২১ জুন ২০২৪, ৭:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মৌলভীবাজারে এখনো পানিতে ডুবে আছে ঘরবাড়ি-রাস্তাঘাট

বৃষ্টিপাত না হওয়ায় মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনো পানিতে ডুবে আছে ঘরবাড়ি ও রাস্তাঘাট।

 

বৃহস্পতিবার (২০ জুন) রাতে এবং শুক্রবার (২১ জুন) দিনে পানি কমে গিয়ে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে।

 

তা সত্ত্বেও দুর্ভোগে রয়েছেন পানিবন্দি প্রায় সাড়ে তিন লাখ মানুষ। নতুন করে কোনো ভাঙন দেখা না দিলেও পুরোনো ভাঙনের অংশ দিয়ে পানি প্রবেশ করছে।

 

কুশিয়ারা ও জুড়ী নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে মনু ও ধলাই নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যাকবলিত এলাকায় প্রতিটি আশ্রয়কেন্দ্রে মানুষের ভিড় বাড়ছে।

 

বন্যায় বেশি দুর্ভোগে পড়েছেন রাজনগর, কুলাউড়া, জুড়ী ও বড়লেখার মানুষ। জেলার ৭ উপজেলার ৪৭ ইউনিয়নের ৪৫০টি গ্রামের প্রায় সাড়ে ৩ লাখ মানুষ পানিবন্দি রয়েছেন।

 

বন্যাকবলিত এলাকার অধিকাংশ বাড়িঘর ও শিক্ষাপ্রতিষ্ঠান তলিয়ে গেছে। গবাদিপশুসহ উঁচু স্থানে আশ্রয় নিয়েছেন মানুষজন। জেলার বেশিরভাগ গ্রামীণ জনপদের সড়ক তলিয়ে গেছে। আঞ্চলিক মহাসড়কের অনেক স্থানে পানি উঠেছে। বন্যার পানির তোড়ে ডুবে পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে।

 

মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী জাবেদ ইকবাল জানান, মনু নদীর রেলওয়ে ব্রিজ পয়েন্টে পানি বিপৎসীমার ২৭০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীটি মৌলভীবাজার শহরের চাঁদনীঘাট পয়েন্টে বিপৎসীমার ২৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ধলাই নদী কমলগঞ্জ রেলওয়ে ব্রিজ পয়েন্টে বিপৎসীমার ২৭৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

 

এদিকে কমলগঞ্জে বন্যাকবলিতদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন কৃষিমন্ত্রী ও উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদের ছোট ভাই কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্ধা নামে : ছন্দা বিনতে সুলতান

চিঠি লিখি, ডাকবাক্সে হয় না ঢালা : আনোয়ার ইকবাল কচি

বসুধা : অনামিকা নেওয়াজ

চাবুকের হিস হিস বনাম ফেড়ারেল আইন : ইশতিয়াক রুপু

উপনিবেশ থেকে পরাশক্তি: যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধ ও রাষ্ট্রগঠনের ইতিহাস

দারুণ মজা: রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে রোবট

ফ্লোরিডা কিজ: প্রবাল দ্বীপ ও ৪২ সেতুর রহস্য

এক মিনিটে ৩২ ‘টি–শার্ট’ পরে বিশ্ব রেকর্ড

যে দেশে বেতনের বিনিময়ে মা-বাবাকে সময় দেন সন্তানরা

১০

অন্ধ মানুষ স্বপ্নে কী দেখেন?

১১

ইবাদত কবুল হওয়ার শর্তগুলো কী কী

১২

অন্যের হক নষ্ট করে ফেললে করণীয় কী

১৩

অন্যের হক নষ্ট করলে যে শাস্তি পাবেন

১৪

৯/১১ পরবর্তী ‘ওয়ার অন টেরর’র ধাক্কা আমেরিকা এখন টের পাচ্ছে কি

১৫

বাংলাদেশে উন্নয়নের চ্যালেঞ্জ ও সম্ভাবনার নতুন দিগন্ত

১৬

নিউইয়র্কে ফিলিস্তিনি বংশোদ্ভূত নারীর জয়, স্টেট সিনেটে নতুন ইতিহাস

১৭

নিউইয়র্কের রাজনীতির নতুন ‘নিয়ন্ত্রক’ মামদানি

১৮

নিউইয়র্কে যাত্রা শুরু ‘বাংলাদেশ সেমিট্রি’র, এক লাখের বেশি কবরের পরিকল্পনা, উদ্বোধনের দিনই সম্পন্ন হলো প্রথম দাফন

১৯

নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের অভিষেক ও পুনর্মিলনী অনুষ্ঠিত

২০