২১ জানুয়ারী ২০২৩, ১:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আর্জেন্টিনার ক্লাবে খেলার প্রস্তাব পেলেন বাংলাদেশি তপু বর্মন

তপু বর্মন

বাফুফের আমন্ত্রণে কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা বাংলাদেশে আসছেন । এরই মধ্যে আরেকেটি সুখবর। বাংলাদেশ জাতীয় দল ও বসুন্ধরা কিংসের ডিফেন্ডার তপু বর্মন আর্জেন্টিনার একটি ক্লাবে খেলার প্রস্তুাব পেয়েছেন । আর্জেন্টিনার থার্ড ডিভিশনের ক্লাব সোল দে মায়ো এই প্রস্তাব পাঠায়।

তপু বর্মণ বলেন, ডিসেম্বরের শেষ দিকে মূলত আর্জেন্টিনার তৃতীয় বিভাগের ক্লাবটি আমার সঙ্গে যোগাযোগ করে। আমার ব্যাপারে আগ্রহ প্রকাশ করায় অত্যন্ত খুশি হই।

তপু আরও বলেন, আমাদের এখানে যেসব ব্রাজিলিয়ান ও আর্জেন্টাইন আসেন তারা মূলত তৃতীয় ও দ্বিতীয় বিভাগ স্তরেই। কিংসে হার্নান বার্কোস অবশ্য ছিলেন উঁচু স্তরের। তাদের তৃতীয় বিভাগ লিগ আমাদের চেয়ে কোনো অংশে কম নয়।

বসুন্ধরা কিংসের সঙ্গে চুক্তিবদ্ধ তপু বর্মণ। এবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগের মূল পর্বে খেলার জন্য তপু তাদের বড় অস্ত্র। তাই এত বড় অফার পেয়েও তার যাওয়া অনিশ্চিত।

তপু বর্মন বলেন, আমি বসুন্ধরা কিংসের খেলোয়াড়। আমার দুঃসময়ে তারা পাশে ছিল। সকল প্রকার সহযোগিতা করেছে। কিংসের অনুমতি পেলেই আমি যাব, অন্যথায় নয়।

আর্জেন্টিনার ক্লাব থেকে তপুর খেলার প্রস্তাব পাওয়াকে অনেক বড় ব্যাপার হিসেবে দেখছেন দেশের ফুটবলপ্রেমীরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগানে সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগান’এর অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচিতে দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও বর্ণাঢ্য র‍্যালি

রাস্তার সৈনিক নয়, সীমান্তে গিয়ে জিয়ার সৈনিক প্রমাণ করুন- বড়লেখায় নাসিরুদ্দিন পাটোয়ারী

মিশিগানের ওয়ারেনে BAM-এর আয়োজনে টাউন হল মিটিং অনুষ্ঠিত

মিশিগানে তিন দিন ব্যাপী বর্ণাঢ্য হ্যামটাউন সামার জ্যাম ফ্যাস্টিভাল সফল করা নিয়ে বিএমসিএফ এর প্রেস ব্রিফিং

ট্রাম্পের ছবি নিয়ে এলো যুক্তরাষ্ট্রের নতুন স্মারক পাসপোর্ট

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

১০

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

১১

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

১২

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

১৩

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

১৪

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

১৫

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

১৬

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

১৭

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

১৮

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১৯

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

২০