বাংলা সংবাদ ডেস্ক
১ ডিসেম্বর ২০২৪, ১০:২৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নেপালকে উড়িয়ে সেমিতে এবার যুবা টাইগাররা

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জয় পায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে নেপালকে ৫ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে আসরের সেমিফাইনালে উঠে গেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

 

দুবাইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে টস জিতে বোলিং নেয় বাংলাদেশ। নেপালকে ৪৫.৪ ওভারে ১৪১ রানে অলআউট করে দেয়। দলটির হয়ে ওপেনার আকাশ ত্রিপাঠি ৪৩ রান করেন। এছাড়া মিডলে উত্তম মাগার ২৯ ও অভিষেক তিওয়ারি ২৯ রানের ইনিংস খেলেন।

 

জবাবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ২৮.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। যুবা টাইগারদের হয়ে ওপেনার জাওয়াদ আবরার ৬৫ বলে চারটি ছক্কা ও পাঁচটি চারের শটে ৫৯ রান করেন। তিনে নেমে অধিনায়ক আজিজুল হাকিম তামিম তিন ছক্কা ও দুই চারে ৫২ রানের হার না মানা ইনিংস খেলেন।

 

এর আগে আল ফাওহাদ, ইকবাল হোসেন ও রিজান হোসেন দুটি করে উইকেট নেন। বাংলাদেশ ও শ্রীলঙ্কা গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচেই জয় তুলে নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে। আফগানিস্তান ও নেপাল দুই ম্যাচেই হেরে বিদায় নিয়েছে। গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশ ও শ্রীলঙ্কা মুখোমুখি হবে। ওই ম্যাচের জয়ী দল হবে গ্রুপ চ্যাম্পিয়ন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

১০

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

১১

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

১২

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৩

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১৪

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১৬

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১৭

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১৮

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১৯

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

২০