বাংলা সংবাদ ডেস্ক
২৮ সেপ্টেম্বর ২০২৬, ৬:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পদত্যাগের ঘোষণা দিয়ে এফবিআইয়ের ডেপুটি পরিচালকের বিদায়

যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) কো-ডেপুটি ডিরেক্টর অ্যান্ড্রু বেইলি পদত্যাগের ঘোষণা দিয়েছেন। দায়িত্ব নেওয়ার এক বছরের কিছু বেশি সময় পর দেশটির অন্যতম প্রধান আইন প্রয়োগকারী সংস্থা ছাড়ছেন তিনি।

 

সোমবার (২৮ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বেইলি জানান, পরিবারের কাছে ফিরে যাওয়ার জন্য তিনি পদ ছাড়ছেন।

 

রিপাবলিকান পার্টির সঙ্গে ঘনিষ্ঠ বেইলি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মিত্র হিসেবে পরিচিত। এফবিআইয়ে যোগ দেওয়ার আগে তিনি মিসৌরির অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন।

 

এফবিআই পরিচালক কাশ প্যাটেলের অধীনে দায়িত্ব পালনকালে বেইলি নির্বাচন-সংক্রান্ত তদন্ত তদারকিতে ভূমিকা রাখেন। চলতি বছরের শুরুর দিকে জর্জিয়া অঙ্গরাজ্যে ২০২০ সালের নির্বাচনের ব্যালট জব্দের সময়ও এফবিআই কর্মকর্তাদের সঙ্গে তিনি উপস্থিত ছিলেন।

 

সামাজিক যোগাযোগমাধ্যমে বেইলি লেখেন, ‘আমি আত্মবিশ্বাসী যে পরিচালক প্যাটেল এফবিআইয়ে সংস্কার অব্যাহত রাখবেন, সহিংস অপরাধ মোকাবিলা, দেশের নিরাপত্তা রক্ষর, প্রতিষ্ঠানের জবাবদিহি নিশ্চিত এবং এই উৎকর্ষপূর্ণ প্রতিষ্ঠানের প্রতি জনসাধারণের আস্থা পুনরুদ্ধার করবেন।’

 

সূত্র: রয়টার্স

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদত্যাগের ঘোষণা দিয়ে এফবিআইয়ের ডেপুটি পরিচালকের বিদায়

১

ট্যাক্স রিফান্ড ও বকেয়া জানতে নতুন অ্যাপ চালু করল আইআরএস

২

ভিসা জালিয়াতি ঠেকাতে যুক্তরাষ্ট্রের নতুন পোর্টাল চালু

৩

ডেট্রয়েটে আবিয়ার দ্বিবার্ষিক সম্মেলন, সম্মাননা ও সাংস্কৃতিক আয়োজনে সমাপ্তি

৪

সংবাদমাধ্যমের অস্তিত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান ওয়ার্ল্ড নিউজ ডে’র আয়োজকদের

৫

ডিয়ারবর্নে শিশু যৌন নিপীড়নমূলক উপাদান সংক্রান্ত মামলায় ১৯ বছর বয়সী যুবক গ্রেপ্তার

৬

শিশুদের টিকটক ব্যবহারে কড়াকড়ি, যুক্তরাষ্ট্রে ১০০ মিলিয়ন ডলারের সমঝোতাশিশুদের

৭

ট্রাম্প ভোট গণনার সময় নির্বাচনের ফল পাল্টানোর চেষ্টা করতে পারেন

৮

শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে হ্যামট্রাম্যাক থেকে নতুন ফ্রি বাস সেবা

৯

জন্মসূত্রে নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ

১০

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

১১

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

১২

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

১৩

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

১৪

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

১৫

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

১৬

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

১৭

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১৮

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

১৯

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

২০