১৭ ডিসেম্বর ২০২২, ১০:৫৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বকাপ ফাইনালের সময় ফ্রান্সে মোতায়েন থাকবে ১৪ হাজার পুলিশ

বিশ্বকাপ ফাইনালের সময় ফ্রান্সে মোতায়েন থাকবে ১৪ হাজার পুলিশ

আগামী ১৮ ডিসেম্বর আর্জেন্টিনার বিপক্ষে ফুটবল বিশ্বকাপের ফাইনালে মাঠে নামছে ফ্রান্স। ফ্রান্সের সরকার জানায় এদিন তাদের হার বা জয় যা-ই হোক না কেন, কোনো প্রকার বিশৃঙ্খলা যেন না হয় সেজন্য মোতায়েন থাকবে প্রায় ১৪ হাজার পুলিশ প্যারিস শহরের বিভিন্ন রাস্তায়।

১৯৯৮ ও ২০১৮ সালে ফ্রান্স বিশ্বকাপ জেতার পর চ্যাম্প-এলিসি অ্যাভিনিউতে অন্তত ছয় লাখ মানুষ উৎসব মিছিল দিয়ে বিশ্বকাপের জয় উদযাপন করেছেন। আগামী ১৮ ডিসেম্বর (রোববার) যান চলাচলের জন্য রাস্তাটি বন্ধ থাকবে। আইন শৃঙ্খলা রক্ষায় সেখানে ২ হাজার ৭৫০ জন পুলিশ কর্মকর্তা মোতায়েন থাকবে।

আবহাওয়ার পূর্বাভাসে থেকে জানা যায় যে, আগামী রোববার ফ্রান্সের তাপমাত্রা শূন্য ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকতে পারে এমনকি বৃষ্টিরও আশঙ্কা আছে। এতে উদযাপন বিঘ্নিত হতে পারে। তারপরও নিরাপত্তায় কোনো প্রকার ঝুঁকি চাইছে না প্যারিস পুলিশ। বিশৃঙ্খলাকারীদের মোকাবিলায় কঠোর অবস্থানে থাকবে তারা।

বিগত কয়েকদিনে অন্তত ৪০ জন উগ্র ডানপন্থি সমর্থককে গ্রেফতার করা হয়েছে। সেদিন সেমিফাইনালে ফ্রান্স মরক্কোকে হারানোর পর হৈ-হুল্লোড় করতে থাকা লোকদের সঙ্গে মিশে যাওয়ার চেষ্টা করছিল এরা যেন লোকজনের মধ্যে সংঘাত সৃষ্টি করানো যায় ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন এক বার্তায় বলেন।

সেমিফাইনালের দিন প্যারিসে মোটমাট ১১৫ জনকে গ্রেফতার করার পরও কোয়ার্টার ফাইনালে সংঘর্ষ ছড়িয়ে পড়েছিল। ঐদিন বিক্ষোভ ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাস ছুঁড়তে হয়েছিল পুলিশকে।

এসব বিবেচনায় বাড়তি সতর্কতা হিসেবে আর্জেটিনা এবং ফ্রান্সের মধ্যকার ফাইনাল ম্যাচে সারা ফ্রান্সজুড়ে অন্তত ১৪ হাজার পুলিশ মোতয়েন থাকবে বলে জানা গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদত্যাগের ঘোষণা দিয়ে এফবিআইয়ের ডেপুটি পরিচালকের বিদায়

১

ট্যাক্স রিফান্ড ও বকেয়া জানতে নতুন অ্যাপ চালু করল আইআরএস

২

ভিসা জালিয়াতি ঠেকাতে যুক্তরাষ্ট্রের নতুন পোর্টাল চালু

৩

ডেট্রয়েটে আবিয়ার দ্বিবার্ষিক সম্মেলন, সম্মাননা ও সাংস্কৃতিক আয়োজনে সমাপ্তি

৪

সংবাদমাধ্যমের অস্তিত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান ওয়ার্ল্ড নিউজ ডে’র আয়োজকদের

৫

ডিয়ারবর্নে শিশু যৌন নিপীড়নমূলক উপাদান সংক্রান্ত মামলায় ১৯ বছর বয়সী যুবক গ্রেপ্তার

৬

শিশুদের টিকটক ব্যবহারে কড়াকড়ি, যুক্তরাষ্ট্রে ১০০ মিলিয়ন ডলারের সমঝোতাশিশুদের

৭

ট্রাম্প ভোট গণনার সময় নির্বাচনের ফল পাল্টানোর চেষ্টা করতে পারেন

৮

শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে হ্যামট্রাম্যাক থেকে নতুন ফ্রি বাস সেবা

৯

জন্মসূত্রে নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ

১০

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

১১

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

১২

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

১৩

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

১৪

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

১৫

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

১৬

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

১৭

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১৮

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

১৯

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

২০