বাংলা সংবাদ ডেস্ক
২৮ সেপ্টেম্বর ২০২৬, ২:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভিসা জালিয়াতি ঠেকাতে যুক্তরাষ্ট্রের নতুন পোর্টাল চালু

ভিসার অপব্যবহার ও জালিয়াতি ঠেকাতে অনলাইন পোর্টাল চালু করেছে যুক্তরাষ্ট্র। এর মাধ্যমে যে কেউ ভিসা জালিয়াতি বা অপব্যবহার সংক্রান্ত তথ্য মার্কিন সরকারকে দিতে পারবে। ভ্রমণ সংক্রান্ত নিউজ পোর্টাল ভিসানিউজ লিখেছে, জন্মসূত্রে নাগরিকত্ব পেতে (বার্থ ট্যুরিজম) যুক্তরাষ্ট্রে ভ্রমণের ব্যাপারে নতুন ভিসা বিধিনিষেধ নীতির পাশাপাশি অনলাইন পোর্টাল চালুর ঘোষণা দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

 

যারা এমন ভ্রমণের ব্যবস্থা বা সহায়তা করেন, তাদের জন্য এই নীতি ঘোষণা করা হয়েছে। সেইসঙ্গে যারা জেনেবুঝে এমন কাজের সেবা দেন কিংবা ভিসা আবেদনে ভুল বা মিথ্যা তথ্য দিতে আবেদনকারীদের উৎসাহ দেন, তাদেরও ভিসা বিধিনিষেধের আওতায় আনা হয়েছে।

 

অফিসিয়াল ওয়েবসাইট Travel.State.gov এ ‘রিপোর্ট ভিসা ফ্রড’ নামে ফর্ম পাওয়া যাচ্ছে। ভিসা সংক্রান্ত কোনো জালিয়াতি বা অপব্যবহারের তথ্য থাকলে যে কেউ ফর্ম পূরণ করে ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি কর্তৃপক্ষকে জমা দিতে পারবেন। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট ভিসা অপব্যবহার সংক্রান্ত যথাসম্ভব তথ্য দেওয়ার অনুরোধ করে বলেছে, সংশ্লিষ্ট ব্যক্তি বা পরিস্থিতি সম্পর্কিত সুনির্দিষ্ট বর্ণনা তদন্তের জন্য বেশ কার্যকর হতে পারে।

 

নাম প্রকাশ না করেও ভিসা জালিয়াতি সংক্রান্ত তথ্য জমা দেওয়া যাবে। নাম ও ইমেইল ঠিকানা দেওয়ার বিষয়টি ঐচ্ছিক রাখা হয়েছে। তবে পরে কর্তৃপক্ষ আরও তথ্যের জন্য যাতে যোগাযোগ করতে পারে, সে কারণে কেউ চাইলে নিজেদের নাম-ঠিকানা দিতে পারবেন। ভ্রমণের ভুয়া পরিকল্পনা, জালিয়াতির নথি, মধ্যস্থতাকারীর মাধ্যমে ভুয়া বিয়ে, নামসর্বস্ব প্রতিষ্ঠান, ভুয়া চাকরি ও ‘বার্থ ট্যুরিজম’ সংক্রান্ত সন্দেহজনক জালিয়াতির তথ্য দিতে ওই পোর্টাল ব্যবহার করা যাবে।

 

অভিযোগের ভিত্তিতে জালিয়াতির বিষয়টি প্রমাণ হলে সংশ্লিষ্টদের ভিসা বাতিল বা পরবর্তী তদন্তের জন্য উপযুক্ত কর্তৃপক্ষের কাছে পাঠানো হতে পারে। প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুরু থেকে এখন পর্যন্ত ভিসা জালিয়াতির সঙ্গে জড়িত ১০ হাজারের বেশি মানুষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আর ভিসা আবেদনকারীদের জন্য অতিরিক্ত যাচাইবাছাইয়ের পদক্ষেপের মধ্যে এই পোর্টাল চালু করল যুক্তরাষ্ট্র সরকার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিসা জালিয়াতি ঠেকাতে যুক্তরাষ্ট্রের নতুন পোর্টাল চালু

১

ডেট্রয়েটে আবিয়ার দ্বিবার্ষিক সম্মেলন, সম্মাননা ও সাংস্কৃতিক আয়োজনে সমাপ্তি

২

সংবাদমাধ্যমের অস্তিত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান ওয়ার্ল্ড নিউজ ডে’র আয়োজকদের

৩

ডিয়ারবর্নে শিশু যৌন নিপীড়নমূলক উপাদান সংক্রান্ত মামলায় ১৯ বছর বয়সী যুবক গ্রেপ্তার

৪

শিশুদের টিকটক ব্যবহারে কড়াকড়ি, যুক্তরাষ্ট্রে ১০০ মিলিয়ন ডলারের সমঝোতাশিশুদের

৫

ট্রাম্প ভোট গণনার সময় নির্বাচনের ফল পাল্টানোর চেষ্টা করতে পারেন

৬

শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে হ্যামট্রাম্যাক থেকে নতুন ফ্রি বাস সেবা

৭

জন্মসূত্রে নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ

৮

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

৯

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

১০

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

১১

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

১২

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

১৩

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

১৪

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

১৫

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১৬

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

১৭

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১৮

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১৯

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

২০