১৬ জানুয়ারী ২০২৪, ৪:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রিপাবলিকান প্রার্থী হিসেবে মনোনয়ন পেতে আরও একধাপ এগিয়ে ট্রাম্প

রিপাবলিকান পার্টির প্রার্থী বাছাইয়ে একটি অঙ্গরাজ্যের দলীয় ককাসে বড় জয় পেয়েছেন সাবেক বিতর্কিত আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে তৃতীয় দফায় মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে ট্রাম্প এক ধাপ এগিয়ে গেলেন রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে। ১৫ তারিখ প্রার্থী বাছাইয়ের প্রথম ধাপ শুরু হয়। আর সেখানেই জাতিসংঘে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত নিকি হ্যালি ও ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিসকে বড় ব্যবধানে পরাজিত করেছেন ট্রাম্প।

চারটি ফৌজদারি অভিযোগসহ ক্রমবর্ধমান আইনি ঝামেলার মধ্যে থাকার পরেও এই জয় রিপাবলিকান পার্টির ওপর তাঁর অব্যাহত আধিপত্যকেই নির্দেশ করে। আবার অনেক রিপাবলিকান মনেকরেন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ঐসব মামলা ট্রাম্পের সমর্থন কমাতে পারেনি।

উল্লেখ্য ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী হয়ে জয়ী হন ট্রাম্প। তার পরের নির্বাচনেও একই দলের মনোনয়ন পান তিনি এবং প্রতিদ্দ্বন্দিতা করেন বর্তমান প্রেসিডেন্ট বাইডেনের সাথে। যেই নির্বাচনে পরাজিত হয়ে জালিয়াতির অভিযোগ তুলেছলেন ট্রাম্প।

এইদিকে, রিপাবলিকান ভোটাররা তাদের প্রার্থী বাছাইয়ের জন্য ভোট দিচ্ছেন প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও। ককাস মূলত প্রেসিডেন্ট নির্বাচনের জন্য দুটি প্রধান দলের মনোনীত প্রার্থীদের বেছে নেওয়ার জন্য একটি প্রক্রিয়া। আর আইওয়া রাজ্যে দেড় হাজারের বেশি ককাস।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আধুনিক কাতারের স্থপতি সাবেক আমির শেখ হামাদ মারা গেছেন

শেখ হাসিনার ফেরার ঘোষণা: প্রত্যাশা নাকি বাস্তব পরিকল্পনা?

ইসলামে সময়ের মূল্য: প্রতিটি মুহূর্তের সঠিক ব্যবহার

ফিশিং আক্রমণ থেকে বাঁচতে বিশেষজ্ঞদের নতুন সতর্কবার্তা

হোয়াটসঅ্যাপে আসছে ইউজারনেম সুবিধা, ব্যক্তিগত নম্বর থাকবে সুরক্ষিত

কিডনি সুস্থ রাখতে প্রতিদিন কতটুকু পানি পান করা উচিত?

মিসর ম্যাচের ‘ডাকাতি’ বিতর্কে মুখ খুললেন নিউইয়র্কের মেয়র

আর্জেন্টিনা–মিসর ম্যাচের রেফারিং বিতর্কে মুখ খুলল ফিফা

‘গণতন্ত্রের জন্য বড় হুমকি চীন’: তাইপে সম্মেলনে মার্কিন এনজিও প্রধান

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেবে না ইতালি: জানালেন মেলোনি

১০

বিশ্বকাপ ফাইনালে প্রথমবার ‘হাফটাইম শো’, মঞ্চ মাতাবেন যারা

১১

মিশিগানে হবিগঞ্জ জেলা এসোসিয়েশনের বার্ষিক বনভোজন সম্পন্ন

১২

বিশ্বের সেরা ১০ বাসযোগ্য শহরের ৩টিই অস্ট্রেলিয়ার, আর কোন শহর আছে তালিকায়

১৩

ইউএন মিশনে আরও বাংলাদেশি শান্তিরক্ষী নিয়োগের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

১৪

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ, তদন্তে এফবিআই

১৫

বর্ষাকালে বাড়ছে ডেঙ্গুর ঝুঁকি, কীভাবে থাকবেন নিরাপদ?

১৬

কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থানে বিশ্বব্যাপী ব্যবসায় আসছে বড় পরিবর্তন

১৭

মরক্কোর মুখোমুখি হওয়ার আগে কঠিন পরীক্ষার অপেক্ষায় ফ্রান্স

১৮

প্রচণ্ড গরমে চোখের সুরক্ষায় যা জানা প্রয়োজন

১৯

ইনস্টাগ্রামের এডিটসে নতুন ফিচার, মিলবে দ্বিভাষিক ক্যাপশন ও এআই সহকারী

২০