বাংলা সংবাদ ডেস্ক
৬ মে ২০২৬, ৬:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অ্যাসাইলাম প্রার্থীদের জন্য নতুন শর্ত, বার্ষিক ফি না দিলে আবেদন বাতিল

বার্ষিক ফি না দিলে যুক্তরাষ্ট্রে অ্যাসাইলাম আবেদন বাতিল করা হবে। বাতিল করা হবে ওয়ার্ক পারমিটও। এমনকী আবেদনকারীকে যুক্তরাষ্ট্র থেকে বাহিস্কার করা হতে পারে। যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি ২০২৫ সালের এইচ. আর. ১ রিকনসিলিয়েশন অ্যাক্টের আওতায় এই নিয়ম আগামী ২৯ মে থেকে কার্যকর করবে।

 

নতুন নিয়ম অনুযায়ী, যারা ফর্ম আই-৫৬৯-এর মাধ্যমে আশ্রয়ের আবেদন করেছেন, যতদিন পর্যন্ত আবেদনটি বিচারাধীন থাকবে ততদিন তাদের প্রতি বছর একটি ফি পরিশোধ করতে হবে। ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস (ইউএসসিআইএস) জানিয়েছে, ফি প্রদানের নোটিশ পাওয়ার ৩০ দিনের মধ্যে অর্থ পরিশোধ না করলে সংশ্লিষ্ট আবেদন বাতিল করা হবে।

 

এছাড়া, আবেদনকারী যদি যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানে না থাকেন, তাহলে তার বিরুদ্ধে বহিষ্কার (রিমুভাল) প্রক্রিয়া শুরু করা হতে পারে। আশ্রয় আবেদন বাতিল হলে এর প্রভাব কর্মসংস্থানেও পড়বে। আশ্রয়ের ভিত্তিতে করা ফর্ম আই-৭৬৫-এর আবেদন বাতিল করা হবে এবং যারা ইতোমধ্যে কাজের অনুমতি পেয়েছেন, তাদের সেই অনুমতিও তাৎক্ষণিকভাবে বাতিল হয়ে যাবে।

 

নতুন বিধানে আরও কিছু পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে রয়েছে-আশ্রয় আবেদন ফর্ম আই-৫৮৯ ভুলভাবে জমা দিলে ফি ফেরত দেওয়া হবে না। এছাড়া টেম্পোরারি প্রটেকশন স্ট্যাটাস-এর আওতায় কর্মসংস্থানের মেয়াদ সীমিত করে সর্বোচ্চ এক বছর বা নির্ধারিত সময়সীমা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ফর্ম আই-১০২ জমা দেওয়ার জন্য ন্যুনতম ২৪ ডলার ফি নির্ধারণ করা হয়েছে।

 

হোমল্যান্ড সিকিউরিটি জানিয়েছে, নতুন এই অন্তর্র্বর্তীকালীন বিধান ২৯ মে শুক্রবার থেকে কার্যকর হবে। ওই তারিখের পর থেকে নির্ধারিত বার্ষিক ফি পরিশোধ না করলে বিচারাধীন আশ্রয় আবেদন বাতিল করা হবে। একই সঙ্গে সঠিক ফি ছাড়া আই-১০২ ফর্ম গ্রহণ করা হবে না। এই বিধান নিয়ে ২৯ জুন সোমবার পর্যন্ত জনমত গ্রহণ করা হবে বলে জানিয়েছে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি।

 

বিশেষজ্ঞরা মনে করছেন, নতুন এই নিয়ম নিম্নআয়ের আশ্রয়প্রার্থীদের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে। কারণ নিয়মিত ফি পরিশোধে ব্যর্থ হলে তাদের আবেদন, কাজের সুযোগ এবং যুক্তরাষ্ট্রে অবস্থান, সবকিছুই ঝুঁকির মধ্যে পড়বে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১০

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১১

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১২

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৩

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৪

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৫

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৬

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

১৭

ছয় বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছাড়ার হার সর্বোচ্চ

১৮

প্রথমবার প্রকাশ্যে মহাকাশে অস্ত্র মোতায়েনের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের

১৯

নবীনদের বরণ, গ্র্যাজুয়েটদের বিদায়: ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে বিজিএসএ’র যাত্রা শুরু

২০