
২০০৭-০৮ এনবিএ মৌসুমে কোবি বিন ব্রায়ান্টের ব্যবহার করা একটি জার্সির পিছনে ছিদ্র থাকা সত্ত্বেও ৭ মিলিয়ন ডলার পর্যন্ত বিড উঠতে পারে বলে আশা করা হচ্ছে।
নিলাম হাউজ সোথেবি’স এর বরাত দিয়ে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) এ তথ্য জানিয়েছে।
২৪ নম্বরের এই হলুদ জার্সিটি লেকার্স তারকা ২৫টি খেলায় পরেছিলেন, যার মধ্যে ছয়টি প্লে অফ গেম রয়েছে।
ব্রায়ান্ট ২০০৭-০৮ এনবিএ এমভিপি পুরস্কার গ্রহণ করার রাতে জার্সি পরেছিলেন। পরে সেই রাতে, ব্রায়ান্ট ৩৪ পয়েন্ট করে লেকার্সকে প্লে-অফ জয়ে নেতৃত্ব দেন।
সেই প্লে অফ রানের ছবিগুলি পরে লস অ্যাঞ্জেলেসে তার ২০২০ সালের মৃত্যুর পরে অনেক ম্যুরালে চিত্রিত করা হয়েছিল।
সোথেবি’স জানায়, জার্সিটি অনন্য কারণ ব্রায়ান্ট এই জার্সিতে ৬৪৫পয়েন্ট করেন। তাছাড়া জার্সিটিতে ব্রায়ান্টের অটোগ্রাফ দেওয়া আছে।
উল্লেখ্য, ২০১৬ সালে অবসর নেওয়ার আগে ব্রায়ান্ট পাঁচবারের এনবিএ চ্যাম্পিয়ন ছিলেন।
আরোও পড়ুনঃ এবার আর্জেন্টিনার ব্যাংক নোটে থাকবে মেসির ছবি
মন্তব্য করুন