আগামী ১৫,১৬ ও ১৭ মে নিউইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা ২০২৬। তিন দিন ব্যাপী অনুষ্টিতব্য এই বই মেলা ইতিমধ্যে পুরো যুক্তরাষ্ট্রে বসবাসকারী লক্ষ লক্ষ বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী বঙ্গবন্ধু প্রেমীদের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছে।
জাতির পিতা ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিশ্বনেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি স্মরণে আয়োজিত আন্তর্জাতিক বইমেলার প্রতি সংহতি ও পূর্ণ সমর্থন প্রকাশ করে মিশিগান রাজ্যে বসবাসরত প্রাক্তন ছাত্র লীগ কর্মীদের একটি বিশেষ সভার আয়োজন করা হয় হ্যামট্রামিকের কনার্ট রোডের জয়বাংলা ভবনে।
সভায় প্রাক্তন ছাত্র লীগের ত্যাগী ও সংগ্রামী নেতা ও কর্মীদের সত্বস্ফুর্ত উপস্থিতি নিউইয়র্ক অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক মেলার প্রতি পূর্ণ সমর্থন ও সংহতি প্রকাশ করেন।
পাশাপাশি মেলার আয়োজনে সংশ্লিষ্ট সকল বঙ্গবন্ধু প্রেমিকদের ধন্যবাদ জানানোর পাশাপাশি মেলার সার্বিক সফলতা কামনা করেন।
মন্তব্য করুন