২১ অক্টোবর ২০২২, ৮:৫১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আমেরিকানদের মেন্টাল স্ট্রেস বাড়ছে: রিপোর্ট

কর্মজীবীদের ক্ষেত্রে মানসিক চাপ তুলনামূলকভাবে বেশি। ছবি: প্রতীকী

সিঙ্গেল মাদার (একক মা) কেটি রিস্টার।

বর্তমানে তিনি আবাসন খরচ নিয়ে মেন্টাল স্ট্রেস (মানসিক চাপ) এ পড়েছেন।

কিছুদিন ধরে মেডিক্যাল লিভ (চিকিৎসা ছুটি) এ থাকার জন্য তাকে হাউস রেন্ট (বাসা ভাড়া) দিতে হিমশিম খেতে হচ্ছে।

রিস্টার জনান, “এত খরচ সামলানো আমার জন্য সত্যিই কঠিন। বলতে পারেন আমি একটা শক্ত বাঁধার মধ্যে আছি। আর আমি জানি না এখান থেকে কিভাবে ঘুরতে হবে।”

রিস্টার তার বাচ্চাদের খরচ চালানোর জন্য সপ্তাহে প্রায় ৯০ ঘন্টা কাজ করেন। কিন্তু তাতেও তিনি পেরে উঠছেন না।

রিস্টারের মত এখন অনেক আমেরিকানরা এমন মানসিক চাপে ভূগছেন।

সম্প্রতি আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশনে (এপিএ)-এর একটি নতুন রিপোর্টে এমন তথ্য উঠে এসেছে।

রিপোর্টে বলা হয়েছে, আমেরিকান প্রাপ্তবয়স্কদের (বিশেষ করে কর্মজীবীদের) মধ্যে মানসিক চাপ বেশি পরিলক্ষিত হচ্ছে।

এপিএ-এর মনোবিজ্ঞানী ডক্টর লিন বুফকা বলেন, “শুধু এখনই নয়, সামনের দিনগুলোতে মানুষের উপর আরও বেশি মানসিক চাপ পড়বে‌। যা খুবই উদ্বেগজনক।”

এপিএ রিপোর্ট বিশ্লেষণে জানা যায়, মানসিক চাপ বৃদ্ধির জন্য বর্তমান মুদ্রাস্ফীতি, রাজনৈতিক অস্থিরতা, জাতিগত সহিংসতা, অপরাধ, এবং জলবায়ু পরিবর্তন দায়ী।

করোনা (কোভিড-১৯) মহামারীও এক্ষেত্রে কিছু প্রভাব রয়েছে।

তাছাড়া রিপোর্ট অনুযায়ী চলতি বছরে ২৭ শতাংশ প্রাপ্তবয়স্ক বলেছেন, তাদের মানসিক চাপ এতটাই খারাপ যে তারা কাজ করতে পারছেন না অথবা আগ্রহ হারাচ্ছেন।

ডক্টর লিন বুফকা জানান, মানসিক চাপের ফলে রাগ বৃদ্ধি, মাথাব্যথা, কর্মক্ষমতা হ্রাস, উদ্বিগ্নতা বৃদ্ধি, ক্লান্তি, বিষণ্নতা, সঠিক সিদ্ধান্ত নিতে না পারা সহ বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়।

তাছাড়া, যাদের উচ্চ রক্তচাপ রয়েছে মানসিক চাপ বৃদ্ধির মাধ্যমে তাদের স্ট্রোক বা মস্তিষ্কে রক্তক্ষরণসহ স্বাস্থ্যের উপর গুরুতর ঝুঁকির সম্ভাবনা রয়েছে।

সুতরাং মানসিক চাপ নিয়ন্ত্রণ করা প্রয়োজন।

ডক্টর বুফকা মনে করেন মানসিক চাপ মোকাবিলা করাটাই এখন মুখ্য বিষয়। এজন্য তিনি কাজের ফাঁকে ব্রেক (বিরতি) নেওয়ার পরামর্শ দেন।

এছাড়াও তিনি আরও যেসব গুরুত্বপূর্ণ বিষয়ের উপর জোর দিয়েছেন তাহলো: শ্বাস-প্রশ্বাসে মনোযোগ দেওয়া, নিয়মিত ব্যায়াম করা (বিশেষ করে যোগব্যায়াম করা), অ্যালকোহল জাতীয় খাবার যতটা সম্ভব কম গ্রহণ করা এবং অবশ্যই পর্যাপ্ত ঘুমনো।

(ফিচারটি ইংরেজি থেকে অনূদিত)

আরোও পড়ুনঃ স্তন ক্যান্সার সচেতনতার মাস অক্টোবর

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগানে মুনার দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত অংশ নেন হাজারো মানুষ

৬১% মার্কিনি চান সামাজিক মাধ্যম কোম্পানিগুলোর ওপর বাড়ুক নজরদারি

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

চা শ্রমিকদের গণবিক্ষোভ, দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি

শুধু সন্তান জন্মের জন্য বছরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান কত মানুষ

চাকরি হারালেই ৬০ দিন সময় নয়, যুক্তরাষ্ট্রে ভিসাধারীদের জন্য নতুন পরিবর্তনের প্রস্তাব

চুল গজাতে পেয়ারা পাতা—আসলেই কি কাজ করে?

মার্কিন নাগরিকত্ব নীতিতে আবারও ট্রাম্পের কড়াকড়ি, মানলেন না আদালতের রায়

৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক

হ্যাকিং বিতর্কে মেটার এআই, বাড়ছে সাইবার ঝুঁকির আশঙ্কা

১০

ইসরাইল ইস্যুতে অবস্থান, যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ায় কি প্রভাব পড়বে

১১

চাঁদের বুকে আছড়ে পড়ল ইলন মাস্কের প্রতিষ্ঠানের রকেট

১২

আনন্দঘরে বিপুল আনন্দ

১৩

‘জুলাইকার’ এই বিতর্কের জন্য আদালত থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

জুলাই যোদ্ধাদের যথাযথ মর্যাদা দেওয়া না হলে সেটা জাতির জন্য লজ্জার হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১৫

মিশিগানে ডেমোক্র্যাট সিনেট প্রাইমারিতে জয়ী আবদুল আল-সাইয়েদ, ব্যর্থ কোটি কোটি ডলারের প্রচারণা

১৬

মিশিগানে দক্ষিণ সুরমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত

১৭

বিশ্বজুড়ে কূটনৈতিক পুনর্বিন্যাস, ৫ অঞ্চলে মিশন বন্ধ করছে যুক্তরাষ্ট্র

১৮

মিশিগানে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির বনভোজনে প্রাণের উচ্ছ্বাস

১৯

মিশিগানে ডেমোক্র্যাটদের প্রাইমারিতে আল-সাইয়েদকে হারাতে কেন এত মরিয়া ইসারায়েলি লবি এআইপ্যাক

২০