বাংলা সংবাদ ডেস্ক
৬ অক্টোবর ২০২৪, ৫:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ব্লুটুথের মাধ্যমে স্মার্টফোনে ইন্টারনেট শেয়ার করবেন যেভাবে

ব্লুটুথের মাধ্যমে ফাইল বা ছবি আদান-প্রদান করেন অনেকে। তবে বর্তমানে ব্লুটুথ সবচেয়ে বেশি ব্যবহার হয় মোবাইলের সঙ্গে ওয়্যারলেস ইয়ারফোন যুক্ত করার জন্য। এই ব্লুটুথ প্রযুক্তি কাজে লাগিয়ে চাইলেই অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা ফোনে ওয়াই-ফাই হাব তৈরি করে অন্য ফোনে ইন্টারনেট শেয়ার করা যায়।

 

চলুন জেনে নেয়া যাক ফোন টু ফোন ইন্টারনেট শেয়ারের পদ্ধতি:

 

স্মার্টফোনে ব্লুটুথের মাধ্যমে ইন্টারনেট শেয়ার করার জন্য প্রথমে ‘সেটিংস’ অপশনে যেতে হবে। এরপর কানেকশনস নির্বাচন করে পরের পৃষ্ঠায় ‘মোবাইল হটস্পট অ্যান্ড টেথারিং’ অপশনে ক্লিক করতে হবে।

 

 

এবার ব্লুটুথ টেথারিং অপশনের পাশে থাকা টগলটি চালু করে অন্য যে ফোনটিতে ইন্টারনেট শেয়ার করতে হবে, সেটির ব্লুটুথ অপশনে প্রবেশ করতে হবে। এরপর ‘অ্যাভেইলেবল ডিভাইস’ অপশন থেকে হটস্পট চালু করা ফোনের নাম নির্বাচন করে পেয়ার করতে হবে। পেয়ার হয়ে গেলে ডিভাইসের নাম ট্যাপ করে পরের পৃষ্ঠায় থাকা ইন্টারনেট অ্যাকসেস টগলটি চালু করতে হবে।

 

 

মোবাইলে ব্লুটুথ টেথারিং চালু করা: সেটিংস এ যান। কানেকশনস বা নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট (ফোনের মডেল অনুযায়ী ভিন্ন হতে পারে) অপশনে যান। এরপর ‘মোবাইল হটস্পট অ্যান্ড টেথারিং’ অপশনে যান। সেখানে ব্লুটুথ টেথারিং অপশনটি চালু করুন।

 

 

 

অন্য ডিভাইসে ব্লুটুথের মাধ্যমে ইন্টারনেট শেয়ার করা: আপনার অন্য ডিভাইসটিতে ব্লুটুথ চালু করুন। ফোন এবং অন্য ডিভাইসটি ব্লুটুথের মাধ্যমে পেয়ার করুন। পেয়ার হয়ে গেলে, অন্য ডিভাইসের ব্লুটুথ সেটিংসে যান এবং পেয়ারড ডিভাইস থেকে ইন্টারনেট এক্সেস বা ইউস ফর ইন্টারনেট অপশনটি চালু করুন।

 

 

এভাবে ব্লুটুথের মাধ্যমে মোবাইল থেকে অন্য ডিভাইসে ইন্টারনেট শেয়ার করা যাবে। তবে মনে রাখবেন, ব্লুটুথের মাধ্যমে ইন্টারনেট শেয়ারিংয়ের স্পিড ও রেঞ্জ ওয়াইফাই টেথারিংয়ের তুলনায় কম হয়ে থাকে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

১০

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

১১

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

১২

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৩

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১৪

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১৬

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১৭

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১৮

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১৯

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

২০