৬ সেপ্টেম্বর ২০২২, ১১:৫৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ট্রয় নগরে বেঙ্গলস কাপ ক্রিকেটের বর্ণিল উদ্বোধন

যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যে জমকালো ও বর্ণিল উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে পর্দা উঠল পঞ্চম মিশিগান বেঙ্গলস কাপ ক্রিকেটের। দীর্ঘ অপেক্ষার পর মিশিগান অঙ্গরাজ্যের ট্রয় নগরীর কমিউনিটি সেন্টার ক্রিকেট মাঠে মিশিগানের বাংলাদেশি কমিউনিটির জনপ্রিয় এই ক্রিকেট টুরনেমেন্ট এর উদ্বোধনী অনুষ্ঠিত হয়। এবারের আসরের মিডিয়া পার্টনার আই টিভি ও বাংলা সংবাদ। শনিবার (১৩ আগস্ট) মিশিগানের স্থানীয় সময় সকাল ৯টায় প্রথম ম্যাচে মুখোমুখি হয় মিশিগান হিরোস ও মিশিগান কোবরা, দ্বিতীয় ম্যাচে কুমিল্লা নাইটস ও রয়েল আলবাট্রস, দিনের শেষ ম্যাচ খেলে মিশিগান আভেঞ্জার ও মিশিগান টাইটানস। প্রবাসী বাংলাদেশিদের নিয়ে এবারের আয়োজনে মিশিগানের বিভিন্ন শহরের প্রবাসী বাংলাদেশি আমেরিকান চাকরিজীবী ও বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থীদের নিয়ে গঠিত ছয়টি দল অংশ নিয়েছে।

প্রথম দিনের তিনটি ম্যাচেই হয় হাড্ডা হাড্ডি লড়াই! প্রথম ম্যাচে হিরোসপ্রথমে ব্যাট করতে নেমে ১৩৯ রান করে, কোবরা ১৩০ রানে গুটিয়ে গেলে ৯ রানে জয় পায় হিরোস। দ্বিতীয় ম্যাচ ছিল লো স্কোরিং। রয়েল আলবাট্রস মাত্র ৮২ রানে অল আউট হয়ে গেলেও কুমিল্লা কে ৫২ রানে অল আউট করে দিয়ে ৩০ রানের বিশাল জয় পায়! অপর দিকে দিনের শেষ ম্যাচে টাইটানস ও অ্যাভেঞ্জারসের ম্যাচ ছিল চুরান্ত নাটকীয়তা। অ্যাভেঞ্জারস ৯৭ রানে অল আউট হয়ে গেলে টাইটানস ব্যাটিং এসে কোন উইকেট না হরিয়ে ৪৩ করে ফেলে। তবে দিন শেষে ৯৭ রানে সব উইকেট পরে গেলে ম্যাচটি টাই হয়।

দুই দল এক পয়েন্ট করে নিয়ে মাঠ ছাড়ে। মিশিগান বেঙ্গলস এই বৃহত্তম আয়োজনের প্রথম দিনে মাঠে উপস্থিত ছিলেন ক্লাবের সাইফ সিদ্দিকী, কৌশিক আহমেদ, রসি মীর, ড. জাফরি আল ক্বাদরী, , আমিন সরফুজ্জামান, রাহাত খান, হাসান খান, মোহাম্মদ হোসাইন, মারুফ কুতুবসহ বিভিন্ন দলের অধিনায়ক, খেলোয়াড় ও ম্যানেজাররা। এ বছর টুর্নামেন্টে দলগুলো হচ্ছে মিশিগান হিরো’স, মিশিগান কোবরা, মিশিগান টাইটানস, মিশিগান অ্যাভেঞ্জারস, রয়েল আলবাট্রস ও কুমিল্লা নাইটস। টুর্নামেন্ট চলবে আ্বাট্রস দুই মাস। টুর্নামেন্ট সফল করতে আয়োজকেরা সকলের সহযোগিতা কামনা করে আশা প্রকাশ করেন, ক্রিকেটপাগল প্রবাসী বাংলাদেশিরা মাঠে আসবেন, খেলবেন ও প্রিয় দলকে সমর্থন করবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৈশ্বিক শেয়ারবাজারে বড় ধস, যুক্তরাষ্ট্রে ক্ষতি ২.৫ ট্রিলিয়ন ডলার

১

আটক অভিবাসীদের অবস্থান প্রকাশে বাধা, ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে চার সংস্থার মামলা

২

কংগ্রেসে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাম্প কি শুল্ক ও অভিবাসন নীতি ধরে রাখতে পারবেন?

৩

বিজয় ভাষণে জেডি ভ্যান্সকে কেন ‘হাবিবি’ বললেন আবদুল আল-সাঈদ

৪

মিশিগানে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির নতুন কমিটির অভিষেক ১৫ নভেম্বর

৫

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে নতুন ইতিহাস গড়লেন ১০ প্রার্থী

৬

গ্রিনকার্ড ও ওয়ার্ক পারমিটের আবেদনে কঠোর হচ্ছে ইউএসসিআইএস

৭

স্পিকার পদে কৃষ্ণাঙ্গ নেতৃত্ব, নতুন ইতিহাসের অপেক্ষায় যুক্তরাষ্ট্র

৮

‘ট্রাম্পই এখনো প্রেসিডেন্ট’, সোশ্যাল মিডিয়ায় হোয়াইট হাউস

৯

মার্কিন কংগ্রেসে নিয়ন্ত্রণ পেয়ে ডেমোক্র্যাটদের সামনে যেসব সুযোগ

১০

কমলগঞ্জে প্রবাসীর বাড়িতে চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য, ক্ষতি ৩ লাখ টাকা

১১

সহজে পালনীয় নবীজির ২০টি সুন্নত

১২

নিত্যজীবনের ১০টি অবহেলিত সুন্নত

১৩

মার্কিনকর্মীদের সৌদি আরব ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের

১৪

বাড়বে শীত: আগাম প্রস্তুতিই নিরাপত্তার প্রধান শর্ত

১৫

রোড ক্র্যাশ নিরসন: শুধু আইন নয়, সকলকেই দায়িত্ব নিতে হবে

১৬

মিডটার্ম ইলেকশনে ব্যালটে নেই ট্রাম্প, তবু পরীক্ষাটা তাঁরই

১৭

আন্তর্জাতিক আর্থিক কাঠামোর সংস্কার প্রয়োজন: আইরিন খান

১৮

মিশিগানের মূলধারার চার রাজনীতিকের মুখোমুখি বাংলা সংবাদ পত্রিকা

১৯

কিশোরীকে জিম্মি ও ধর্ষণের অভিযোগ, অভিযুক্তের গ্রেপ্তার চেয়ে মানববন্ধন

২০