বাংলা সংবাদ ডেস্ক
২৫ সেপ্টেম্বর ২০২৬, ৫:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জন্মসূত্রে নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ

যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থার অপব্যবহার ঠেকাতে নতুন ভিসা বিধিনিষেধ নীতি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। গতকাল ওয়াশিংটন জানিয়েছে, তারা বিদেশিদের দেশটির ভিসা নীতির অপব্যবহার করতে দেবে না। একই সঙ্গে বার্থ ট্যুরিজম বা জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে ভ্রমণের সঙ্গে যুক্ত বা এতে সহায়তাকারীদের বিরুদ্ধে একটি নতুন ভিসা বিধিনিষেধ নীতি ঘোষণা করেছে দেশটি।

 

এক প্রেস বিজ্ঞপ্তিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, বিদেশি বাণিজ্যিক বার্থ ট্যুরিজম নেটওয়ার্কগুলো মুনাফা অর্জনের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব বিক্রি করতে দেশটির অভিবাসন ব্যবস্থার অপব্যবহার করেছে। এই নেটওয়ার্কগুলো বিজ্ঞাপন দেয় এবং বিদেশি নাগরিকদের যুক্তরাষ্ট্রের ভিসার আবেদনে মিথ্যা বলতে উদ্বুদ্ধ বা পরামর্শ দেয়। কেবল মার্কিন নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের মাটিতে সন্তান জন্মদানের ব্যবস্থার বিনিময়ে তারা ১০ হাজার ডলার সংগ্রহ করে।

 

রুবিও বলেন, ‘আজ আমি অভিবাসন ও জাতীয়তা আইনের ২১২(এ)(৩)(সি) ধারার অধীনে একটি নতুন ভিসা বিধিনিষেধ নীতি ঘোষণা করছি।’ এই নীতি এমন ব্যক্তিদের প্রতি লক্ষ্য রেখে তৈরি করা হয়েছে, যাঁরা জেনেশুনে যুক্তরাষ্ট্রে বার্থ ট্যুরিজমে লিপ্ত হন, আগে লিপ্ত হয়েছেন অথবা এতে সহায়তা করেন। এর মধ্যে রয়েছে বাণিজ্যিক বার্থ ট্যুরিজম সুবিধা প্রদানকারী নেটওয়ার্কের মালিক, পরিচালনাকারী ও ম্যানেজাররা; ভিসা ফিক্সার বা দালাল, যারা আবেদনকারীদের জালিয়াতি করার কৌশল শেখায়; বিদেশি চিকিৎসা প্রদানকারী যারা জেনেশুনে এ ধরনের ভ্রমণ এবং আমাদের মেডিকেড ব্যবস্থার জালিয়াতিমূলক ব্যবহারে মদদ ও সহায়তা দেয়; এবং অন্যান্য ব্যক্তিরা যারা বাণিজ্যিক বার্থ ট্যুরিজমকে সমর্থন, মদদ ও সক্ষম করে তোলে।

 

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মার্কিন নাগরিকত্বের মর্যাদা রক্ষা, মার্কিন জনকল্যাণ সুবিধা ও করদাতাদের শোষণ থেকে রক্ষা এবং আমাদের জাতীয় নিরাপত্তা সুরক্ষায় ট্রাম্প প্রশাসন আমাদের হাতে থাকা প্রতিটি হাতিয়ার ব্যবহার করছে।’ রুবিও বলেন, যারা এই জালিয়াতির সঙ্গে যুক্ত এবং তা থেকে মুনাফা অর্জন করে—উভয় পক্ষের জন্যই ভিসা ইস্যু সীমিত করার মাধ্যমে তারা একটি স্পষ্ট বার্তা দিচ্ছেন।
এই ভিসা বিধিনিষেধ নীতিটি অভিবাসন ও জাতীয়তা আইনের ২১২(এ)(৩)(সি) ধারা অনুযায়ী কার্যকর করা হচ্ছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, নির্দিষ্ট কিছু পরিবারের সদস্যরাও এই বিধিনিষেধের আওতায় আসতে পারেন।

 

সূত্র: ফক্স নিউজ

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে হ্যামট্রাম্যাক থেকে নতুন ফ্রি বাস সেবা

১

জন্মসূত্রে নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ

২

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

৩

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

৪

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

৫

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

৬

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

৭

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

৮

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

৯

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১০

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

১১

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১২

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১৩

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১৪

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১৫

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৬

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৭

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৮

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৯

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

২০