দীর্ঘ ৩৬ বছর পর বিশ্বকাপ জিতে অরাধ্য সপ্ন পূর্ণ হয়েছিল আর্জেন্টিনার মহা তারকা লিওনেল মেসির । তাই আজের্ন্টিনার হয়ে কিছু দিন খেলা চালিযে যাবেন তিনি। কিন্তু কোচ লিওনেল স্কালোনি প্রিয় শিষ্য মেসিকে ছাড়তে নারাজ। দলের প্রাণভোমরাকে দেখতে চান যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় হতে যাওয়া ২০২৬ বিশ্বকাপেও । আগামী বিশ্বকাপের জন্য ১০ নম্বর জার্সিটা বরাদ্দ রাখার ঘোষণা দিয়েছেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা কোচ। মেসির জার্সিটাও প্রস্তুত রাখা হয়েছে।
বিশ্বকাপে মেসির শেষ ম্যাচ হওয়ায় ফাইনাল ঘিরে আর্জেন্টাইনদের ছিল আলাদা আবেগ। অনেকে ধারণা করেছিলেন, কেবল বিশ্বকাপ না আর্জেন্টিনার জার্সিতেই হয়ত শেষ ম্যাচ খেলে ফেললেন ৩৫ পেরুনো মেসি।
২০২৬ সালের বিশ্বকাপে মেসির বয়স হবে ৩৯। তখন তার ফিটনেস কী অবস্থায় থাকে সেটাও দেখার বিষয়। তবে সবচেয়ে বড় বিষয় মেসির ইচ্ছা।
এবার বিশ্বকাপে দু পায়ের ঝলকের পাশাপাশি সতীর্থদের তাতিয়ে দেওয়ার কাজটাও করেছিলেন মেসি। স্কালোনি তাই বুঝেন মেসির উপস্থিতিতির মূল্য, ‘সে যা চেয়েছে পুরো ক্যারিয়ারে তাই করতে পেরেছে। সতীর্থদের মধ্যে অবিশ্বাস্য বিশ্বাস নিয়ে এসেছে। ড্রেসিংরুমে এরকম প্রভাব বিস্তারি মানুষ আমি আর দেখিনি।’
গত কোপা আমেরিকা কাপে ব্রাজিলকে হারিয়ে ২৮ বছরের শিরোপা খরা কাটায় আর্জেন্টিনা। স্কালোনি জানালেন তখন থেকেই বড় কিছু অর্জনের দিকে তাদের হাঁটা শুরু, ‘ব্রাজিলকে হারানো পর (কোপা আমেরিকায়) মেসির সঙ্গে আমার কথা হচ্ছিল। আমাদের সামনে বড় চ্যালেঞ্জ ছিল। দেশের মানুষ বড় স্বপ্ন দেখতে শুরু করেছিল। সে আমাকে বলেছিল, “যাই হোক না কেন আমাদের ছুটে যেতে হবে। এটা আমাকে দারুণভাবে তাড়িত করেছে।’আমি তখনই টের পেয়েছিলাম আমরা বড় কিছু অর্জনের দিকে আছি।’
মন্তব্য করুন