বাংলা সংবাদ ডেস্ক
৯ এপ্রিল ২০২৬, ৪:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আইপিএলের মাঝে হঠাৎ অবসরের ঘোষণা রশিদ খানের

চলছে আইপিএল। এর মধ্যেই অবসরের খবর জানিয়ে দিলেন আফগানিস্তানের তারকা ক্রিকেটার রশিদ খান। শারীরিক কারণেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন তিনি। জানালেন, পিঠের অস্ত্রোপচারের পর আর কতটা টেস্ট ক্রিকেট খেলতে পারবেন তা অনিশ্চিত। মূলত, অতিরিক্ত খেলার চাপ থেকে বাঁচতেই এই সিদ্ধান্ত নিতে যাচ্ছেন আফগানিস্তানের এই কিংবদন্তি স্পিনার। আইপিএলে বুধবার গুজরাটের হয়ে দিল্লির বিপক্ষে ৩ উইকেট নিয়েছেন রশিদ। তারপরেই এই সিদ্ধান্তের কথা জানান তিনি।

 

 

 

রশিদ খান বলেন, ‘আমাকে ডাক্তার আগেই বলে দিয়েছেন, লাল বলের ক্রিকেট থেকে দূরে থাকতে ফলে লাল বলের ক্রিকেট খেলা একটু চাপের বিষয় আমার কাছে। আমার সার্জারির পরেও আমি জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট খেলেছিলাম ও ৬৭ ওভার বল করেছিলাম। এরপরেই ডাক্তার আমাকে জানিয়েছিলেন, শুধু লাল বলের ক্রিকেট খেলতে কিন্তু যখন তিনি জানতে পারলেন এই বিষয়ে, তিনি আমাকে শরীরের সঙ্গে অত্যাচার করতে না করলেন।’

 

 

 

২০১৭ সালে প্রথম আইসিসি টেস্ট স্ট্যাটাস পেয়েছিল আফগানিস্তান। এরপর থেকে তারা মোট টেস্ট ম্যাচ খেলেছে ১২টি ও রশিদ নিজে খেলেছেন ৬টিতে। ২০২৩ সাল থেকেই পিঠের চোট ভাবাচ্ছে রশিদকে। লন্ডনে অস্ত্রোপচার করেন ২০২৪ সালে। ধারণা করা হচ্ছে, সারা বছর ধরে দেশের হয়ে খেলার সঙ্গে নানা ফ্র্যাঞ্চাইজি লিগ খেলেন রশিদ। ফলে অত্যাধিক চাপ নিতে হয় তাকে। দীর্ঘক্ষণ ধরে টেস্ট ম্যাচে ধকলের ফলে শরীর ভেঙে যাচ্ছে বলে জানিয়েছেন তিনি।

 

 

 

রশিদ জানান, তার সম্পূর্ণ মনোযোগ এখন ২০২৭ বিশ্বকাপে। তার ভাষ্যমতে, ‘আফগানিস্তানের হয়ে বিশ্বকাপ খেলার মতো ফিটনেস আমার আছে। তবে লাল বলের ক্রিকেট খেলা এই মুহূর্তে বেশ কঠিন। শেষ দুই টেস্টে বল করেছি ১২৬ ওভার তাই এবার একটু ধীরগতিতে এগোনোর সিদ্ধান্ত নিয়েছি আমি। টেস্ট ক্রিকেট খেলে বেশি ঝুঁকি আমি নেব না।’ গতবছর আইপিএলে চোটের কারণে নিজের ১০০ শতাংশ দিতে পারেননি রশিদ। তবে বুধবার ১৭ রানে নিলেন ৩ উইকেট। তার কারণেই অবশেষে জয়ের খাতা খুলতে সক্ষম হয় গুজরাট।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুল গজাতে পেয়ারা পাতা—আসলেই কি কাজ করে?

মার্কিন নাগরিকত্ব নীতিতে আবারও ট্রাম্পের কড়াকড়ি, মানলেন না আদালতের রায়

৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক

হ্যাকিং বিতর্কে মেটার এআই, বাড়ছে সাইবার ঝুঁকির আশঙ্কা

ইসরাইল ইস্যুতে অবস্থান, যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ায় কি প্রভাব পড়বে

চাঁদের বুকে আছড়ে পড়ল ইলন মাস্কের প্রতিষ্ঠানের রকেট

আনন্দঘরে বিপুল আনন্দ

‘জুলাইকার’ এই বিতর্কের জন্য আদালত থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই যোদ্ধাদের যথাযথ মর্যাদা দেওয়া না হলে সেটা জাতির জন্য লজ্জার হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

মিশিগানে ডেমোক্র্যাট সিনেট প্রাইমারিতে জয়ী আবদুল আল-সাইয়েদ, ব্যর্থ কোটি কোটি ডলারের প্রচারণা

১০

মিশিগানে দক্ষিণ সুরমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত

১১

বিশ্বজুড়ে কূটনৈতিক পুনর্বিন্যাস, ৫ অঞ্চলে মিশন বন্ধ করছে যুক্তরাষ্ট্র

১২

মিশিগানে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির বনভোজনে প্রাণের উচ্ছ্বাস

১৩

মিশিগানে ডেমোক্র্যাটদের প্রাইমারিতে আল-সাইয়েদকে হারাতে কেন এত মরিয়া ইসারায়েলি লবি এআইপ্যাক

১৪

মুনা দাওয়াহ কনফারেন্স ২০২৬ সম্পর্কে প্রেস ব্রিফিং

১৫

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

১৬

যুক্তরাষ্ট্রকে ছাড়ে বাধ্য করতে কোন কৌশলে ওয়াশিংটনের ওপর চাপ বাড়াচ্ছে ইরান

১৭

ট্রাম্প অর্গানাইজেশনের হিসাব বন্ধের কারণ জানাল ক্যাপিটাল ওয়ান

১৮

মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরিতে সহযোগিতায় আগ্রহী যুক্তরাষ্ট্র

১৯

নিউইয়র্কে বড়লেখাবাসীর মিলনমেলা বড়লেখা সামাজিক ও সাংস্কৃতিক সমিতির বার্ষিক বনভোজন

২০