৩ জানুয়ারী ২০২৩, ১১:৩৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দ্বিতীয়বারের মতো মিশিগানের ৪৯তম গভর্নর হিসেবে শপথ নিলেন গ্রিচেন হুইটমার

মিশিগানের গভর্নর গ্রিচেন হুইটমার। ছবি: এপি

দ্বিতীয়বারের মতো এক বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে মিশিগান রাজ্যসভার ৪৯ তম গভর্নর হিসেবে শপথ নিলেন গ্রিচেন হুইটমার। রাজ্যের ল্যান্সিংয়ে রবিবার (১ জানুয়ারি) এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয় ।

গ্রিচেন হুইটমারকে শপথ বাক্য পাঠ করান সদ্য শপথ গ্রহীত জাস্টিস ক্যায়রা হ্যারিস বোল্ডেন। এছাড়া মিউজিকাল স্যালুট প্রদান করেন মিসিগানের ১২৬ আর্মি ন্যাশনাল গার্ড। বিশেষ বক্তব্য রাখেন ইউএস সিনেটর ডেবী স্ট্যাবনাও ।

শপথ গ্রহনের পর হুইটমার বলেন, আমি আপনাদের সকলের গভর্নর। ডেমোক্রাট, রিপাবলিকান, ইনডিপেন্ডেন্ট সকলেই আমাদের রাজ্যের নাগরিক। মিশিগান মানে হলো, আশার আলোর রাষ্ট্র। মিশিগান হলো সাদা কালো আরব সকলের রাষ্ট্র। এখানে অর্থনীতি, শিক্ষা, রাস্তাঘাট, ব্রিজ, পাইপ লাইন এমনকি বিশেষভাবে গাড়ির কারখানার জন্য আমারা গর্বিত। অভিবাসীদের জন্য মিশিগান উন্মুক্ত এবং আমরা সকলকেই মিশিগানে শুভেচ্ছা জানাই।

তিনি আরো বলেন, আমাকে আবারো আরো চার বছরের জন্য গভর্নর নির্বাচিত করায় আপনাদের ধন্যবাদ জানাই। মিশিগানের লোকের মিষ্টি পানি এবং আমাদের আবহাওয়া ব্যবহার করে আগামী প্রজন্মের জন্য কর্মক্ষেত্রের সুযোগ সৃষ্টি করতে হবে। আমরা হাউজ এবং সিনেটের মাইনোরিটি লিডারদেরকে শুভেচ্ছা জানাই এবং আশা করি ডেমোক্রাট এবং রিপাবলিকান এক হয়ে কাজ করবেন ।

শপথ গ্রহণকারীদের মধ্যে থেকে বক্তব্য রাখেন- জাস্টিস রিচার্ড বার্নস্টিন, জাস্টিস ক্যায়রা হ্যারিস বোল্ডেন, স্ক্রেটারী অব স্টেট জসোলিন ব্যানসন, এ্যাটোর্নি জেনারেল ড্যাইনা ন্যাসেল, লেফট্যান্যান্ট গভর্নর গারলিন গুলক্রেইস্ট দ্বিতীয় ও গভর্নর গ্রিচেন হুইটমার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মিশিগান ডেমোক্রাটিক পার্টির কেন্দ্রীয় নেতা, আস্যাল মিশিগান সভাপতি ও বাংলাদেশি কমিউনিটির রাজনৈতিক ব্যক্তিত্ব রাব্বী আলম, আস্যালের কার্যকরী সহ-সভাপতি সৈয়দ আলী রেজাসহ আরও অনেকে।

আরও পড়ুনঃ মিশিগানের অর্থনীতিকে সমৃদ্ধ করার প্রচেষ্টা অব্যাহত থাকবে: গ্রিচেন হুইটমার

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত

জাতিসংঘের নতুন মহাসচিব নির্বাচনে ৮ জনের প্রতিদ্বন্দ্বিতা

যুক্তরাষ্ট্রের ঋণ ৪০ ট্রিলিয়ন ডলার ছাড়াল, মাথাপিছু বোঝা প্রায় ১ লাখ ১৭ হাজার ডলার

ইতিহাস গড়লেন আয়েশা ওয়াহাব, যুক্তরাষ্ট্রের কংগ্রেসে প্রথম আফগান-আমেরিকান

কিমের সঙ্গে বৈঠকে ট্রাম্পের আগ্রহ, জবাবে ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে বেআইনি ও ‘অর্থনৈতিক সন্ত্রাসবাদ’ বলল তেহরান

ইরান সংঘাতে ৭৫০ জনের বেশি মার্কিন সেনা আহতের তথ্য

অবৈধ অভিবাসীদের কর সুবিধা ঠেকাতে নতুন প্রস্তাব আইআরএসের

যুক্তরাষ্ট্রের ঋণ ছাড়াল ৪০ লাখ কোটি ডলার, বাড়ছে অর্থনৈতিক সংকটের শঙ্কা

মার্কিন সিনেটে প্রথম মুসলিম সদস্য হওয়ার পথে আবদুল এল-সাইদ

১০

গ্রিন কার্ডধারীদের জন্য সতর্কতা, ৩ ভুলে তৈরি হতে পারে জটিলতা

১১

কানাডা-যুক্তরাষ্ট্র বাণিজ্য সমঝোতা, শুল্ক স্থগিতের ঘোষণা ট্রাম্পের

১২

প্রবাসে সম্প্রীতি ও আনন্দের বন্ধন, মিশিগানে গোলাপগঞ্জবাসীর বার্ষিক বনভোজন

১৩

ওয়ারেনে খানকায়ে ইমদাদিয়া মিশিগানের উদ্যোগে মাহফিলে ঈদে মিলাদুন্নবী ২১ আগস্ট

১৪

মিশিগানে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল সম্পন্ন

১৫

মিশিগানে সিলেট সদর-দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশনের প্রাণবন্ত বনভোজন অনুষ্ঠিত

১৬

গৃহহীন সাবেক সেনাদের জন্য ২৯ মিলিয়ন ডলারের সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

১৭

ইরানকে ‘সাদা পতাকা’ তুলে আত্মসমর্পণের আহ্বান ট্রাম্পের

১৮

নিউইয়র্কে বালাগঞ্জ ও ওসমানীনগর প্রবাসীদের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

১৯

বড়লেখায় ৪০ কৃষকের মধ্যে ৭৫ লাখ টাকা কৃষিঋণ বিতরণ

২০