বাংলা সংবাদ ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০২৬, ৪:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ট্রাম্প ভোট গণনার সময় নির্বাচনের ফল পাল্টানোর চেষ্টা করতে পারেন

যুক্তরাষ্ট্রের আসন্ন মিডটার্ম নির্বাচনে ভোট শেষের পরের সময়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন নির্বাচন বিশেষজ্ঞরা। তাদের আশঙ্কা, ভোটের ফল গণনার এই অন্তর্বর্তী সুযোগটিকে কাজে লাগিয়ে ফলাফলকে প্রশ্নবিদ্ধ করার বা পাল্টে দেওয়ার চেষ্টা করতে পারেন ডোনাল্ড ট্রাম্পের সহযোগীরা।

 

যুক্তরাষ্ট্রের অনেক রাজ্যে ভোট গ্রহণের পর চূড়ান্ত ফলাফল প্রকাশ করতে কয়েক দিন বা সপ্তাহ পর্যন্ত সময় লেগে যায়। সাবেক সরকারি কর্মকর্তাদের মতে, ফলাফল প্রকাশে এই বিলম্বের সময়টিই সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। কারণ এই সুযোগে ট্রাম্পের অনুগতরা নানা ভুয়া অভিযোগ তুলে মানুষের মনে সন্দেহের বীজ বুনে দিতে পারেন।  এর আগে ট্রাম্প প্রশাসন মেইল-ইন ভোটের ওপর কড়াকড়ি আরোপের চেষ্টা চালালেও সুপ্রিম কোর্ট তা আটকে দেয়। ফলে আইনি পথ সংকুচিত হয়ে আসায় এখন এই ‘গণনা উইন্ডো’ বা অপেক্ষার সময়টিকে ঘিরেই ভুয়া তথ্য ছড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা করা হচ্ছে।

 

সাধারণত নির্বাচনের আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দারা একটি নীরবতা বজায় রাখলেও, এবার তার ব্যতিক্রম দেখা যাচ্ছে। ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি ভোটার তালিকা যাচাইয়ের নামে বিভিন্ন বিতর্কিত পদক্ষেপ চালিয়ে যাচ্ছে। এছাড়া প্রশাসনের পক্ষ থেকে বারবার ভিত্তিহীনভাবে বিদেশি হস্তক্ষেপ বা কারচুপির কথা বলা হলেও, গোয়েন্দা বিশেষজ্ঞরা স্পষ্ট করেছেন যে অতীতে কখনো ভোট গণনার কারিগরি প্রক্রিয়ায় সরাসরি কোনো দেশ হস্তক্ষেপ করেনি।

 

বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্প প্রশাসন মুখে সাইবার নিরাপত্তার কথা বললেও সিআইএসএ-তে নির্বাচন নিরাপত্তা সংক্রান্ত বাজেট ও কর্মী সংখ্যা কমিয়ে দিয়েছে। তা সত্ত্বেও রাজ্য পর্যায়ের নির্বাচন কর্মকর্তারা যেকোনো কৃত্রিম বিতর্ক ও বিশৃঙ্খলা এড়াতে ভোটারদের আগে থেকেই সচেতন করার কাজ চালিয়ে যাচ্ছেন।

 

সূত্র: দ্য গার্ডিয়ান

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্প ভোট গণনার সময় নির্বাচনের ফল পাল্টানোর চেষ্টা করতে পারেন

১

শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে হ্যামট্রাম্যাক থেকে নতুন ফ্রি বাস সেবা

২

জন্মসূত্রে নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ

৩

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

৪

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

৫

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

৬

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

৭

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

৮

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

৯

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

১০

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১১

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

১২

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১৩

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১৪

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১৫

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১৬

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৭

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৮

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৯

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

২০