বাংলা সংবাদ ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০২৬, ৬:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শিশুদের টিকটক ব্যবহারে কড়াকড়ি, যুক্তরাষ্ট্রে ১০০ মিলিয়ন ডলারের সমঝোতাশিশুদের

টিকটক ব্যবহার সীমিত করতে নতুন একগুচ্ছ নিরাপত্তা ব্যবস্থা চালুর পাশাপাশি যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যকে ১০০ মিলিয়ন ডলার দিতে সম্মত হয়েছে টিকটক ও এর মূল প্রতিষ্ঠান বাইটড্যান্স।

 

সামাজিক যোগাযোগমাধ্যমটির বিরুদ্ধে শিশুদের আসক্ত করে তুলতে ইচ্ছাকৃতভাবে প্ল্যাটফর্মের বিভিন্ন ফিচার নকশা করার অভিযোগে করা মামলার নিষ্পত্তিতে এ সমঝোতা হয়েছে। গত সোমবার থেকে মামলাটির জুরি ট্রায়াল শুরু হওয়ার কথা ছিল। তার ঠিক আগেই দুই পক্ষ সমঝোতায় পৌঁছায়।

 

সমঝোতার আওতায় আলাবামায় শিশুদের জন্য টিকটক ব্যবহারে দৈনিক সর্বোচ্চ দুই ঘণ্টার সীমা নির্ধারণ করা হবে। পাশাপাশি রাত ও স্কুল চলাকালীন নির্দিষ্ট সময়ে অ্যাপ ব্যবহারে নিষেধাজ্ঞা থাকবে। তবে এসব পরিবর্তন শুধু আলাবামা অঙ্গরাজ্যেই কার্যকর হবে। যুক্তরাষ্ট্রের কোনো অঙ্গরাজ্যের সঙ্গে টিকটকের এটিই প্রথম এ ধরনের সমঝোতা।

 

আলাবামার অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের প্রধান আইন কর্মকর্তা ক্যাথরিন রবার্টসন বিবিসিকে বলেন, সমঝোতা নিয়ে তারা সন্তুষ্ট। তিনি জানান, বিচার শুরুর আগে, টিকটকের সঙ্গে কয়েক দফা মধ্যস্থতা হয়েছে। শেষ পর্যন্ত যে চুক্তিতে পৌঁছানো হয়েছে, সেটিই ছিল অঙ্গরাজ্যটির পক্ষ থেকে দেওয়া চূড়ান্ত প্রস্তাব।

 

রবার্টসনের ভাষায়, সমঝোতায় এমন কিছু বাধ্যতামূলক পরিবর্তন আনা হয়েছে, যার ফলে টিকটককে শিশুদের সুরক্ষাসংক্রান্ত বেশ কিছু নীতি বদলাতে হবে। নতুন নিয়ম অনুযায়ী, শিশুদের দৈনিক ব্যবহারের সময় সীমিত করার পাশাপাশি রাত ও স্কুলের সময় অ্যাপ ব্যবহারে বাধা দেওয়া হবে। এসব সময়সীমা ও নিষেধাজ্ঞা তাৎক্ষণিকভাবে কার্যকর হওয়ার কথা রয়েছে।

 

তবে বয়স যাচাইয়ের মতো অন্যান্য পরিবর্তন বাস্তবায়নে টিকটককে সর্বোচ্চ এক বছর সময় দেওয়া হয়েছে। সমঝোতার অংশ হিসেবে শিশুদের অ্যাকাউন্ট ব্যবহারের ওপর অভিভাবকদের আরও বেশি নিয়ন্ত্রণ দেওয়ার ব্যবস্থা করবে টিকটক।

 

শিশুদের জন্য কিছু ধরনের কনটেন্ট সীমিত করার পাশাপাশি নতুন বয়স যাচাই ব্যবস্থা চালু করা হবে। প্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের কাছে শিশুদের অ্যাকাউন্ট সহজে খুঁজে পাওয়ার সুযোগও সীমিত করা হবে। এছাড়া কোনো কিশোর-কিশোরীর সঙ্গে প্রাপ্তবয়স্ক ব্যবহারকারীর ‘সন্দেহজনক যোগাযোগ’ শনাক্ত হলে তার অভিভাবককে জানানো হবে।

 

শিশুদের ক্ষেত্রে সব ধরনের কসমেটিক বা সৌন্দর্যবর্ধক ফিল্টারও নিষিদ্ধ করা হবে। সমঝোতার শর্ত ভঙ্গ হলে, আলাবামাকে, সর্বোচ্চ ৩০ কোটি ডলার পর্যন্ত দিতে হতে পারে টিকটককে। তবে চুক্তির আওতায় নির্ধারিত ১০০ মিলিয়ন ডলার ৪৫ দিনের মধ্যে অঙ্গরাজ্য সরকারকে পরিশোধ করতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুদের টিকটক ব্যবহারে কড়াকড়ি, যুক্তরাষ্ট্রে ১০০ মিলিয়ন ডলারের সমঝোতাশিশুদের

১

ট্রাম্প ভোট গণনার সময় নির্বাচনের ফল পাল্টানোর চেষ্টা করতে পারেন

২

শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে হ্যামট্রাম্যাক থেকে নতুন ফ্রি বাস সেবা

৩

জন্মসূত্রে নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ

৪

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

৫

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

৬

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

৭

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

৮

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

৯

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

১০

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

১১

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১২

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

১৩

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১৪

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১৫

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১৬

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১৭

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৮

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৯

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

২০