মিশিগানের ডিয়ারবর্নে শিশু যৌন নিপীড়নমূলক উপাদান সংক্রান্ত একাধিক অভিযোগে ১৯ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। মিশিগান স্টেট পুলিশের তথ্য অনুযায়ী, মোছতাবা আহমেদ আলাবুদি নামে ওই যুবকের বিরুদ্ধে শিশু যৌন নিপীড়নমূলক কার্যক্রমের উপাদান রাখার অভিযোগ, শিশু যৌন নিপীড়নমূলক উপাদান সংক্রান্ত অভিযোগ এবং কম্পিউটার ব্যবহার করে অপরাধ করার অভিযোগ আনা হয়েছে।
মিশিগান স্টেট পুলিশ গত শুক্রবার গ্রেপ্তার ও অভিযোগের বিষয়টি জানায়। ২৩ সেপ্টেম্বর ডিয়ারবর্নের আদালতে আলাবুদিকে হাজির করা হয়। ইন্টারনেটে অবৈধ কনটেন্ট বিতরণের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়। তদন্তে আলাবুদি অন্যদের আত্মক্ষতির দিকে প্ররোচিত করেছেন বলেও অভিযোগ উঠে।
মামলাটির তদন্তে ন্যাশনাল সেন্টার ফর মিসিং অ্যান্ড এক্সপ্লয়টেড চিলড্রেন এবং মিশিগান স্টেট পুলিশের ইন্টারনেট ক্রাইমস অ্যাগেইনস্ট চিলড্রেন টাস্ক ফোর্স যুক্ত ছিল। আলাবুদির বাসভবনে তল্লাশি চালিয়ে ডিজিটাল আলামত জব্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
মিশিগান স্টেট পুলিশের কম্পিউটার ক্রাইমস ইউনিট অভিভাবকদের সন্তানদের সঙ্গে নিরাপদ ইন্টারনেট ব্যবহারের বিষয়ে কথা বলার পরামর্শ দিয়েছে। আলাবুদির বিরুদ্ধে আনা অভিযোগগুলো আদালতে প্রমাণিত হয়নি। মামলাটি বিচারাধীন রয়েছে।
মন্তব্য করুন