইয়র্কে আসছে গাড়িমুক্ত পথচারী এলাকা

১৫

ষাট পেরিয়ে নতুন শুরু: কর্নেল স্যান্ডার্সের জীবন ও কেএফসির বিশ্বজয়ের গল্প

১৬

মিশিগানে আবাসনসংকট: স্থানীয় কর্তৃপক্ষ আর কত দিন দায় এড়াবে?

১৭

কলম্বাস দিবস: উৎসবের আড়ালে চাপা পড়ে থাকা আমেরিকার আরেক ইতিহাস

১৮

পিঙ্ক অক্টোবর ২০২৬: গোলাপি রিবনের বার্তা পৌঁছাক মানুষের জীবনে

১৯

জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী

২০